সর্বশেষ
সর্বশেষ

Day: August 12, 2024

রংপুরে চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার পরেও যোগদান না দেওয়ায় দ্রæত যোগদানের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকুরী প্রার্থীরা। সোমবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নিয়োগ প্রত্যাশী ০৯ জন তৌফিকুল ইসলাম, রবিউল ইসলাম, নাহিদুল ইসলাম, কমল সরকার, মাহামুদুল ইসলাম, লিটন চন্দ্র বর্মন, মিলন আক্তার, প্রবীন কুমার বর্মন, হাবিবুর রহমানসহ তাদের পরিবার অংশ নেয় কর্মসূচিতে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সূত্রে জানা যায়, রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পদে গত ০৫/১২/২০২১ ইং তারিখে ‘দৈনিক দাবানল’ ও ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ সময় চাকুরী প্রত্যাশীগণ আবেদন করেন। উক্ত নিয়োগে ড্রাইভার পদের পরীক্ষা সম্পূর্ণ হলে তারা যোগদান করেন, তারা চাকুরীতে কর্মরত আছেন। পরবর্তীতে গত ১৮/০২/২০২২ ও ২৫/০২/২০২২ইং তারিখে অন্যান্য চাকুরী প্রার্থীগণ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় যথাক্রমে অংশ গ্রহন করে। চাকুরী প্রত্যাশীগণের মধ্যে বিভিন্ন পদে ০৯ (নয়) জন উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং উক্ত পরীক্ষা সমূহের প্রাপ্ত নম্বর সহ ফলাফল উক্ত আদালতের নোটিশ বোর্ডে প্রকাশ করা হলে নির্বাচিতরা নির্বাচিত হবার বিষয়ে অবগত হয়। তখন থেকে আজ পর্যন্ত সাবেক আইন মন্ত্রী আনিছুল হকের ব্রাহ্মনবাড়িয়ার লোক নিয়োগ না করার কারণে নিয়োগ পত্র তৈরি হচ্ছে না বা নিয়োগের বিষয়ে কোন অগ্রগতি হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কোন অগ্রগতি হচ্ছে না। তাই চাকুরি প্রার্থীরা ন্যায় বিচার কামনা করে বর্তমান আইনমন্ত্রীর কাছে আমাদের দাবি- *সম্পূন্নক্রমে চূড়ান্ত ফলাফল প্রকাশ। *আমাদের নিয়োগ পুরাতন তারিখে দিতে হবে। *আমাদের পুরাতন তারিখ থেকে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। *আমাদের চাকুরীর মেয়াদ এখনই স্থায়ী করন করে আমাদের পদোন্নতি প্রদান করতে হবে।

Read More »

রংপুরে ট্রাফিকের কাজে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত কয়েকদিন হতে রংপুরসহ সারাদেশে ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সকল স্কুল, কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল থেকে শুরু করে রাত অবধী ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছেন পাশাপাশি রাস্তা-ঘাট পরিস্কার করতেও কমতি নেই তাদের। রাস্তায় চলছে তাদের খাবারসহ যাবতিয় কার্যক্রম। এরুপ পরিবেশে তাদের পাশে রান্না করা খাবার নিয়ে এসেছেন কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এম এ রউফ। এই শিক্ষককে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায় সোমবার (১২ আগষ্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে। এরপর তিনি নগরীর বিভিন্ন স্থানে তার নিয়ে আসা রান্না করা খাবার বিতরণ করেন। খাবার বিতরণের কারণ জানতে চাইলে এম এ রউফ বলেন, বিগত কয়েকদিন হতে আমাদের হাতে গড়া শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকসহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। তারা সকাল থেকে রাত অবধী এসব বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এ সব দেখে আর ঘরে থাকতে পারিনা। তাই এই সামান্য উপহার নিয়ে তাদের পাশে দাড়ানো। দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে এই শিক্ষক বলেন, বর্তমানে দেশের অবস্থা ভালো, আমরা চাই দেশ এগিয়ে যাক, দূর্নীতি কমুক। আমরা আর আগের দিনের কথা ভাবতে চাইনা। পুলিশ বাহিনীর প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের আগের দিন ভুলে নিজেকে নতুন ভাবে কাজে নিয়োজিত করুন। আর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তোমরা সব সময় দেশের কাজে নিজেদের নিয়োজিত রাখবে। তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে বলে আমার বিশ^াস। আমার এই ছোট আয়োজন অব্যাহত থাকবে। এ সময় কারমাইকেল কলেজে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কার্যকরি পরিষদের আয়-ব্যায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। গতকাল সোমবার (১২ আগস্ট) বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । সভায় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুল হাসান রুমি, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সিঃ সহ সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ সভাপতি মোঃ এনামুল হক সোহেল, সহ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, কোষাধক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্র্বাহী সদস্য আলহাজ্ব মেঃ মাহমুদুর রহমান টিটু, মোঃ শামিম খান মিসকিন, আতিক উল্লাহ আতিক, আবু সালেক লিটন, রুবায়েক হোসেন খান, শুভরঞ্জন দেব বাবলু, জিয়াউর রহমান লরিন, আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, ইমতিয়াজ আহমেদ ইমন, নাজনিন রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের অবস্থান কর্মসুচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশে ৫ আগস্ট পরবর্তি সংখালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, বাড়ি দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করা হয়। গতকাল সোমবার (১২ আগস্ট) দুপুর ২ টায় রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসুচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক মানিহ চন্দ্র জয়, সমন্বয়ক পলাশ কান্তি রাখি, সমন্বয়ক দেবাশিষ চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা বলেন, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান আমরা সবাই বাঙ্গালী। তবে কেন আমাদের সংখালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, বাড়ি দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নি সন্ত্রাসের করা হচ্ছে। আমরা ন্যায় বিচারের জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।

Read More »

জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিগত ১৭ বছর পদ, পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।   রোববার (১১ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত  বৈঠকে এ আল্টিমেটাম দেওয়া হয়। প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুস সাত্তার। তারা ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে অফিস সহায়ক সকলের অপসারণের আল্টিমেটাম দিয়েছেন।

Read More »

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি হলেন আব্দুর রউফ এনডিসি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ এনডিসিকে নিয়োগ পদোন্নতি ও পেষণ অনুবিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে এ পদে নাজমুছ সাদাত সেলিমকে ওএসডি করা হয়।

Read More »