সর্বশেষ
সর্বশেষ

Day: August 7, 2024

নাশকতার সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করতে বলেছে আইএসপিআর

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ : যে কোনো নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করতে বলেছে আইএসপিআর। এ গুলো হলো- বরিশাল বিভাগের- বরিশাল ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬; পটুয়াখালী ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২; ঝালকাঠি ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২; পিরোজপুর ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮। চট্টগ্রাম বিভাগের- নোয়াখালী ০১৬৪৪-৪৬৬০৫১, ০১৭২৫-০৩৮৬৭৭; চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬; ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪; লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০; কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০; ব্রাক্ষণবাড়ীয়া ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯; কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২; চট্টগ্রাম ( লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪। ঢাকা বিভাগের- মাদারীপুর ০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩; কিশোরগঞ্জ ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬; টাঙ্গাইল ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০; গোপালগঞ্জ ০১৭৬৯-৫৫২৪৩৬, ০১৭৬৯-৫৫২৪৪৮; রাজবাড়ী ০১৭৬৯-৫৫২৫১৪, ০১৭৬৯-৫৫২৫২৮; গাজীপুর ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬; মুন্সিগঞ্জ ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪; মানিকগঞ্জ ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২; নারায়ণগঞ্জ ০১৭৩২০৫১৮৫৮; নরসিংদী ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮; শরিয়তপুর ০১৭৬৯০৯৭৬৬০, ০১৭৬৯০৯৭৬৫৫; ফরিদপুর ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২। ঢাকা মহানগরের- ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড ও কাঁটাবন ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯; ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪; ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১; ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯। ময়মনসিংহ বিভাগের- শেরপুর ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪; নেত্রকোণা ০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮; জামালপুর ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০; ময়মনসিংহ ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫। খুলনা বিভাগের- বাগেরহাট ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬; কুষ্টিয়া ০১৭৬৯-৫৫২৩৬২, ০১৭৬৯-৫৫২৩৬৬; চুয়াডাঙ্গা ০১৭৬৯-৫৫২৩৮০, ০১৭৬৯-৫৫২৩৮২; মেহেরপুর ০১৭৬৯-৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩; নড়াইল ০১৭৬৯-৫৫২৪৫৬, ০১৭৬৯-৫৫২৪৫৭; মাগুরা ০১৭৬৯-৫৫৪৫০৫, ০১৭৬৯-৫৫৪৫০৬; ঝিনাইদহ ০১৭৬৯-৫৫২১৫৮, ০১৭৬৯-৫৫২১৭২; যশোর ০১৭৬৯-৫৫২৬১০, ০১৭৬৯-০০৯২৪৫; খুলনা ০১৭৬৯-৫৫২৬১৬, ০১৭৬৯-৫৫২৬১৮; সাতক্ষীরা ০১৭৬৯-৫৫২৫৩৬, ০১৭৬৯-৫৫২৫৪৮। রাজশাহী বিভাগের- রাজশাহী ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮; চাঁপাইনবাবগঞ্জ ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২; পাবনা ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০; সিরাজগঞ্জ ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪; নাটোর ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮; নওগাঁ ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮; জয়পুরহাট ০১৭৬৯১১২৬৩৪; বগুড়া ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০। রংপুর বিভাগের- রংপুর ০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬; দিনাজপুর ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪; নীলফামারী ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২; লালমনিরহাট ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২; কুড়িগ্রাম ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬; ঠাকুরগাঁও ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬; পঞ্চগড় ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১; গাইবান্ধা ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬। সিলেট বিভাগের-সিলেট ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১; হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬; সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০; মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

Read More »

২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশ আইজিপির

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ : পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব-স্ব পুলিশ লাইন্স বা কর্মস্থলে যোগাদানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ বুধবার বিকেলে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।  আইজিপি বলেন, সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্স স্ব-স্ব পুলিশ লাইন্সে যোগাদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে রিপোর্ট করতে হবে। তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, এপিবিএন, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্সসহ বিশেষায়িত সকল পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রধান বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারগণ স্ব-স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। এই কমিটি থানা ও থানা এলাকার নিরাপত্তা বিধানে আপদকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে।   পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার ব্যক্তিগত, সমিতি, ব্যাচ, এসোসিয়েশনের মাধ্যমে কোন দাবি, মন্তব্য, প্রতিউত্তর প্রদানে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।  তিনি বলেন, ‘আমাদের কতিপয় উচ্চাভিলাসী ও অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।’  আইজিপি দেশের এই নতুন অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।  তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট রয়েছি। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।  সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান প্রতিটি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

Read More »

শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ আগস্ট, ২০২৪ : শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদ- থেকে খালাস পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের আনা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে অর্থদ- দেয়া হয়। দ-িত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিলটি সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। আজ শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলো ট্রাইব্যুনাল। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূস আগামীকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিবেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Read More »

গণহত্যাকারী, জালিম ও স্বৈরাচার সরকারের পতন পরবর্তী দেশের চলমান পরিস্থিতি নিয়ে পীর সাহেব চরমোনাই

গণহত্যাকারী, জালিম ও স্বৈরাচার সরকারের পতন পরবর্তী দেশের চলমান পরিস্থিতি নিয়ে পীর সাহেব চরমোনাই এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ০৭ আগস্ট’২৪, বুধবার, দুপুর ১২টা আইএবি মিলনায়তন, ৫৫/বি পুরানা পল্টন, ঢাকা-১০০০ নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রাসুলিহিল কারীম, আম্মাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ! ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরার নিমিত্তে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পীর সাহেব চরমোনাই বলেন, জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাড়ানোর সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামি আন্দোলনের আমীর বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ। তাদের অসীম সাহস, ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে। ১৯ জুলাইতেই আমরা পরিস্কার করে জানিয়েছি যে, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরণে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছে। সেজন্য আমরা গর্ব বোধ করি যে, নৃশংস এক জালিমের পতনের মহান বিপ্লবে আমরা ভূমিকা নিতে পেরেছি। আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। সৈয়দ রেজাউল করিম বলেন, স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণের। এই যুগ সন্ধিক্ষনে আগামী পরিকল্পনা হিসেবে আমরা কিছুু প্রস্তাব তুলে ধরতে চাই। ১. অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনুর্ধ্ব ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্র্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। যার মেয়াদ ৬ মাসের বেশি হতে পারবে না। ২. অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। ৩. গ্রহনযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইবুনাল গঠন করে জুলাই গণহত্যাকান্ডের বিচার করতে হবে। একই সাথে গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত/নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ৪. তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ৫. আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ৬. দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠির চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। ৭. নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (চ.জ) চালু করতে হবে। ৮. আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এদেশের সাধারণ শিক্ষাখাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষাকমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৯. উলামায়ে কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন। তারা উম্মাহর ঈমান-আমল রক্ষায় কাজ করেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে উলামায়ে কেরামদের মধ্যে থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে। ছাত্র-জনতার এই আন্দোলন হত্যা, লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিলো। শিল্প ও কল-কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিলো। এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা স্ববিরোধিতা হয়ে যায়। সেজন্য আমরা বিশ্বাস করি, যারা লুটতরাজ, দখলদারী ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনে সম্পৃক্ত কেউ না। বরং তারা সুযোগ সন্ধানী। আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহবান করছি যে, এখনই সব ধরণের অরাজকতা বন্ধ করুন। যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন। যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধে এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন। তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রিয় আইনও সমর্থন করে না। আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না। সেজন্য বলবো, দেশের সংখ্যালঘুদের প্রতিটি উপসানালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে নিন্মোক্ত কর্মসূচি ঘোষনা করছি। কর্মসূচি  ৯ আগস্ট’২৪ শুক্রবার বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে বিশাল গণ জমায়েত।  পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। পীর সাহেব হুজুর পরিশেষে আবারো গণঅভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

Read More »

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ আগস্ট, ২০২৪ খৃ : নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।  আজ রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের  বৈঠকে  এ প্রস্তাব করা হয়।  রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন এই প্রস্তাবে  সম্মতি প্রদান করেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কয়েক দফা বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় আলোচনা শেষ হয়।  এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সমস্যার সমাধান দরকার।  তিনি এ সংকটকালীন সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে। বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করার কথা বলেন।  বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন  সমন্বয়ক- আরিফ সোহেল, সারজিস আলম, নাজিফা জান্নাত, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আবু সাদিক, ইভান তাহসির, আসিফ মাহমুদ, মোঃ নাহিদ ইসলাম, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, আবুবকর মজুমদার ও হাসনাত আবদুল্লাহ অংশ নেন।

Read More »