সর্বশেষ
সর্বশেষ

Day: May 13, 2024

কারমাইকেল কলেজের ছাত্রী রাইসার আত্মহত্যা প্ররোচনাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কারমাইকেল কলেজের মেধাবী ছাত্রী রাইসা আত্মহত্যার প্ররোচনাকারী আনজুম চৌধুরীর (২৬) ফাঁসির দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৩ মে) সকালে কারমাইকেল কলেজ প্রাঙ্গনে এতে উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এমএ রউফ খান, শিক্ষার্থী ধরিত্রী সরকার, ফারিয়া তাসনিম, ফাহমিদা এনাম, রাইসার মা মাহবুবা ইয়াসমিন, বোন রাবেয়া বুশরাসহ অন্যরা। বক্তারা বলেন, প্রেমের ফাঁদে ফেলে প্রতারক আনজুম রাইসার মত মেধাবী মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের গোপন বিয়েকে পারিবারিক স্বীকৃতি দিতে রাইসার কাছে এক কোটি টাকা দাবী করেছিল আনজুম। অন্যত্থায় রাইসাকে আত্মহত্যা করতে বলেছিল সে। মানসিক আঘাত সইতে না পেরে রাইসা আত্মহত্যার পথ বেঁছে নেয়। এই আনজুমের মত লম্পট যুবকদের ফাঁসি না হলে এমন হাজারো রাইসার জীবন অকালে ঝরে যাবে। আমরা চাই আনজুমের দ্রুত ফাঁসির রায় ঘোষণা করা হোক। মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুর মিঠাপুকুর উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাইসা (২০) নগরীর চারতলা মোড় এলাকায় একটি ফ্লাটে থেকে কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেন। কলেজে পড়াকালীন মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের শিমুল চৌধুরীর ছেলে ঢাকার ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের ছাত্র আনজুম চৌধুরীর (২৬) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং এক পর্যায়ে তারা গোপনে বিয়ে করে ফেলে। বিয়ের পর আনজুম রাইসার ফ্লাটে যাওয়া-আসা করত। বিয়ের কিছুদিন পর আনজুম রাইসার কাছে মোটা অংকের টাকা দাবী করে। অন্যত্থায় তাদের বিয়ে আনজুমের পরিবার মেনে নেবে না বলে জানায়। টাকা যোগাড় করে দিতে না পারলে রাইসাকে বিষ খেয়ে কিংবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলে আনজুম। ২০২৩ সালের ২৮ নভেম্বর বেলা ১২টায় রাইসার মা মাহবুবা ইয়াসমিন নগরীর চারতলা মোড়ের ফ্লাটে এসে দেখতে পায় রাইসা অসংলগ্ন কথাবার্তা বলছে। এমন অবস্থার বিষয়ে মেয়েকে জিজ্ঞাসা করলে রাইসা জানায়, আনজুমকে টাকা ম্যানেজ করে দিতে পারলে সে আত্মহত্যা করে মরে যেতে বলেছে। এজন্য সে প্রচুর পরিমান ঘুমের ঔষধ খেয়েছে। এ সময় রাইসার মা আশপাশের মানুষের সহযোগিতায় রাইসাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২৯ নভেম্বর রাত সাড়ে ৯টায় রাইসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় মারা যায়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে আনজুমকে আসামী করে রাইসার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। কোতয়ালী থানা পুলিশ আনজুমকে গ্রেফতার করে চলতি বছরের ২৭ মার্চ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পায়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

Read More »

রংপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক ও যুবলীগ কর্মি পরিচয়ে ৭ জন গ্রেফতার

জালাল উদ্দিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সাংবাদিক ও যুবলীগ কর্মী পরিচয় দিয়ে এক ভবন নির্মাণ মালিকের কাছে ৩ লাখ টাvকা চাঁদা দাবির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ মে) রাতে নগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থান এলাকার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাঈম (৩০), গনেশপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ওয়াদুদ আলী (৩৩), গুড়াতি পাড়ার সাইফুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০), মুন্সিপাড়া মমদেল কমিশনারের গলির তরিকুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান (২৬), দেওডোবা ডাঙ্গীরপাড় এলাকার দিলদার হোসেনের ছেলে সাব্বির হোসেন কাকন (২৭), রাধাবল্লভ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে জুবায়ের আলম সিদ্দিকী (৩০) এবং কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকার মৃত আফসার আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩)। তাজহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তাজহাট থানাধীন আশরপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেইন গেটের পশ্চিম পাশে হাফিজ আল আসাদ নামে এক ব্যক্তি তার নিজস্ব জমিতে ভবন নির্মাণ করছেন। শনিবার (১১ মে) বিকেলে অভিযুক্তরা সেখানে গিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্ন হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে চলে আসেন। এ ঘটনায় হাফিজ আল আসাদ থানায় অভিযোগ দিলে কোতোয়ালি ও পরশুরাম থানা পুলিশের সহায়তায় রোববার রাতে বুড়িরহাট এলাকা থেকে ৭ জনেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গুড়াতিপাড়ার মৃত আবু তালেবের ছেলে তৌহিদ (৩০), পলাতক রয়েছেন। ওসি আরও বলেন, অভিযুক্তরা নিজেদের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Read More »

রসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজুুর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজুর সংবাদ সম্মেলন। গতকাল নগরীর গনেশপুরে কাউন্সিলর অফিসে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু। তিনি বলেন , বিগত সময়ে আমাদের বশতভিটার সম্পত্তি পারিবারিক ভাবে জমি বাটোয়ারা হয়ে যায়। বাটোয়ারা হওয়ার পরে সিমানা নিয়ে আনছার চাচা ও মরহুম আফজাল চাচার পরিবারের মধ্যে একটা মতো বিরোধ দেখা যায়। আমি এই বিষয়টা মিমাংসা করার জন্য রাতে ইউনুস চাচা বাসায় ও দোকানে যাই। তাদেরকে না পেয়ে চাচির সাথে কথা বলি এই বিষয়টা মিমাংসা করার প্রস্তাব দেই। কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই তার ফেসবুকে মিথ্যা ভিডিও আপলোড করে আমার নামে মিথ্যা চঁদা চাওয়ার আপপ্রচার চালায় । এতে আমার নয় গোটা ২২ নং ওয়ার্ড বাসির সম্মানহানী হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি জিডি করেন। কাউন্সিলর মিজু আরও বলেন, দীর্ঘদিন থেকে আমি কাউন্সিলর হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছি । আমার সম্মানহানী করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ভিডিও করে ফেসবুকে আপলোড করা হয়েছে। এছাড়া আমার চাচীকে আহত দেখিয়ে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েন। তাই বিষয়টি সঠিক তদন্ত করার জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি ।

Read More »

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে ॥ স্পিকার

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে ॥ স্পিকার নিজস্ব প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, অটিজম একটি বিশেষায়িত বিষয়, সমাজের সকলকে এ বিষয়ে সচেতন করতে যথাযথ প্রচারণা চালাতে হবে। সমাজের সকলকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাড়াতে হবে। আজ সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল “ব্লু স্কাই” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আবু জাফর চৌধুরী, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান প্রমূখ। অনুষ্ঠানে স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের অধিকার সংরক্ষণ করেছেন। বঙ্গবন্ধু শিশুদের কল্যাণে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে চলেছেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুকে গুরুত্ব দিয়ে তাদের উন্নয়নে কাজ করে যেতে হবে। তাদের প্রতিভা ও মেধাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এসময় তিনি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার জন্য সায়েমা ওয়াজেদ পুতুলকে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল নির্মাণের জন্য বিমানবাহিনীকে ধন্যবাদ জানান। এরপর স্পিকার ‘কবিতায় মুজিব’ ও ‘বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং ‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় সম্মাননা প্রদান করা হয়। ## নিখিল ভদ্র ##

Read More »

রংপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জালাল উদ্দিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালজেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। র‌্যালিটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডঃ হোসনে আরা ডালিয়া লুৎফা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম সহ ইউনিটের আজীবন সদস্য ও যুব সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »