সর্বশেষ
সর্বশেষ

Day: January 8, 2024

শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রংপুরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ ঘটিকা পর্যন্ত। রংপুর মহানগরীর ভোট কেন্দ্রগুলোসহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অনেক কম। তবে ভোট কেন্দ্রগুলোর ভিতরে মানুষের উপস্থিতি কম দেখা গেলেও কেন্দ্রের বাইরে লোক সমাগম ছিলো বেশ চোখে পড়ার মতে। রংপুর নগরীর রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল কাদের বলেন,এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭০৮জন তবে দুপুর একটা পর্যন্ত এখানে ভোট গ্রহণ হয়েছে মাত্র ১০২টি। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুর রউফ সরকার প্রতিবেদককে বলেন, এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে তবে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বলেই ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। তবে বদরগঞ্জ ও তারাঞ্জ ২ আসনের উপজেলার জামুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি এলাকার পারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গীরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইকরচলি জগদীশ চন্দ্র স্কুল ও ইকরচালি স্কুল এন্ড কলেজ এসব ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কিছুটা চোখে পাড়ার মতো। রংপুর -৩ সদর আসন (সিটি কর্পোরেশ এলাকা) ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড, রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ ও রংপুর রংপুর-১ গংগাচড়া আসনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা ভোট দিতে যতটা না উৎসুক তার চেয়ে কেন্দ্রের বাইরের পরিস্থিতি উপভোগ করতে তার চেয়ে বেশি উৎসুক ছিল।

Read More »

নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা হয় কি না এটা নিয়ে আমরা শঙ্কিত — জাপা চেয়ারম্যান জি এম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এসে শেষ পর্যন্ত কুরবানি দিয়ে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা হয় কি না এটা নিয়ে আমরা শঙ্কিত। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় নিজি সংসদীয় আসনের শিশু মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় জি এম কাদের বলেন, দেশের দু-একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের নির্বাচানী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মণ ভালো দেখছি না। সব জায়গা ভালো হওয়ার কথা ছিলো, দু-একটি জায়গায়ও যদি না হয় সেটা ভালো লক্ষণ নয়। ভোটার উপস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি। সব ঠিক থাকলে জয়ের আসাও জাপা চেয়ারম্যানের। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের মধ্যে ভয় ও আস্থা হীনতা থাকায় ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি কম বলেও তিনি মন্তব্য করেন। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ভোটে যেহেতু এসে পড়েছি, বর্জন করার উপায় নেই। তবে লক্ষণ ভালো নয় বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৫টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

Read More »

নৌকায় ভোট দিলেন ১০৪ বছর বয়সী আমিছা বেগম

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১০৪ বছর বয়সী আমিছা বেগম নৌকায় ভোট দিতে পেরে উৎফুল্ল। তিনি সকাল দশটায় বদরগঞ্জ জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেয়া শেষ করে তার সঙ্গে কথা হয় সময় তিনি বলেন নৌকায় ভোট দিয়ে খুব শান্তি পেলাম। তিনি বদরগঞ্জ পৌর এলাকার পশ্চিম বালুয়া ভাটা এলাকার বাসিন্দা। তার মেয়ে নুরজাহান তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। প্রায় একই ধরনের অভিব্যক্তি ব্যক্ত করলেন ১০২ বছর বয়স গোলজাহান বেগম। জাদু নগরে তার বাসা তিনিও মেয়ে আসমার সাথে ভোট দিতে এসেছেন। জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২০০৮ জন। প্রিজাইডিং অফিসার আব্দুল সালাম নিশ্চিত করে বলেন সকাল ১০ টা পর্যন্ত ১০০ উপরে পর্যন্ত ভোট পড়েছে। তবে ভোটারদের মধ্যে পুরুষের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি রয়েছে যথেষ্ট।

Read More »