সর্বশেষ
সর্বশেষ

Day: August 13, 2024

বাজুস রংপুর জেলা শাখার উদ্যোগ কোতয়ালী থানার ওসিকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারকরে স্ব স্ব স্থানে ফিরে এসে পুনরায় কার্যক্রম চালু করায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসিকে ফুলদিয়ে সংবর্ধনা জানানো হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় নগরীর বেতপট্টি মোড়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ মোন্তাছির বিল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বহুলুল ইসলাম জেপলীন। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফুল ইসলাম লাইজু, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বাবু, রংপুর মহানগর স্বর্নশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আতিকুল রহমান হিরু, বিশিষ্ট সামজসেব আজাদ সহ বাজুস রংপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

২০ নং ওয়ার্ডের পক্ষথেকে কোতয়ালী থানার পুলিশ সদস্যদের সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারকরে স্ব স্ব স্থানে ফিরে এসে পুনরায় কার্যক্রম চালু করায় রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর মুলাটোলস্থ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সকল পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বহুলুল ইসলাম জেপলীন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনকোতয়ালী থানার ওসি তদন্ত শাহ আলোম সরদার, এসআই সোহেল, বিশিষ্ট সামজসেব আজাদসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআই’র মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Read More »

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার জন বিচারপতি শপথ নিয়েছেন। শপথ নেয়া চার বিচারপতি হলেন-বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস, এম, এমদাদুল হক। আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁঞা। গতকাল  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই চার জন বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ দান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর।

Read More »

আবু সাঈদ হত্যা, বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল বাতেন। radhuni আরও পড়ুন একযোগে পুলিশের প্রভাবশালী ডিএমপি-সিআইডিসহ ২৯ কর্মকর্তাকে বদলি প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এ ছাড়া রংপুর রেঞ্জের ডিআইজি মো.আব্দুল বাতেনকেও ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

Read More »