সর্বশেষ
সর্বশেষ

Day: March 24, 2024

গাজায় হত্যাকান্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

গাজায় হত্যাকান্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ মার্চ, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ব গাজায় হত্যাকান্ড প্রত্যক্ষ করছে, কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। নজরুল ইসলাম বলেন, গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে নীরব অবস্থানের জন্য মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন,“এটি এক ধরণের ভন্ডামি।” শেখ হাসিনা মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এটি করা উচিত মুসলিম উম্মাহর নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের জন্য। এই প্রসঙ্গে তিনি ১৯৬৭ সালে গৃহীত প্রস্তাব অনুসরণ করতে বলেন, যাতে বলা হয়েছিল যে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে। প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করে গাজায় নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ হত্যাসহ ইসরায়েলি বাহিনীর হাসপাতালে হামলার নিন্দা করেন। তিনি গাজায় মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে মিশরের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য দুই দফা ত্রাণ সহায়তা পাঠিয়েছে। তিনি বলেন, ‘আমি যেখানেই সুযোগ পেয়েছি ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক ফোরামে সবসময় আওয়াজ তুলেছি।’ আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৭ সালে ইয়াসির আরাফাতের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিঃশর্ত সমর্থন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার জন্য ধন্যবাদ জানান। লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব বলেন, ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ করা দরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ নেয়া।’ ‘ সেখানে খাদ্যের তীব্র সংকট বিরাজ করছে এবং মানুষ অনাহারে রয়েছে,’ উল্লেখ করে তিনি বলেন, জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিই এই সংকট সমাধানের একমাত্র পথ। আরব দেশগুলোতে ৪০০ মিলিয়ন মানুষ বসবাস করলেও তারা ঐক্যবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, “তারা ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়ন সহজেই বন্ধ হয়ে যাবে। আরব বিশ্বের শক্তি ও সম্পদ আছে, শুধু ঐক্যই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পারে।” তিনি আরও বলেন, এই যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না। তিনি দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক বিচার আদালতে দৃঢ় ভূমিকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের মহাসচিব প্রধানমন্ত্রীর কাছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একটি চিঠিও হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ ২৪ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন। সেশনের শুরুতেই গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনের এজেন্ডাগুলো গ্রহণ করা হয় এবং ২১২তম সেশনের রেকর্ডের সারাংশ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ২১২তম সেশন হতে সম্পন্ন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং আইপিইউ ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৩ উপস্থাপন করেন। এ সেশনে ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গভর্নিং কাউন্সিল ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য টাস্ক ফোর্সের বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করে। ২০২৪ সালের ক্রেমার-প্যাসি পুরস্কার বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সেশনটি শেষ হয়। এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

Read More »

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, আ, ক, ম বাহাউদ্দীন, এম. আবদুল লতিফ, মোঃ শিবলী সাদিক, মোঃ মজিবর রহমান (মজনু),আবদুল হাফিজ মল্লিক এবং পারভীন জামান অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা ও বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনসহ সকল স্বাধীকার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম সংক্ষিপ্ত আকারে কমিটিতে উপস্থাপন করা হয় এবং সকল দপ্তরের চলমান কার্যক্রম কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এর সাথে স্পীকারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শনিবার অপরাহ্নে সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পীকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। মার্টিন চুংগং এসময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি প্রদান করেন। এদিকে শনিবার অপরাহ্নে সম্মেলনের ১ম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য প্রদান করেন। এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি উপস্থিত ছিলেন।

Read More »

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, আ,স, ম, ফিরোজ, মোঃ শাহাব উদ্দিন, মোঃ আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, গালিবুর রহমান শরীফ, এস, এম, আতাউল হক, মোঃ ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরীর বৈঠকে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শাহাদাৎ বরণকারী সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করনীয় বিষয় সম্পর্কে; বন ব্যবস্হাপনা ও সংরক্ষণ বিষয় সম্পর্কে এবং রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে সকল প্রকার দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্হা গ্রহণের জন্য সুপারিশ করে। বৈঠকে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে পরকিয়া করা স্ত্রী’র বিরুদ্ধে স্বামীর সাংবাদিক সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সংখ্যালঘু পরিবারের এক নারী- স্বামীর বাড়ি থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে পরকিয়া করে অনত্র সংসার করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী বিভাষ কুমার। রবিবার ২৪শে মার্চ দুপুরে নগরীর গ্রান্ড হোটেলে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভাষ কুমার রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত নরেশ চন্দ্র প্রামাণিকের ছেলে। বিভাষ সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্য বলেন, রংপুর নগরীর জুম্মা পাড়া মারুয়াপট্টি এলাকার বাসিন্দা গোবিন্দ শর্মার মেয়ে অদিতী প্রামানিক বর্ষার আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয় ২০০৮সালে।এবং দাম্পত্য জীবনে ১০ বছরের এক ছেলে ও ১২ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে তাদের। আমি আমার স্ত্রী অদিতী প্রামানিক বর্ষাকে সরল মনে বিশ্বাস করে তার নামে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখায় ৩০ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র করে দেই। আমার কর্ম ব্যস্থতার সুযোগে আমার স্ত্রী-অদিতী প্রমানিক বর্ষা তার পিতার বাড়ি রংপুরে যাতায়াত করাকালে সেন্ট্রাল রোডস্থ সাধারণ বীমায় চাকরিরত বরিশাল জেলার নয়ন দে- নামের এক ছেলের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং ওই নয়নের ইন্ধনে আমার স্ত্রী বর্ষা ব্যাংকের সমস্ত টাকাসহনগদ ১০ লক্ষ টাকা এবং ১০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে আমার বাড়ি থেকে চলে আসে। অনেক খোজাখুজির ৭/৮ দিন পর জানতে পারি আমার স্ত্রী অদিতা সন্তানদ্বয়কে নিয়ে তার পিতার বাড়িতে উঠেছে। এবং আমাকে বলে সে’ আর আমার সংসার করবে না বলে জানায়। সেই থেকে সে আমার সংসারো করে না, এবং তালকো দেয় না। বরং উল্টো আমাকে সহ আমার পরিবারের লোকজনদের হয়রানি মুলক মামলা দিয়েছে। আর এইসব কিছু করছে ওই নয়ন দে। তিনি আরো বলেন,এই নয়ন শুধু আমার সংসার নয়, সে তার স্ত্রী সন্তান সহ আমার সস্তান ও পরিবারকে ভোগান্তিতে রাখছে।পরিশেষে তিনি নয়ন’ ও তার স্ত্রী বর্ষাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Read More »

রংপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট (২০২৩-২৪) টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ মার্চ) রবিবার বিকাল ৩টায় রংপুর কালেক্টরের ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন আই.জি.এস স্কুল দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম । খেলায় রানার আপ হয় রংপুর জিলা স্কুল দল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাস্ট এসিস্ট্রান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রাইম ব্যাংক লিঃ রংপুর এর শাখা প্রধান মোঃ নাজমুল হক প্রখর, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান জামান , যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, নির্বাহী সদস্য মেহেদী হাসান সিদ্দিকী রনি, নির্বাহী সদস্য ও রংপুর ক্রিকেট উপ কমিনির আহবায় শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব জিয়াউর রহমান লরিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে ১০টায় রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডা: মো: আখতারুজ্জামান। অনুষ্ঠানে তিনি ২৫ মার্চ সেই কালো রাত এই আতঙ্কের রাতের কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো: ইনামুল হাসান । সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: উকিল উদ্দিন। পরিশেষে ২৫ মার্চ গণহত্যা দিবসে যাঁদেরকে হত্যা করেছে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Read More »

রংপরে জেলা যুবলীগের ইফতার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। গতকাল (২৪ মার্চ) রবিবার বিকালে নগরীর স্টেশন এলাকায় গরীব, অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ সভাপতি নওশাত আলম রাজু , যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন , রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন যুবলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, ওয়াদুদ , নাহিদ হাসান সাদ্দাম, খায়রুল, পারভেজ পলাশ, আব্দুস সোবহান, আসাদুজ্জামান সজিব, মাহমুদুর রহমান অভি, আতিকুর রহমান আতিক,জানাতুল ফৈরদাউস লিয়ন, রায়হান কবির, সেলিম, শাওন, প্রমুখ।

Read More »

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত সচিব কারাগারে

আদালত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মীর আহমেদ আলী সালাম তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পিপি আরও বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৫ জুন সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে মামলা হয়। প্রশান্ত কুমার রায় ২০১৬–১৭ সালের দিকে সচিব হিসেবে দায়িত্বপালন করেন। সেই মামলায় প্রশান্ত কুমার আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। অপর দিকে দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রশান্ত কুমার রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, প্রশান্ত কুমার রায় ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক ও মেঘনা ব্যাংকের ১২টি শাখায় ১৩ কোটি ২৪ লাখ ৩ হাজার ৮৫০ টাকা জমা করা হয়। আর উত্তোলন করা হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার ১৮৩ টাকা। সরকারি চাকরিজীবী হিসেবে তাঁর ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের লেনদেন অস্বাভাবিক ও অসংগতিপূর্ণ। মামলার বাদী দুদকের উপপরিচালক মশিউর রহমান এজাহারে উল্লেখ করেন, প্রশান্ত কুমারের দুই মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। দুটি ব্যাংকিং চ্যানেলে ৩৫ লাখ টাকা পাঠান। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে তিনি অর্থ পাঠিয়েছেন।

Read More »