
রংপুর সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদকের শপথ গ্রহন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর দলিল লেখক সমিতির আয়োজনে সাধারণ সম্পাদক পদে (উপ নির্বাচনে) নব নির্বাচিত সাধারণ সম্পাদকের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় রংপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্টার রাম জীবন কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসুল হক মুকুল সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মোখলেছুর রহমান পলাশ, সদস্য মোঃ মোখলেছুর রহমান, রংপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ওবায়দুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহীন ইবনে হোসেন শিলু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম সিজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্যঃ গত ১১ জুলাই রংপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
















