সর্বশেষ
সর্বশেষ

Day: December 8, 2023

বন্যায় কৃষিখাতে জিডিপি কমবে এক-তৃতীয়াংশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জলবায় পরিবর্তনে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে ফলে তাদের স্বাস্থ্য সুরক্ষায় বর্ধিত ১২.৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এছাড়া ২০৫০ সালের মধ্যে শুধু বন্যার কারণে কৃষিখাতে জিডিপি কমবে এক-তৃতীয়াংশ এবং জাতীয়ভাবে ৬ দশমিক ৫ শতাংশ ফসলি জমি সংকুচিত হবে যা খাদ্য নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর এসোড প্রশিক্ষণ কেন্দ্রে আয়েজিত কর্মশালায় বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট ‘ ২০২২ এর প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়। জলবাযু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা। বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট ‘ ২০২২ এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃষ্টিপাত ৪ শতাংশ বাড়লে উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৭ সেন্টিমিটার বাড়তে পারে ফলে সম্পদ হানির পরিমাণ হবে ৩০ কোটি ডলারের সমপরিমান। বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে করণীয় সম্পর্কে কর্মশালায় বক্তারা জনসচেতনতা সৃষ্টি, আইনের যথাযথ প্রয়োগ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং পরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এবং বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয় কারী তন্ময় কুমার সান্যালের পরিচালনায় কর্মশালায় অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, রংপুর বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। কর্মশালায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Read More »

রংপুরে টিকাদান কর্মসূচি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, খতিব ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: কামরুজ্জামান ইবনে তাজ, রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা: মো: রুহুল আমিন এবং রংপুর কেরামতিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজীদ হোসাইন। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের খতিব,ইমাম, মাদরাসা শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ। উক্ত সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উপকারিতা ও তাৎপর্যসহ বিভিন্ন দিক নিয়ে রিসোর্স পাররসনসহ অন্যান্য অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

Read More »

রংপুরে বামজোটের স্বৈরাচার পতন দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে গত ৬ ডিসেম্বর বেলা ১২টায় প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের রংপুর জেলা সমন্বয়ক ও জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, বাসদ সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,অবৈধ সামরিক শাসন হটাও,মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, লুটপাট, দুর্নীতি বন্ধ,ছাত্র সংগ্রাম পরিষদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রায় ৯ বছর স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতৃত্বে ৮দল,বিএনপির নেতৃত্বে ৭দল এবং ৫দলীয় জোটের ধারাবাহিক আন্দোলনের ফলে সামরিকজান্তা এরশাদ সরকারকে পদত্যাগে বাধ্য হয়। এই আন্দোলনে ডাঃ শামসুল আলম খান মিলন,নূর হোসেনসহ অসংখ্য নেতা-কর্মী প্রাণ বিসর্জন দেন। পরবর্তীতে তত্বাবধায়ক সরকারের অধীনে আপেক্ষিক অর্থে ১৯৯১ এ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঐ সময়ে ৩ জোটের রুপরেখায় সিদ্ধান্ত হয়েছিল, ভবিষ্যতেও যেন জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। সেজন্যে তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। ১৯৯৬,২০০১ ও ২০০৮ সালে এই ৩টি নির্বাচনও আপেক্ষিক অর্থে কিছুটা গ্রহণযোগ্য ছিলো। স্বাধীনতার পর দলীয় সরকারের অধীনে ৭টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে ক্ষমতাসীন দল জয়লাভ করে এবং ভোটে কারচুপি, জালিয়াতির প্রমাণ মিলে। সর্বশেষ ২০১৪ তে ভোটারবিহীন,২০১৮তে নিশীভোটের মাধ্যমে আওয়ামী জোট ক্ষমতা আসে। এখন আবার আজ্ঞাবহ ইসিকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। জনগণের আকাঙ্খার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদির্শন করে বিরোধী মত পথকে দমন-পীড়নের মাধ্যমে যেনতেনভাবে ভোট করে ক্ষমতায় যেতে আওয়ামী সরকার মরিয়া হয়ে উঠেছে।নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পদত্যাগ ও একতরফা তফসিল বাতিল করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের আহবান জানান। প্রেসক্লাব চত্বরে সমাবেশ শেষে একটি মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে শহিদ মিনারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহিদদের প্রতি পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

Read More »