সর্বশেষ
সর্বশেষ

Day: September 3, 2024

রংপুরে ছাত্র শিবিরের সাথে রিপোর্টার্স ক্লাব রংপুরের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার আয়োজনে রিপোটার্স ক্লাব রংপুরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর বাংলাদেশ মোড় কফিহাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রিপোটার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়জীদ আহমেদ, সিঃ সহ সভাপতি এস এম ইকবাল সুমন, সহ সভাপতি এম মিরু সরকার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ, দপ্তর সম্পাদক জিএম জয়, কোষাধক্ষ আহসান হাবিব মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, প্রচার সম্পাদক বারী বাবলু, কার্যকরি সদস্য সাংবাদিক আব্দুল হালিম আনছারী, কার্যকরি সদস্য আমিরুল ইসলাম, কার্যকরি সদস্য মোঃ রাকিবুল হাসান রাকিব, সাধারণ সদস্য মোঃ মাজেদ মাসুদ, তৌহিদুল ইসলাম বাবলা, মোঃ জালাল উদ্দিন, মোঃ এনামুল হক, মোঃ তাজেদুল ইসলাম লাল, আনোয়ার ইমরোজ ইমু, বর্ণালী জামান, মোঃ নুরুজ্জামান জামান, মোঃ রাজ, আসাদুজ্জামান আফজাল , মোঃ সুমন মিয়া, এম জোবায়ের পান্না, মোঃ তুষার, সাইফুল্লাহ, রাফি, মিল্টন, শাকিল, জাহিদ হোসেন প্রমুখ।

Read More »

রংপুর লালবাগ বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বহিরাগত সন্ত্রাসী কর্তৃক লালবাগ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ডন টেইলার্সে প্রবেশ করে অতর্কিত হামলার প্রতিবাদে বাজারে অবস্থিত সকল দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে লালবাগ বাজার দোকান মালিক সমিতি ও সাধারন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির আয়োজনে লালবাগ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গির আলম মিন্টু। প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম আঙ্গুর, সহ সভাপতি সামসুল আলম হুলাট, জিয়া, সহ সাধারণ সম্পাদক শে^তফুল আলম গোলাপ, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, প্রচার সম্পাদক মোক্তার হোসেনসহ উপস্থিত সাধারন ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কার্যকরী সদস্য আরমান হোসেন। প্রতিবাদ সভা ও উপস্থিত সূত্রে জানা যায়, গত রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লালবাগে অবস্থানরত ডন টেইলার্স প্রতিষ্ঠানের ওপর ব্যনার লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। ব্যনার লাগানোকালে বাধা প্রদান করায় গালাগালি ও পরে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ভাবে মারধরের ঘটনা ঘটে। যার কারণে লালবাগ বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরে বাজার মালিক সমিতির হস্তক্ষেপেও কোন প্রকার কাজ না হওয়ায় প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,লালবাগ বাজারে যে হামলার ঘটনা ঘটেছে, যা কারো কাম্য নয়। অতর্কিতভাবে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত হামলাকারীরা লালবাগে অবস্থান করতে পারবে না। প্রতিবাদ সভায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির সকল সদস্যসহ সাধারন ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগন অংশ নেয়।

Read More »

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর তাজহাট থানার দর্শনা কলেজপাড়া এলাকায় যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী মালা বেগম (৩৫) কে মানসিক নির্যাতন ও মারধর করে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী শিমুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার তাজহাট থানার রংপুর মেট্টোপলিটন পুলিশ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলার এজাহারের তথ্য সূত্রে জানা গেছে, এই মামলায় প্রধান আসামী করা হয়েছে অভিযোগকারী মালার স্বামী মোঃ শিমুল মিয়া (৩৫), ২ নং মোঃ আশিদুল (৫০) পিতা বুলু মিয়া ও ৩ নং মোছাঃ রাশেদা বেগম (৬৮) কে আসামী করে গত ২৮ আগস্ট তাজহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগকারী মালা বেগম বলেন, স্বামী শিমুল মিয়ার সঙ্গে ২০০২ইং সালে পারিবারিকভাবে বিবাহ হয়। এক মেয়ে ও এক ছেলে জন্ম হয়। দুই সন্তানকে নিয়ে সুখে দিন কাটলেও এক পর্যায়ে ২-৩ নং আসামীর কু-পরামর্শে তার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। গত ২১ আগস্ট আনুমানিক সকাল ৯টায় আসামীর বাড়িতে অবস্থানকালে ২-৩নং আসামীদ্বয়ের কু- পরামর্শে যৌতুক দাবি করে ১নং আসামী বাঁশের লাঠি দিয়ে বেধরক মারপিটসহ শারীরিক নির্যাতন করে বিভিন্ন স্থানে ফোলা, জখম ও রক্তাক্ত করে। পরে স্বাক্ষীগন প্রতিবেশীদের সহযোগিতায় অটোযোগে আহত মালা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬নং ওয়ার্ডে ভর্তি করান। গত ২৭ আগস্ট চিকিৎসা শেষে ছাড়পত্র প্রদান করা হয়। মালা বেগম বলেন, ২৮আগস্ট আমি নিজেই বাদী হয়ে আমার স্বামীকে ১নং আসামীসহ আরও ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। আমি অসহায় একজন নারী হয়ে আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Read More »

সদ্য পদন্নোতি পাওয়া জিল্লুর রহমান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ পেয়েছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : //সদ্য পদন্নোতি পাওয়া জিল্লুর রহমান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ পেয়েছেন, আরো পদায়ন হলেন পুলিশের ৩৭ ডিআইজি // ঢাকা,বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ৩৭ ডিআইজিকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জিল্লুর রহমানকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

Read More »