সর্বশেষ
সর্বশেষ

Day: March 28, 2024

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ মার্চ, ২০২৪ খ্রি: দ্বাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটি সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ফয়জুর রহমান, মো: জাহিদ মালেক, ফজিলাতুন নেসা, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নূর মোহাম্মদ, এস. এ. কে একরামুজ্জামান, মো: রেজাউল হক চৌধুরী ও মো: নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বৈঠকের শুরুতে কমিটির সদস্যগণের পরিচিতি ও কমিটির কার্যক্রম সম্পর্কে সূচনা বক্তব্য অনুষ্ঠিত হয়। কমিটি বৈঠকে আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত নিরীক্ষা, নিরীক্ষার ধরণ ও প্রতিবেদন, অনালোচিত আর্থিক হিসাব, উপযোজন হিসাব, ফাইনানসিয়াল অডিট রিপোর্ট, কমপ্লায়েন্স অডিট রিপোর্টের বিষয়ে অবহিতকরণ, আলোচিত পারফরম্যান্স অডিট রিপোর্টের বিষয়ে অবহিতকরণ এবং অডিট অধিদপ্তরসমূহের কার্য-পরিধি ও কার্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং সিএজি কার্যালয়ের কার্যপরিধি, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সম্পর্কে অবহিতকরণ, সরকারী আর্থিক ব্যবস্থাপনা, সরকারী ব্যয় ও আর্থিক জবাবদিহিতায় সরকারী হিসাব কমিটির ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে অবহিতকরণ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে অডিট অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে সারসংক্ষেপ করা হয় এবং কমিটির সদস্যগণ এতে অংশগ্রহণ করেন। বৈঠকে সিএজি কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, শিক্ষা অডিট অধিদপ্তর, পূর্ত অডিট অধিদপ্তর, স্বাস্থ্য অডিট অধিদপ্তর, বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তর, সিভিল অডিট অধিদপ্তর, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য অডিট অধিদপ্তর, সিজিডিএফ কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ মার্চ, ২০২৪ খৃ দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।           বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে এবং রনজিত চন্দ্র সরকার আলোচনায় অংশগ্রহণ করেন।        বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।        বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়কে আদর্শ মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রণালয়ের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুষ্ঠ ভাবে পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ও এ মৌসুমে বাঁধ যাতে না ভাঙে সে বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে সতর্ক থাকার সুপারিশ করে।        বৈঠকে সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনবার্সন প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে উক্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে।       বৈঠকে ‘হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প’ এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।        বৈঠকে ভোলা জেলায় মনপুরা ভাঙ্গন রোধে গৃহীত পদক্ষেপসমূহ এবং পদ্মা নদী ভাঙ্গন হতে ডান তীর রক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়।              বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী গবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরের ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে শহিদদের প্রতি “রক্ত গৌরব” স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল (২৮ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর মহানগরীর নিশবেতগঞ্জে “রক্ত গৌরব” স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন রংপুরেরর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা (মেজর অবঃ) নাসিম উদ্দিন, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, সদস্য রফিকুল ইসলাম, নাজমুল ইসলাম ডালিম, সফিকুল ইসলাম রাহেল, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, কার্যকরি সদস্য মোঃ আখতারুজ্জামান স্যান্ডো সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়া শহিদ পরিবারবর্গ, রংপুর ক্যান্টনমেন্ট আক্রমন উদযাপন কমিটি, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়, নিশবেতগঞ্জ জরিমুননেছা স্কুল এন্ড কলেজ, নজিরেরহাট রাধা কৃষ্ণপুর ডিগ্রী কলেজ, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান।

Read More »

বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিড়ি শিল্পে ট্যাক্স ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় রংপুর কালেক্টরেট সুরভি উদ্যান এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন-‘বিড়ি এ দেশের প্রাচীন শ্রমঘন একটি শিল্প। বৃহত্তর রংপুর অঞ্চলে প্রায় ২০০টি বিড়ি কারখানা রয়েছে। এসব বিড়ি কারখানায় এই অঞ্চলের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বন্যা কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গসহ লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই দাবি আদায় করার জন্য বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন। শ্রমিকদের দাবিগুলোন হলো-বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোন ট্যাক্স ছিল না, তাই বর্তমানে বিড়ি শিল্পের উপরে কোন ট্যাক্স না রাখা, অগ্রিম আয়কর প্রত্যাহার করা, বিদেশী কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা এবং বিড়ি শিল্পের শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা। বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, জামিল আক্তার, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

Read More »