সর্বশেষ
সর্বশেষ

Day: May 5, 2024

রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (০৫ মে) রোববার বেলা ১১ টায় রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক একীভুতকরণ সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ডেইরি ফার্মার্স এসোসিয়েশন বিভাগীয় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, জেলা সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম, অধ্যাপক আব্দুস সোবহান, রাজনৈতিক ও সমাজসেবক আমজাদ হোসেন সরকার, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অথচ লাভজনক ব্যাংকটিকে একটি লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করা হচ্ছে। এর পেছনে যারা জড়িত তারা উত্তরাঞ্চলের ভালো চায় না। মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রয়েছে আধুনিক ও অনলাইন ব্যাংকিং সেবা। কৃষকরা সস্তায় ইন্টারনেট ব্যাংকিংসহ সকল ধরনের আধুনিক সেবা পাচ্ছে। রয়েছে মুঠোফোনে অ্যাপ ভিত্তিক সেবা। ফলে সহজেই ব্যাংকে না গিয়ে ব্যাংকিং করা যায়। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কবি ও গীতিকার সফুরা খাতুন, গণসংগীত পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুপু মজুমদার, রংপুর পদাতিক সভাপতি বিজয় প্রসাদ তপু, গ্রাহক রেজাউল করিম জীবন, আব্দুল জলিল, মুমিনুল ইসলামসহ অনেকে। এসময় শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।

Read More »

রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এপ্রিল-২০২৪ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে তিনি এপ্রিল-২০২৪ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা ধারাবাহিকভাবে বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য বিভিন্ন ইউনিটের অফিসারদের পুরস্কৃত করেন সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ পুরস্কারঃ- মোঃ আব্দুল লতিফ মিঞা, পিপিএম, অফিসার ইনচার্জ, বদরগঞ্জ থানা, রংপুর। সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষ পুরস্কারঃ- ডিআইও সজীব কুমার সিং, এএসআই মিজানুর রহমান, ওয়াচার মিজানুর রহমান, ডিএসবি, বদরগঞ্জ জোন, রংপুর।ডাকাতি মামলা রহস্য উদঘাটনের জন্য বিশেষ পুরুস্কারঃ- মোঃ মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত), পীরগঞ্জ থানা, রংপুর।ডাকাতি মামলার রহস্য উদঘাটন এর জন্য বিশেষ পুরুস্কারঃ- এসআই (নিঃ) মোঃ ওয়ালীউর রহমান, বদরগঞ্জ থানা, রংপুর।মাদক উদ্ধারের জন্য বিশেষ পুরস্কারঃ- এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, পীরগাছা থানা, রংপুর।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর; মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার(এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারগণ।

Read More »