সর্বশেষ
সর্বশেষ

Day: February 28, 2024

রংপুরে এরিক এরশাদ ও তার মায়ের ওপর হামলা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান রংপুরের পল্লীবন্ধু কোল্ড স্টোরেজে এরিক এরশাদ ও তার মা বিদিশার ওপর হামলা-শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পল্লী নিবাস বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন এরশাদপুত্র। সংবাদ সম্মেলন এরিক এরশাদ বলেন, আমার বাবা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর পূর্বে আমার ভরণপোষণের জন্য বেশ কিছু সম্পদ হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের নামে করে যান। সেই সম্পদগুলো ভোগ করব আমি। এর মধ্যে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জের পল্লীবন্ধু কোল্ড স্টোরেজও রয়েছে। তবে এই হিমাগারের শতকরা ৩০ ভাগ শেয়ার দেওয়া হয় বাবা হুসেইন মুহম্মদ এরশাদের চাচাতো ভাই সামছুজ্জামান মুকুলের নামে। বাবার মৃত্যুর পর ট্রাস্টের আওতাধীন হিমাগারটি পরিচালিত হলেও আমি এর লভ্যাংশ থেকে বঞ্চিত হয়ে আসছি। ট্রাস্টের কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও জবরদখলের মাধ্যমে পল্লীবন্ধু হিমাগারটি কুক্ষিগত করে রেখেছেন বাবার চাচাতো ভাই মুকুল ও স্থানীয় প্রভাবশালী বারী মুন্সি। মঙ্গলবার সকালে আমি ও মা বিদিশা ঢাকা থেকে রংপুর নগরীর পল্লীনিবাসে আসি। বাবার কবর জিয়ারত শেষে তারা পল¬ীবন্ধু কোল্ড স্টোরেজে যাই। সেখানে বারী মুন্সি ও সামসুজ্জামান মুকুলের লোকজন আমাকে ও মাকে ধাক্কাধাক্কি, গালিগালাজ দিয়ে হিমাগার থেকে বের করে দেয়। এক পর্যায়ে তারা মারমুখী হলে পুলিশে খবর দেই। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলে আমরা পল্লী নিবাসে ফিরে আসেন। তিনি আরও বলেন, আমার ভরণপোষণের জন্য বাবা হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট গঠন করলেও আমি আমার প্রাপ্য অর্থ পাচ্ছি না। আমার কোল্ড স্টোরেজ লুটেপুটে খাচ্ছে বারী মুন্সি ও মুকুলের ছেলেরা। তাদের বোঝা উচিত আমি এতিম, আমার বাবা নেই। এরপরও তারা আমার সঙ্গে খারাপ আচারণ করেছে, আমার মাকে গালি-গালাজ করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি ন্যায্য বিচার চাই। সংবাদ সম্মেলনে বিদিশা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের যে কমিটি ছিল তার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এরিকের সম্পত্তি হ্যান্ডওভার করছে না। এরিক একজন প্রেসিডেন্টের সন্তান। তার বাবা বেঁচে থাকাকালীন সে বিলাসবহুল জীবনযাপন করেছে। বর্তমানে ট্রাস্টের সম্পত্তির টাকা না পাওয়ায় সে আর্থিক সংকটে ভুগছে। তার স্বাভাবিক জীবনযাপন নেই। আজ হিমাগারে গেলে ধাক্কাধাক্কি, গালিগালাজ করাসহ আমার শ্লীলতাহানী করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই। তিনি বলেন, হিমাগারে ৩০ শতাংশ শেয়ার এরিকের চাচা মুকুলের নামে রয়েছে। সে এরিকের কোনো খোঁজ রাখে না। ফোন করলে তিনি ফোন ধরেন না। বলা যায় গায়ের জোরেই এরিকের হিমাগার তারা লুটেপুটে খাচ্ছে। বিদিশা আরও বলেন, এরিকের চাচা জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা হলেও কেউ এরিকের খোঁজ-খবর রাখেনি। আমাদের উপর অন্যায়-অত্যাচার হচ্ছে দলের কোনো নেতা একবার ফোন করে খবর নেয়নি। তাই এরিক বিষয়টি জাপা চেয়ারম্যানকে জানায়নি।

Read More »

রংপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে উদ্বোধন হয়েছে ৭ দিনব্যাপী রংপুর বইমেলার। গতকাল মঙ্গলবার বিকেলে ৫ টায় নগরীর টাউনহল মাঠে সরকারি গণগ্রন্থাগারের সামনে আয়োজিত রংপুর বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ, এন্টাপ্রেরাণার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিখন, রংপুর স্টিল এর ব্যবস্থাপনা পরিচালক কবি ও ক্রীড়া সংগঠক হামিম আব্দুল¬াহ। এছাড়াও বক্তব্য রাখেন লেখক সংসদ রংপুরের সভাপতি আবুল কাশেম মাষ্টার, লেখক ও গবেষক মোস্তাফা তোফায়েল, রংপুর বইমেলার যুগ্ম আহবায়ক সোহানুর রহমান শাহীন, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বইমেলা ২০২৪ এর সদস্য সচিব লেখক ও সাংবাদিক রেজাউল করিম জীবন। সভাপতিত্ব করেন রংপুর বইমেলা ২০২৪ এর আহবায়ক মনজিল মুরাদ লাভলু। সঞ্চালণা করেন কবি সফুরা খাতুন ও মোস্তাফিজ রহমান। এসময় রংপুরের লেখক উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, স্থানীয় লেখকগণ নিজেরা সম্মিলিতভাবে রংপুর বইমেলার আয়োজন করে আসছে। এটি একটি ভালো উদ্যোগ। এই বইমেলা আয়োজনের মাধ্যমে তরুণরা বইমেলায় আসবে, বই কিনবে, বই পড়বে, বইমুখি হবে। এ প্রজন্মকে বইমুখি করতে পারলে প্রজন্মকে আগামীর জন্য যোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে। এসময় মেয়র সম্মিলিত লেখক সমাজের উদ্যোগে বইমেলার ধারাবাহিকতায় রক্ষা সহযোগিতার মাধ্যমে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বইমেলায় এবারে রংপুরসহ দেশের বিভিন্ন অভিযাত প্রকাশনীসহ ২৪ টি স্টল রয়েছে। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। সেই সাথে মেলায় বিকেলে সাহিত্য সংগঠনের পরিবেশনা, সন্ধ্যায় আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক, এরপর লেখক ও পাঠকদের নিয়ে বইকথন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।

Read More »

রংপুর মহানগর মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল (২৭ শে ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি মনোয়ারা বেগম মলির সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা, ১৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদিয়া হাসান, শিল্প ও বানিজ্য সম্পাদকীয় রীনা বেগম, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া সদস্য, শংকরী রানী, ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক কুলছুম, ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা বেগম, ৮নং ওয়াডের সভাপতি হোসনেআরা, ৯নং ওয়ার্ড সভাপতি সুধা রাণী, ১৬নম্বর ওয়ার্ড সদস্য পারুল , ১৭ সভাপতি রীন, া২৩ নং ওয়ার্ড সভাপতি শিল্পী , ২৪ সভাপতি মিনারা সাধারণ সম্পাদক রোমানা, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি মেহের বানু, ২৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাছরিন, ২৮ নং ওয়ার্ড সভাপতি আনোয়ারা, সাধারণ সম্পাদক মরিয়ম , ৩০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোতাহারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »