সর্বশেষ
সর্বশেষ

Day: February 6, 2024

বঙ্গবন্ধুর ম্যুরালে রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রংপুর মহানগর ও কারমাইকেল কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) নগরীর জিলা স্কুলের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান তারা। রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ ও সাধারণ সম্পাদক রিপন বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে এবং সৈয়দপুর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল ও গাড়ির শোডাউন নিয়ে রংপুর নগরীতে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন নেতৃবৃন্দ। উল্লেখ, গত শনিবার রাতে শাহজাহানুর ইসলাম সৌরভকে সভাপতি ও রিপন বাবুকে সাধারণ সম্পাদক রংপুর মহানগর ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Read More »

রংপুরের পীরগঞ্জে বাজুস এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের পীরগঞ্জে বাজুস এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) পীরগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন (বাজুস) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, কোষাধক্ষ মোঃ শাহিন , কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন উদ্দিন বকশী, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম । অনুষ্ঠনে সভাপতিত্ব করেন (বাজুস) পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক – শ্রী গৌতম কুমার অধিকারী । আলোচনা শেষে (বাজুস) পীরগঞ্জ শাখার শাখার নব-নির্বাচিত সভাপতি শ্রী গৌতম কুমার অধিকারী , সহ-সভাপতি শ্রী ব্রজেন কর্মকার , সাধারণ সম্পাদক মোঃ মোঃ ইমরুল হাসান (পাভেল) , সহ-সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র মহন্ত, কোষাধক্ষ্য শ্রী স্বপন কুমার রায় সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃএনামুল হক সোহেল।

Read More »

বঙ্গবন্ধুর ম্যুরালে কারমাইকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কারমাইকেল কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা। মঙ্গলবার কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান তারা। কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক আকিমুুল ইসলাম ইমনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,সদস্য আব্দুল্লা খান নান্নু,ওবায়দুর রহমান ময়না, জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউজ্জামান রাফি,জেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ,তাজ হাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর জামান সিজার প্রমুখ উল্লেখ, গত শনিবার রাতে রুবেল হোসেনকে সভাপতি ও আকিমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Read More »

রংপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির আলোচনা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বানিজ্য মেলা বন্ধ বিষয়ে আলোচনা ও সদস্য সংগ্রহ ফরম বিতরনের উদ্বোধন করা হয়। গতকাল (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর ছালেক মার্কেট কার্যালয়ে ৩টি ব্যবসায়ী সংগঠন শাহ মোঃ ছালেক মার্কেট ব্যবসায়ী সমিতি , নিউ শাহ জামাল মার্কেট ব্যবসায়ী সমিতি ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির (২০২৪-২৭) সদস্য সংগ্রহ ফরম বিতরনের উদ্বোধণ করেন প্রধান অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। সভায় রংপুর মহানগর শাখার মেলা বন্ধ উপ কমিটির আহবায় রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সিঃ সহ সভাপতি মফিজার রহমান চান্দ, সহ সভাপতি আলতাফ মাহামুদ, মোঃ লিটন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মইন, মহানগর শাখার সদস্য লিটন মিঞা, আব্দুল হাকিম, শাহ মোঃ ছালেক মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ সিরজ হাওলাদার, নিউ শাহ জামাল মার্কেট ব্যবসায়ী সমিতি সদস্য মোঃ শাহিন মিঞা, মোঃ শফিক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »