সর্বশেষ
সর্বশেষ

Day: March 18, 2024

রংপুরে কবি ও কলামিষ্ট মাহমুদ ইলাহী মন্ডল আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বিশিষ্ট কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডল (৬৬) আর নেই। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি সম্প্রতি স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল সোমবার (১৮ মার্চ) বাদ জোহর নগরীর কেরামতিয়া জামে মসজিদে মরহুমের ২য় জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ এর সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। এর আগে বেলা ১২ টায় রংপুর বিয়াম স্কুল প্রাঙ্গনে আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাহমুদ ইলাহী মন্ডল রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি রংপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল কাদের মন্ডলের একমাত্র ছেলে। তারঁ ৬ বোন। মাহমুদ ইলাহী মন্ডল ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। তিনি জাতীয় পত্রিকায় সমসাময়িক রাজনীতিসহ অন্যান্য বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। তিনি কবিতা লেখার পাশাপাশি অনুবাদকও ছিলেন। মাহমুদ ইলাহী মন্ডল ঢাকাসহ রংপুরের বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এদিকে কলামিস্ট, কবি ও অনুবাদক মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের পক্ষে সভাপতি রানা মাসুদ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ডাঃ মফিজুল ইসলাম মান্টু, লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মামুন উর রশীদ, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মো. জুননুন, সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম, মৌচাক পরিবারের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন, কবি তৈয়বুর রহমান বাবু, কবি বাদল রহমান, কবি মাসুদ বশীর, কবি শরিফ উর রহমানসহ অন্যান্য সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় জানিয়েছেন, মাহমুদ ইলাহী মন্ডলের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লেখককে হারালাম যিনি রংপুরে বসেও জাতীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে লেখালিখি করে আমাদের গর্বিত করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করেছেন। সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে আগামী ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Read More »

অবৈধ সম্পদ অর্জনের দায়ে রংপুর পরিবার-পরিকল্পনা অফিসের স্টোর কিপারের ৩ বছরের কারাদন্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জ্ঞাত বর্হিভূত আয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে রংপুর পরিবার পরিকল্পনা অফিসের চাকুরীচ্যুত স্টোর কিপার মোঃ হামিদুর রহমান মন্ডলকে ৩ বছরের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ মার্চ) দূর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। আসামী আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগেই আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে যায়। আদালতের বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি, বিশেষ পিপি হারুন-অর-রশীদ। মামলা সূত্রে জানা যায়, হামিদুর রহমান মন্ডল রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসে চাকুরী করাকালে জ্ঞাত বর্হিভূত আয়ে নিজের, স্ত্রী ও মেয়ের নামে কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেন। রংপুর নগরীতে তার তিনতলা বাড়ি, বেশ কয়েকটি প্লটসহ নওগাঁ জেলায় বিপুল পরিমান আবাদি জমির মালিক হয়েছেন তিনি। এ ঘটনায় রংপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালের ২৭ জুলাই দুদক আইনে মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য-জেরা শেষে আসামী হামিদুর রহমান মন্ডলকে দোষি সাব্যস্ত করে ৩ বছরের কারাদন্ড ও ৭ লাখ ৪০ হাজার ৭৪৫ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। জরিমানার অর্থ আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। অ্যাড. হারুন-অর-রশীদ বলেন, আসামী হাজিরা প্রদান করে আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার আগে সে আদালত থেকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

Read More »

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ছাত্রলীগের ইফতার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে মহানগর ছাত্রলীগ।রাববার (১৭ মার্চ) নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কয়েক শতাধিক অসহায় দুস্থ,রিকশা,অটো চালক,ট্রাফিক পুলিশের মাঝে এ ইফতার বিতরণ করে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক রিপন বাবু,সহ সভাপতি নাহিদ হাসান শিরিন,শাকির হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক,ফেরদৌস আহমেদ,রাহাত, প্রীতম,রকিব,ছাত্রলীগ নেতা রাব্বি হাসান, রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আকিব,সাবেক সহ- সম্পাদক আরিফুল ইসলাম বাবু,আইএইচটি ছাত্রলীগে সভাপতি রুবেল ইসলাম,সাধারণ সম্পাদক ওমর ফারুক আপন,সাবেক সহ-সম্পাদক আল ইমরান রাজ,এটিআই ছাত্রলীগের সভাপতি মলয় কুমার সেন প্রমুখ। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মহানগর ছাত্রলীগের পক্ষ অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হলো আজ।আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Read More »