সর্বশেষ
সর্বশেষ

Day: September 5, 2024

রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৪ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৫ টায় রংপুর নগরীর বাবুখাঁ বিশমেগোয়াট বালাপাড়া কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত , প্রধান বক্তার বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ আনোয়ার , কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রওশন আলী ভুইয়া, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা দল রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ, সহ সভাপতি খায়রুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ ময়েন উদ্দিন। সাংগঠনিক সভার আগে বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

Read More »

স্বাস্থ্য খাতে সংস্কার-চিকিৎসা সেবার মানোন্নয়নে ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্যানেলে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে সভাপতি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলো।’ বিশেষজ্ঞ প্যানেলের বাকি সদস্য করা হয়েছে, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পেড্রিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদ, ইনজুরি প্রতিরোধ ও গবেষণা সেন্টারের সিইও অধ্যাপক ডা. ফজলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী ও এমএইচ শমরিতা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমদ শামিম। বিশেষজ্ঞ প্যানেলের কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয় ভিত্তিক সংস্কারের জন্য নীতি-নির্ধারণ। ২. সব স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চ শিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ প্রদান। ৩. নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর। ৪. স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে সব স্বাস্থ্য কেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্ধারণী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ প্রদান। ৫. দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন- বিএমডিসি, বিএমআরসি, বিএনএমসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ প্রদান।

Read More »

জ্যেষ্ঠ শিক্ষকরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সরকারি মাধ্যমিক স্কুলের জ্যেষ্ঠ শিক্ষকেরা পাচ্ছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব। শিক্ষকদের এ দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছে।  আগ্রহী শিক্ষকদের সাত কর্মদিবসের মধ্যে চাহিত তথ্যসহ এ আবেদন অধিদপ্তরে পাঠাতে হবে।  বুধবার (৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। আবেদন আহ্বানের এ চিঠি সব প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত যেসব সিনিয়র শিক্ষক ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (চলতি দায়িত্ব)’ শূন্যপদে পদায়ন পেতে আগ্রহী তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যেসব তথ্য পাঠাতে হবে তা হলো- ১. বিভাগীয়-ফৌজদারী-দুদকের মামলা নেই মর্মে প্রত্যয়ন। ২. চাকরি সন্তোষজনক মর্মে প্রত্যয়ন। ৩. চাকরি স্থায়ীকরণের কপি। প্রসঙ্গত, এর আগে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান করা হয়েছিলো।

Read More »