সর্বশেষ
সর্বশেষ

Day: September 9, 2024

প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস. র‌্যান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস. র‌্যান্ডেল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধিদল এবং বাংলাদেশের ইসলামি স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বতী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ইতোমধ্যে এ ক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। ড. ইউনূস সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব)  লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।

Read More »

“গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি”- স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপদেষ্টা আজ সোমবার আগারগাঁওস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করায় এখন একান্ত জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ইতোমধ্যে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে৷ দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে একটি গোষ্ঠী খুশি হয়৷ প্রাকৃতিক দুর্যোগে এসব গোষ্ঠীর হয়তো দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়৷ কিন্তু এসবকে গুরুত্ব দেয়া যাবেনা৷ এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে৷ কাজের গুনগতমানের সাথে কোনো আপস করা যাবেনা৷ দেশের রাস্তাঘাট নির্মান ব্যয় অত্যাধিক, এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমাদের দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক কিন্তু এর স্থায়িত্ব কম৷ এমন অভিযোগ প্রায় আসে৷ এলজিইডির দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে৷ ছাত্র, কৃষক-শ্রমিক জনতার অভ্যূত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হলো তার একমাত্র লক্ষ্য রাষ্ট্র সংস্কার৷ এই সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে। নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে৷ এই গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে৷ তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি, গড়ে তুলতে হবে নিরাপদ কর্ম পরিবেশ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে উক্ত পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. শের আলী খান এবং মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

Read More »

আইন ও বিচার বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন গোলাম রব্বানী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন এই বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানী। গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দিয়ে রোববার অফিস আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. গোলাম সারওয়ারকে আইন বিচারের বিভাগের সংযুক্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Read More »

রংপুর প্রদেশ গঠন ও সংবিধান সংস্কারের দাবীতে জেএসডি’র

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর প্রদেশসহ রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবীতে রংপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিন উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক-আঞ্চলিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে রংপুর প্রদেশসহ দেশে ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন। শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণের প্রতিনিধিত্বে জাতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ, প্রাদেশিক পার্লামেন্ট এর দাবী জানান। এ সময় অবিলম্বে দাবীগুলোন বাস্তবায়নের লক্ষে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সকল উপদেষ্টাগণের দৃষ্টি কামনা করেন। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেএসডির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আঃ সাদেক জিহাদী, মহানগর সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সার্জেন্ট (অবঃ) আতিয়ার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, বিভাগীয় সমন্বয়ক এড. রায়হান কবির, নাগরিক ঐক্য জেলা সদস্য সচিব শাহ্ মোঃ রহমতুল্যা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান প্রমূখ।

Read More »

রংপুরে জমি দখলে বাঁধা দেয়ায় হামলা পরে মামলা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের পাইকান এলাকায় মৃত আব্দুল ওয়াহেদ’র পুত্র রহমতুল্ল্যাহর নামে তফশিলকৃত জমি জোর পূর্বক দখল করার সময় বাধাঁ দেয়ায় তিনিসহ তার দুই ভাইয়ের ওপর হামলা চালানো অভিযোগ উঠেছে, পরে চিকিৎসা নিয়ে থানায় মামলা। সরেজমিনে জানা যায়, পুর্বে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে উভয় পক্ষের মামলা হয়, এরই মাঝে পেশী শক্তি ব্যবহার করে আবারো ঐ জমির উপড় স্থাপনা নির্মাণের কার্যক্রম চালালে রহমতুল্ল্যাহ উপস্থিত হয়ে কাজে বাধাঁ প্রদান করলে ঘটে হামলার ঘটনা। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুর রাজ্জাক, হান্নান মন্ডল, মান্নান মন্ডল, সিয়াম মন্ডল, রাসেল মিয়াসহ আরো কয়েকজন রহমতুল্ল্যাহ নামে তফশিলকৃত ভোগ দখলীয় জমির উপর রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার ঘড় তৈরির জন্য প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে। এমন সময় জানতে পেরে রহমতুল্ল্যাহ তাঁর ভাই নিয়ামতুল্ল্যাহ ও আলামতুল্ল্যাহসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের জমির ওপর স্থাপনা নির্মানের বাধাঁ প্রদান করিলে আকস্মিক তাদের উপর হামলা করে। এতে করে উপস্থিত তিন ভাই গুরুত্বর আহত হলে সেখানে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সী বিভাগের দায়িত্বরত ডাঃ সায়মা আক্তার বলেন, একজনের মাথা ফেটে যাওয়াসহ বাকি দুজনের শরীরের বিভিন্ন অংশ জখমের ক্ষত নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে তাদের তাৎক্ষনিক প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে আব্দুর রাজ্জাকসহ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এখানকার জমিগুলোন আমাদের পারিবারিক জমি আমরা সকলে মিলে মাদ্রাসায় দান করেছি। এদিকে ভুক্তভোগী রহমতুল্ল্যাহ বলেন, আমার পৈত্রিক সম্পত্তি যার তফশিল জেলা-রংপুর, উপজেলা-মিঠাপুকুর, মৌজা-বলদিপুকুর যাহার জেএল নং-১৫৪, এস এ খতিয়ান নং-৪৭২, আরএস খতিয়ান নং-২৩২ আরএস দাগ নং-২৫৯২, জমি ৩৬ শতাংশের মধ্যে ১৫ শতক তন্মধ্যে ৬.৮৭ শতক আমার এই জমি তারা জোর পূর্বক মাদ্রাসায় দিতে চায়, এ ব্যাপারে উভয় পক্ষের মামলা আদালতে বিদ্যমান রয়েছে। তারপরও তারা হঠাৎ জমি দখল করার জন্য উঠে পরে লেগেছে। জমিতে তারা স্থাপনা নির্মান করতে চাইলে আমি আমার দুভাইসহ বাধাঁ প্রদান করলে তারা আমার এবং আমার ভাইদের ওপর আকস্মিক হামলা চালায়। একে আমরা তিনভাই গুরুত্বর আহত হয়ে পড়লে সেখানে উপস্থিত এলাকাবাসী আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে অসুস্থ শরীরে বাধ্য হয়ে বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার কামনা করছি। এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী জানান, অভিযোগ পেয়েছি। একজন এসআইকে দায়িত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে

Read More »