সর্বশেষ
সর্বশেষ

Day: May 14, 2024

স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন

স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ঢাকা, ১৪ মে ২০২৪ খ্রি. সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬-১৮ মে ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পীকার্স অফ পার্লামেন্ট (২০২৫)” শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হক সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পীকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে “প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পীকার্স অফ পার্লামেন্ট”- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পীকার আগামী ২০ মে ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

Read More »

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ১৪ মে ২০২৪ খ্রি: দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি, শাজাহান খান এমপি, মন্নুজান সুফিয়ান এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, এস.এম. ব্রহানী সুলতান মামুদ এমপি ও মো: আব্দুল্লাহ এমপি অংশগ্রহণ করেন। সভায় ১ম বৈঠকের কার্যবিবরণী সংশোধনীসহ সংশোধিত আকারে অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ১ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় তহবিলের অর্থ গত ২০২২-২০২৩ অর্থবছরে কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসময় নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুপারিশসহ শ্রমিকদের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রচারের জন্য বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহের বিষয়ে আলোচনা করা হয় এবং প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রাণভিক্ষা নাকচ হলেই বন্দীকে কনডেম সেলে রাখা যাবে সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে

প্রাণভিক্ষা নাকচ হলেই বন্দীকে কনডেম সেলে রাখা যাবে সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ মে, ২০২৪ (খৃকোন ফাঁসির আসামীর প্রাণভিক্ষা নাকচ হলেই কেবল তাকে কনডেম সেলে বন্দী রাখা যাবে বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজ গণমাধ্যমকে এ কথা জানান। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় ঘোষণা করেন। আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। এডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মৃত্যুদ-প্রাপ্ত তিনজনের উচ্চ আদালতে আপিল শুনানির পূর্বে কনডেম সেলে বন্দী রাখার বিষয়ে ২০২১ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত রুল ও নির্দেশনা দেয়। মৃত্যুদন্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কনডেম সেলে বন্দি রাখা কেন অবৈধ হবে না রুলে তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কতজন নারী ও পুরুষ কনডেম সেলে বন্দী আছে তার একটি তালিকা আদালতে দাখিল করতে আইজি প্রিজনের প্রতি নির্দেশ দেয়া হয়।   এডভোকেট শিশির মনির জানান, ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় ঘোষনা করে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, ব্যক্তির মৃত্যুদন্ড চূড়ান্ত হওয়ার পূর্বে মৃত্যুদ-প্রাপ্ত আসামি বলা যাবে না এবং কনডেম সেলে বন্দী রাখা যাবে না। রায়ে বলা হয়, মৃত্যুদন্ডের বিষয়ে আসামির হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা নিষ্পত্তি, প্রশাসনিক অনান্য কার্যক্রম ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পরই মৃত্যুদন্ডের রায় চূড়ান্ত হয়। এরপর নির্জন কক্ষে বন্দী রাখা যাবে। এডভোকেট শিশির মনির বলেন, রায়ে বলা হয়েছে বিশেষ বিবেচনায় মৃত্যুদন্ডে দন্ডিত কোন ব্যক্তির সংক্রামক জনিত সমস্যা বা অন্য কোন বিশেষ কারণে তার শুনানি নিয়ে তাকে নির্জন কক্ষে আটক রাখা বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। রায়ে বলা হয়েছে, অন্যান্য মামলায় যেরূপ হাইকোর্ট বিভাগে আপিল ও জামিন শুনানি হয়, শুনানি শেষে আদেশ হয়, তেমনি মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যাক্তি আপিলের পাশাপাশি জামিনের আবেদন করতে পারবেন। উপযুক্ত আদালত তার জামিন আবেদন বিবেচনা করতে পারবেন। রায় দেশের জেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, মৃত্যুদন্ডে দন্ডিতের বিষয়ে তথ্য অধিকার আইনে কোন তথ্য চাইলে তা যেন দেয়া হয়। একই বিষয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হয়েছে। মৃত্যুদন্ড সংক্রান্ত মামলার তথ্য সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পরিবেশন করার জন্যও আদেশ দেয়া হয়েছে। এডভোকেট শিশির মনির জানান, মামলাটির শুনানিকালে রাষ্ট্রপক্ষ জানায়, কারা আইন নতুন করে প্রণয়ন করা হচ্ছে। আজ রায়ে আদালত বলেন, রায়ের ফাইন্ডিংস ও পর্যবেক্ষণ নতুন আইনটিতে সংযুক্ত করতে যেন বিবেচনা করা হয়। রায়ে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে কনডেম সেলে আটকদের সাধারণ কয়েদিদের সাথে রাখা নিশ্চিত করতে হবে। গতকাল রাষ্ট্রপক্ষ জানায়, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আপিল আবেদন করার সিদ্ধান্তের কথা আজ জানান এটর্নি জেনারেল। রিট আবেদনকারীরা হলেন-চট্রগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম।

Read More »

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে বন্দীকে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট রায়

মৃত্যুদন্ডাদেশ চূড়ান্তের আগে বন্দীকে কনডেম সেলে রাখা যাবে না : হাইকোর্ট রায় হাইকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ মে ২০২৪ খৃ : কোন ব্যাক্তির মৃত্যুদন্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে তাকে কনডেম সেলে বন্দী রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। এডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, মৃত্যুদ-প্রাপ্ত তিনজনের উচ্চ আদালতে আপিল শুনানির পূর্বে কনডেম সেলে (মৃত্যু সেল) বন্দী রাখার বিষয়ে ২০২১ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত রুল ও নির্দেশনা দেয়। মৃত্যুদ-ের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কনডেম সেলে বন্দি রাখা কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কতজন নারী ও পুরুষ কনডেম সেলে বন্দী আছে, তার একটি তালিকা আদালতে দাখিলে আইজি প্রিজনের প্রতি নির্দেশ দেয়া হয়। এডভোকেট শিশির মনির জানান, ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষনা করে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, ব্যক্তির মৃত্যুদ- চূড়ান্ত হওয়ার পূর্বে মৃত্যুদ-প্রাপ্ত আসামি বলা যাবে না এবং কনডেম সেলে বন্দী রাখা যাবে না। রায়ে বলা হয়, মৃত্যুদ-ের বিষয়ে আসামির হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা নিষ্পত্তি, প্রশাসনিক অনান্য কার্যক্রম ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পরই মৃত্যুদ-ের রায় চূড়ান্ত হয়। এরপর নির্জন কক্ষে বন্দী রাখা যাবে। এডভোকেট শিশির মনির বলেন, রায়ে বলা হয়েছে বিশেষ বিবেচনায় মৃত্যুদ-ে দ-িত কোন ব্যক্তির সংক্রামক জনিত সমস্যা বা অন্য কোন বিশেষ কারণে তার শুনানি নিয়ে তাকে নির্জন কক্ষে আটক রাখা বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। রায়ে বলা হয়েছে, অন্যান্য মামলায় যেরূপ হাইকোর্ট বিভাগে আপিল ও জামিন শুনানি হয়, শুনানি শেষে আদেশ হয়, তেমনি মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যাক্তি আপিলের পাশাপাশি জামিনের দরখাস্ত করতে পারবেন। উপযুক্ত আদালত তার জামিন আবেদন বিবেচনা করতে পারবেন। রায় দেশের জেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, মৃত্যুদন্ডে দন্ডিতের বিষয়ে তথ্য অধিকার আইনে কোন তথ্য চাইলে তা যেন দেয়া হয়। একই বিষয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদেরও নির্দেশ দেয়া হয়েছে। মৃত্যুদ- সংক্রান্ত মামলার তথ্য সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পরিবেশন করার জন্যও আদেশ দেয়া হয়েছে। এডভোকেট শিশির মনির জানান, মামলাটির শুনানিকালে রাষ্ট্রপক্ষ জানায় কারা আইন নতুন করে প্রণয়ন করা হচ্ছে। আজ রায়ে আদালত বলেন, রায়ের ফাইন্ডিংস ও পর্যবেক্ষণ নতুন আইনটিতে সংযুক্ত করতে যেন বিবেচনা করা হয়। রায় বলা হয়, আগামী দুই বছরের মধ্যে কনডেম সেলে আটকদের সাধারণ কয়েদিদের সাথে রাখা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপক্ষ জানায়, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, আজ দেয়া হাইকোর্টের রায় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রিট আবেদনকারীরা হলেন-চট্রগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম।

Read More »

শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে : আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ মে, ২০২৪ খৃ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি বলেছেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ৪১টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তিনি বলেন, সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো নিয়ে আগামীকাল আলোচনা করা হবে। আজ দুপুর ১২টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত আলোচনা চলে। আইনমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক; সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো; কোনটা গ্রহণ করতে পারবো না; সেসব ক্ষেত্রে নিয়ে আলোচনা হচ্ছে।’ তিনি জানান, আগামীকাল সাড়ে ১১টা থেকে আবার এবিষয়ে আলোচনা শুরু হবে। আলোচনা কতটা সন্তোষজনক জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। ঢাকায় নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেনের নেতৃত্বে ছয় প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এতে আইন ও বিচার বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Read More »

” উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে”- স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। শনিবার (১১মে ২০২৪খ্রি.) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১ তম কনভেনশন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি তিনি একথা বলেন৷ তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে যা ছিলো পূর্বে অকল্পনীয় ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দ্বারা ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা পুরো দেশের চিত্র বদল করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৯৬ সালের শুরুতে যে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বর্তমানে তা ২৭০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানুষজন নিত্যনতুন প্রযুক্তির সুফল পাচ্ছে। সাবমেরিন ক্যাবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি ব্যবহারের ফলে যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান ও উৎকর্ষ অর্জন করছে। একটা জ্ঞানভিত্তিক যুগোপযোগী উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পড়াশোনার অত্যন্ত অপরিহার্য বলে মন্ত্রী বলেন, মুঠোফোন আর ইন্টারনেটের ফলে পুরো বিশ্বের প্রতিটা বিষয়ই এখন সবার হাতের মুঠোয়। পুরো বিশ্বেই এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব একদিকে যেমন নিত্যনতুন সুযোগ সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে তেমনি অনেক শ্রেণি পেশার মানুষের জন্য নানান চ্যালেঞ্জ তৈরি করছে। তথ্য প্রযুক্তির এই নতুন বিপ্লবে একমাত্র যোগ্যরাই টিকে থাকবে বলে মন্ত্রী সকল শ্রেণির পেশার মানুষ ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে নিজেদের যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আব্দুস সবুর এমপি(কুমিল্লা-১), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খানসহ প্রমুখ।

Read More »

পুঁজিবাজারের সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

পুঁজিবাজারের সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে অর্থবিভাগকে কাজ করার নির্দেশও দেন তিনি। গত বৃহস্পতিবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) তিনি এ নির্দেশ দেন। চলতি সরকারের আমলে এটি তৃতীয় একনেক সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশনা সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা। সত্যজিৎ কর্মকার প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, শেয়ারবাজারে আমাদের যে সরকারি কোম্পানিগুলো আছে, সেগুলো যাতে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থবিভাগকে এ বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। কি ধরনের সরকারি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মধ্যে আনা হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তিনি সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির কথা বলেননি। তিনি অর্থ বিভাগকে বলেছেন, শেয়ারবাজারে উপযুক্ত হওয়ার বিষয়ে যাতে অর্থবিভাগ কার্যকর উদ্যোগ নেয়। অর্থসচিব যাচাই-বাছাই করবেন কারা কারা আসতে পারে, কোন কোন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারে, সেটি বিবেচনা করে যাতে অর্থবিভাগ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায়। সত্যজিৎ কর্মকার বলেন, আজকের একনেকে ৫ হাজার ৫৬৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ২০৩ কোটি টাকা, আর উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বিশেষ করে কইকা, বিশ^ব্যাংক ও চীনের অর্থায়ন ৩৬০ কোটি টাকা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সমাপ্তযোগ্য প্রকল্প আমরা যেন অল্প কিছু টাকা দিয়ে হলেও শেষ করি। ৩৩৯টি সমাপ্তযোগ্য প্রকল্পের মধ্যে এবার ৫টি প্রকল্প মালামাল জুনের মধ্যে ইনস্টল করা যাবে না। এ কারণে ৫টি প্রকল্প বাদে বাকি ৩৩৪টি প্রকল্প ৩০ জুনের মধ্যে শেষ হবে। প্রধানমন্ত্রীকে না জানিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় তার নাম ব্যবহার করায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছেন। এ প্রকল্পে তার দুটি অবজারভেশন আছে। প্রথমত, শেখ হাসিনা নামটি বাদ দিতে হবে, দ্বিতীয়ত, প্রকল্পে মূর‌্যাল যেটি আছে সেটি বাদ দিতে হবে। তবে মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এ নাম পরিবর্তন করতে হলে এখন আইন পরিবর্তন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী উৎস্য প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তিনি প্রকল্পে তার নাম ব্যবহারের অনুমতি দেবেন না। এটি প্রধানমন্ত্রীর বদান্যতা। পরিকল্পনা সচিব বলেন, আরেকটি অনুশাসন তিনি দিয়েছেন, নদীতে যেসব ব্রিজ নির্মাণ করা হয় তা যাতে যথাযথ উচ্চতা মেনে নির্মাণ করা হয়। নদীর মূল স্রোতকে বাধাগ্রস্থ্য করবে এমন কোনো জায়গায় ব্রীজ নির্মাণ করা যাবে না।

Read More »