সর্বশেষ
সর্বশেষ

Day: September 7, 2024

সন্ধানী সংঘর আয়োজিত আন্ত নিউ ইঞ্জিনিয়ার পাড়া ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় প্রভাতি সংঘ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৫ম বারের মতো আন্ত নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল রংপুর নগরীর ঈদগাঁ মাঠে প্রভাতি সংঘ বনাম শ্যামাসুন্দরী একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্যামাসুন্দরী একাদশকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জয় লাভ করেন প্রভাতি সংঘ। সন্ধানী সংঘের সভাপতি আব্দুল মজিদ হিরু সভাপতিত্ব করেন। এসময় রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, সাবেক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর বহুলুল ইমলাম জেপলিন, এ্যাডভোকেট মিন্টু, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, রসিকের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসানুজ্জামান সরকার (সুমন), রেজাউল করিম (রেজা), জয়নাল আবেদীন রিপন, মনিরুজ্জামান হিজবুল, জাকারিয়া ইসলাম জীম, সাগর, নোমান হাসান। অতিথিদের কাছে থেকে প্রভাতি সংঘের অধিনায়ক মেজবাহুল হিমেলসহ প্লেয়র ট্রফি ও মেডেল গ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, ৫ বছর থেকে রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের আয়োজনে ৫ম বারের মতো ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হলো। খুব সুন্দর ভাবে এই খেলা হয়। এখানে ৮ দল করে ও ১৫ জন করে খেলোয়াড় নিয়ে একটি করে দল গঠন হয়। প্রথমে দুইটি গ্রুপের খেলা হয়। এর পরে সেমি ফাইনাল ও তার পরে ফাইনাল খেলা। খেলার মধ্যে হার জিত থাকবেই। বক্তারা আরও জানান, শরীর ভালো রাখতে হলে খেলা ধুলার কোন বিকল্প নেই। তাই ছোট ছেলে মেদের কে বলবো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর নগরীর ঈদগাঁ মাঠে আটটি দল নিয়ে ৫ম বারের মতো উদ্বোধন হয় ফুটবল টুর্নামেন্ট। আটটি দল হলো: আটটি দল হলো: মরহুম তছলিম উদ্দিন বাবু স্মৃতি সংঘ একাদশ, মোবারক স্মৃতি সংঘ, সিনিয়র একাদশ, প্রভাতি সংঘ, ফ্রেন্ড ক্লাব, শ্যামাসুন্দরী একাদশ, ঝুকিপূর্ণ একাদশ, দূরন্ত ২৪। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মোবারক স্মৃতি বনাম প্রভাতি সংঘ। বিকেল পাঁচটায় দুইদলের প্লেয়াররা মাঠে সারিবদ্ধ হয়ে লাল এবং সবুজ জার্সি পড়ে প্রতিটি প্লেয়ার নামেন খেলতে। মাঠে গোলকিপারসহ খেলায় অংশগ্রহণ করে দশটি প্লেয়ার। দুই দলের মোট বিশটি প্লেয়ার মাঠে থাকেন রেফারীসহ ২১ জন। প্রধান রেফারি দায়িত্ব পালন করেন । সরকারি লাইসম্যান হিসেবে পালন করেন দুজন। ফাইনাল খেলার প্রথম ১৪ মিনিটে শামীমের পাসে ১ম গোল করেন প্রভতি সংঘের স্টাইকার হৃদর। খেলার প্রথম অর্ধে ১-০ গোলে এগিয়ে থাকে প্রভাতি সংঘ। দ্বিতীয় অর্ধে খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে আরও ১ গোল করে ২-০ গোলে এগিয়ে থাকেন প্রভাতি সংঘ। এর পরে শ্যামাসুন্দরী একাদশের জ্যামির গোলে ২-১ হয়। এর পরে শেষের ৮ মিনিট আগে প্রভাতি সংঘের হৃদয়ের পাসে সিমান্তর ২ গোরে দলের ৩-১ এ এগিয়ে থাকেন প্রভাতি সংঘ। খেলা শেষে ৩ মিনিট আগে আরও ১ গোল করেন সিমান্ত। এই ফাইনাল খেলায় সিমান্ত ৩ গোল ও হৃদয়ের ১ গোল করেন। ৪-১ গোলে বিজয় নিয়ে মাঠ ছাড়ের প্রভাকি সংঘ। এ নিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জয় লাভ করেন প্রভাতি সংঘ। টুনামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন প্রভাতি সংঘের শামিম। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শ্যামাসুন্দরী একাদশের জ্যামি। ম্যানঅবদ্যা ম্যাচের সেরা প্লেয়ার হয়েছেন প্রভাতি সংঘের সিমান্ত ও সেরা গোল রক্ষক হয়েছের প্রভাতি সংঘের গোল কিপার আরাফ

Read More »

রসিকে নাগরিক সেবা সহজীকরণে হটলাইন নম্বরও চালু ৬ কাউন্সিলরের ওয়ার্ডে দায়িত্বে নারী কাউন্সিলররা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ছয় কাউন্সিলরের অনুপস্থিতিতে কোনো জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে না। অনুপস্থিত থাকা সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলররা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জনসেবা কার্যক্রমসহ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করছেন প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগীয় কমিশনার। তাঁকে প্যানেল মেয়রসহ অন্যান্য কাউন্সিলর ও সিটির কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করছেন। যাতে কোনোভাবে নাগরিক সেবা ব্যাহত না হয় এবং সেবাপ্রাপ্তি সহজীকরণে হটলাইন নম্বরও চালু করেছে রংপুর সিটি কর্পোরেশন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। এ সময় উপস্থিত ছিলেন রসিকের প্রধান সম্পত্তি কর্মকতা (সিনিয়র সহকারী সচিব) মৌসুমী আফরিদা, বর্তমান প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু হাসান চঞ্চল, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসনা বানু প্রমুখ। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান টিটু বলেন, ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর অন্তর্র্বতী সরকার গঠন হয়। এরপর রংপুর সিটি কর্পোরেশনসহ দেশের সকল সিটি কর্পোরেশন থেকে মেয়রদের অপসারণ করে সরকার। মেয়রের অবর্তমানে সরকারি নির্দেশে প্রশাসকের দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। তার দিকনির্দেশনা ও তদারকিকে সিটির নাগরিকদের জনসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা তথ্যগত দিক থেকে ভুল বলে আমরা মনে করি। কারণ সিটির ৩৩টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলে ৪৪ জন কাউন্সিলর রয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতি সম্পৃক্ত ৬-৭ সাধারণ কাউন্সিলর অনুপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন মামলায় আসামি হওয়ায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। কিন্তু তাদের অনুপস্থিতিতে নাগরিক সেবা কোনোভাবেই ব্যহত হচ্ছে না। বরং আগের চেয়ে এখন কাউন্সিলররা অতিরিক্ত সময় পর্যন্ত সেবা কার্যক্রমে উপস্থিতি থাকছেন। তিনি আরও বলেন, সদ্য সাবেক মেয়র (অপসারণ) মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। যা দুঃখজনক। তিনি (সাবেক মেয়র) পলাতক এবং তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মামলা হয়নি। কারণ তিনি পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে ছাত্র আন্দোলনের শুরু থেকে বিজয়ের দিন পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলেন। খাবার, পানি, ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করাসহ বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। তাকে সরকারি নির্দেশে মেয়রের পদ থেকে অপসারণ করা হলে তিনি নিয়ম নেমেই প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এবং প্রশাসককে সহযোগিতার মাধ্যমে সিটির চলমান উন্নয়ন তরান্বিত করাসহ নাগরিক সেবা কার্যক্রম সর্বাত্মকভাবে সচল রাখতে কর্মকর্তা-কর্মচারীসহ সকল কাউন্সিলরদের প্রতি আহ্বানও করেছিলেন সাবেক মেয়র। মাহমুদুর রহমান টিটু বলেন, আমরা নগরবাসীকে প্রত্যাশিত দিতে অতীতের মতো এখনো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। যা কয়েকজন কাউন্সিলরের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের সেবা পেতে ভোগান্তি না হয় সেজন্য সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের পাশাপাশি প্যানেল মেয়রও দেখভাল করছে। ইতোমধ্যে প্রশাসক দায়িত্ব গ্রহণের পর নাগরিক সেবা সহজীকরণসহ মুঠোফোনে তথ্য পেতে হটলাইন নম্বর (রংপুর সিটি কর্পোরেশন) ০১৩৩২৫৬৬৩০১, ০১৩৩২৫৬৬৩০২, ০১৩৩২৫৬৬৩০৩ চালু করা হয়েছে। বর্জ্য অপসারণ, বিদ্যু ও অ্যাম্বুলেন্স সেবাসহ অন্যান্য সেবা সংক্রান্ত তথ্য পেতে হটলাইন নম্বরে ফোন করতে পারবেন সিটির বাসিন্দারা। আমরা মনে করছি, সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকলে রংপুর সিটি কর্পোরেশন অতীতের বৈষম্য থেকে বেরিয়ে এসে কাঙ্খিত উন্নয়ন ও ব্যবস্থাপনায় সেবার মান আরো বাড়াতে পারবে। এ সময় তিনি বলেন, ছাত্র আন্দোলনে সাবেক মেয়রের সহযোগিতার জন্য রংপুর সিটি কর্পোরেশনের ভূমিকা প্রসংশনীয়। কিন্তু একটি মহল বিভ্রান্ত ছড়াতে ওই সময়ে বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়েছিল। এখন আমরা লক্ষ্য করছি, বর্তমান সিটির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে নিয়েও মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন করেছিল একটি শহীদ পরিবার। কিন্তু পরবর্তীতে বাদী এফিডেভিটের মাধ্যমে বিভাগীয় কমিশনারের নাম বাদ দেয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে। আমরা মনে করি গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করা উচিত। তা না হলে বিভ্রান্তিকর ভুল তথ্য পরিবেশনের কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও তথ্য বিভ্রাট সৃষ্টি হবে। এদিকে সংবাদ সম্মেলন শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু। উল্লেখ্য; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন কাউন্সিলর। অভিযোগ উঠেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের দলীয় পদে থাকা কাউন্সিলররা সরাসরি হামলা চালিয়েছে।

Read More »

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স উত্তোলন করা যাবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৪ খৃ. প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং ঋণ সমন্বয়ের পর, প্রেরিত রেমিটেন্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুলের উপস্থিতিতে আজ শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।

Read More »

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৪ খৃ : দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ টি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এ মনিটরিং কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার রেজিস্ট্রার এসকে.এম. তোফায়েল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্যা সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন রুলস), ১৯৭৩ অনুযায়ী ‘মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রধান বিচারপতি দেশের ৮ টি বিভাগের জন্য ১৩ টি মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি দেশের ৮ বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে। ১৩ টি কমিটিতে হাইকোর্ট বিভাগের যে ১৩ বিচারপতিকে দায়িত্ব প্রদান করা হয়েছে, তারা হলেন- ১) বিচারপতি মোঃ হাবিবুল গনি, রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ),  তাকে সাচিবিক সহায়তা   করবেন সরকারি রেজিষ্ট্রার মোঃ ওমর হায়দার।  ২) বিচারপতি মোঃ আশরাফুল কামাল, বরিশাল বিভাগ (বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা), তাকে সাচিবিক সহায়তা করবেন  সহকারী রেজিস্ট্রার বেগম মেফতাহুল জান্নাত।  ৩) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিভাগ ঢাকা-১( ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল), তাকে সাচিবিক সহায়তা করবেন ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোস্তফা রপজা নূর।  ৪) বিচারপতি মাহমুদুল হক, বিভাগ খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল), তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারী রেজিস্ট্রার বেগম সেলিনা খাতুন।  ৫) বিচারপতি জাফর আহমেদ, বিভাগ খুলনা-২ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা), তাকে সাচিবিক      সহায়তা করবেন গবেষণা ও তথ্য কর্মকর্তা রাগিব মাহতাব।  ৬) বিচারপতি ফাতেমা নজীব, বিভাগ ঢাকা-২ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) সিরাজুম মুনিরা। ৭) বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিভাগ চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্টার শোভন শাহরিয়ার। ৮) বিচারপতি আহমেদ সোহেল, বিভাগ চট্টগ্রাম-২ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) মোঃ মঈনউদ্দিন কাদির।  ৯) বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, বিভাগ রাজশাহী-১ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও  নাটোর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার বেগম সাদিয়া আফরীন। ১০) বিচারপতি কে, এম, হাফিজুল আলম, বিভাগ  রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী), তাকে সাচিবিক সহায়তা করবেন রেজিস্ট্রার জেনারেল এর একান্ত সচিব মোঃ হাসিবুল হোসেন লাবু। ১১) বিচারপতি শাহেদ নূরুদ্দিন, বিভাগ রংপুর-১ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার মোঃ মাহমাদুল হাসান খান। ১২) বিচারপতির মোঃ মাহমুদ হাসান তালুকদার, বিভাগ- ময়মনসিংহ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার এস.এম সাদাকাত মাহমুদ। ১৩) বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিভাগ-সিলেট (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার আকরামুল ইসলাম।    

Read More »

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি ও বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। যুগ্ম-সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাগণকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ১৩ আগস্ট তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Read More »

সাবেক স্পিকার শিরিন শারমীন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমীন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। ব্যাংক হিসাব জব্দ হওয়া বাকিরা হলেন, শিরিন শারমীন চৌধুরী স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন এবং তাদের সন্তান সৈয়দ এবতেশাম রফিক, লামিসা শিরীন হোসাইন। চিঠিতে তাদের পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যগ করেন শিরীন শারমিন চৌধুরী।

Read More »

এনডিপির সাথে সম্পর্ক ছেদ ট্রুডোর, আগাম নির্বাচনের সম্ভাবনা কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিউ ডেমোক্র্যাটিক পার্টি বা এনডিপির সমর্থন হারানোয় দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দলটির নেতারা। খবর, বিবিসি’র। রাজনীতিতে ট্রুডোর মধ্যবামপন্থি উদার সরকার থেকে বুধবার সমর্থন প্রত্যাহারের পর দলটির নেতা জগমিত সিং এই বিষয়ে মুখ খোলেন। প্রধানমন্ত্রীকে তার কার্যালয় ধরে রাখতে হলে নতুন কোনো জোট গড়তে হবে। দেশটিতে ২০২৫ সালের অক্টোবরে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অপরদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে দেশটির আনুষ্ঠানিক বিরোধীদল মধ্য-ডানপন্থি রক্ষণশীলরা বিপুল ভোটে জিততে পারেন। কারণ, ট্রুডোর প্রতি ভোটারদের হতাশা বাড়ছে। ২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং গৃহসংকট তার জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ট্রুডোর ঘনিষ্ট সহযোগী জেরোমি ব্রডহার্স্টও বৃহস্পতিবার উদারপন্থিদের নির্বাচনি প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন৷ এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি পরিবারের সঙ্গে আরো সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। দেশটির গণমাধ্যম টরেন্টো স্টার লিখেছে, ব্রডহার্স্ট মনে করছেন, আগামী নির্বাচনে ট্রুডোর জয়ের সম্ভাবনা নেই।

Read More »

ইসরাইলের ওপর মার্কিন চাপ সৃষ্টির আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গাজা উপত্যকা, ফিলিস্তিন, ৬ সেপ্টেম্বর, ২০২৪ খৃ:ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাস বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলের উপর ‘প্রকৃত চাপ প্রয়োগ’ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলার পর তারা এ আহ্বান জানালো। খবর এএফপি’র। খবরে বলা হয়, উভয় পক্ষ যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় পরস্পরকে দোষারোপ করেছে। এদিকে গাজায় আটক ছয় জিম্মির মৃত্যুর পর নেতানিয়াহু অবশিষ্ট বন্দিদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির নিয়ে চাপের মুখে পড়েছেন। হামাসের কাতার-ভিত্তিক প্রধান আলোচক খলিল আল-হাইয়া যুক্তরাষ্ট্রকে ‘নেতানিয়াহু এবং তার সরকারের উপর সত্যিকারের চাপ প্রয়োগ করার’ এবং ইসরালের প্রতি ‘তাদের অন্ধ পক্ষপাত ত্যাগ’ করার আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু বলেন, ‘গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি।’   তিনি মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, এ ব্যাপারে এখনো চুক্তিতে পৌঁছানো না গেলেও এটি করতে আমরা যা করতে পারি তা করবো।’ নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরাইলকে অবশ্যই মিশর-গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে যাতে হামাসের কাছে অস্ত্র চোরাচালান প্রতিরোধ করা যায়। গ্রুপটি ৭ অক্টোবর ইসরাইলের উপর অতর্কিত হামলা চালায়। এদিকে হামাস গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার বলেছে, নেতানিয়াহুর অবস্থান ‘একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যকে ব্যর্থ করছে।’ ফিলিস্তিনি এ গ্রপ বলেছে, নতুন করে চুক্তির প্রয়োজন নেই কারণ, তারা কয়েক মাস আগে বাইডেনের রূপরেখা অনুযায়ী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেওয়ার ব্যাপারে সতর্ক করছি। ইহুদি এ নেতা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালাতে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।’

Read More »