সর্বশেষ
সর্বশেষ

Day: September 13, 2024

আমরা ক্ষমা চাচ্ছি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না।’ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। তিনি বলেন আমরাও দুর্গোৎসব পালন করি আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) করবে। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকে বেশি প্রাধান্য দেওয়া হবে। প্রতিবছর দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তার সেই উদ্যোগের সমালোচনা করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা উচিত। এর আগে, গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আখতার বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এ ছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদিপশু লালন-পালনের সঙ্গে জড়িত। উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায়, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।’

Read More »

ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ডোনাল্ড লু সাক্ষাৎ বোরবার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোববার ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, শনিবার মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসার পর রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।  গত ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করছে। সফরকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি এখন নয়াদিল্লি সফর করছেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লিন্ডসে ডব্লিউ ফোর্ড এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি/অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান প্রতিনিধি দলে থাকবেন।

Read More »

স্বাস্থ্য সুরক্ষা আইন শীঘ্রই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে- স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা ক্যাবিনেটে পাঠাব। রবিবারের মধ্যে এটার খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আজ ১১ সেপ্টেম্বর বুধবার বিকাল বেলা ৩.৩০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। স্বাস্থ্য সচিব আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার জন্য ঢাকায় ১৩ টি হাসপাতালসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সারাদেশের আহত ছাত্র জনতার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন যাদের ঢাকায় রেফার করা হয়েছে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিনামূল্যে এম্বুল্যান্সযোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালগুলোর ডেডিকেটেড অংশে স্থানান্তর করা হয়েছে যেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা সম্পর্কিত অভিযোগ, পরামর্শ, তথ্য জানার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হটলাইন খোলা হয়েছে। হটলাইনে আসা কলগুলো পর্যালোচনা করে সাথে সাথেই পদক্ষেপ নেয়া হচ্ছে। আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে বেসরকারি হাসপাতালগুলোকে চিঠি দেয়া হয়েছে। অনেক হাসপাতাল বিনামূল্যে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন। যারা আহত হয়েছেন বিশেষত যারা চোখে গুরুতর আঘাত পেয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদের চিকিৎসা দেয়ার জন্য বিদেশ থেকে ডাক্তারদের মেডিকেল টিম আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এজন্য বিভিন্ন দেশ এবং বহুজাতিক উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত যাদের দেশে চিকিৎসা করতে হাসপাতাল অপারগতা প্রকাশ করেছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্য সচিব আরও বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যূত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রনয়ণ এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্নাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে একজন প্রাক্তন স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা এবং আহত-নিহতদের প্রাথমিক একটা তালিকা মন্ত্রণালয়ে দাখিল করেছেন। ইতোমধ্যে আমরা ৭০০ জনেরও বেশি নিহত এবং ১৯০০০ জন আহতের তালিকা পেয়েছি। এ তালিকা সম্পূর্ণ হয়েছে এটা বলা যাবে না। তথ্য সংগ্রহ ও যাচাই কাজ চলমান রয়েছে। এছাড়া দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। এবং তাদের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বন্যা পরিস্থিতিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আক্রান্ত এলাকায় সরকারিভাবে প্রতি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম, পৌরসভায় তিনটা করে মেডিকেল টিম কাজ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ঔষধসহ মেডিকেল টিম দিয়ে বন্যার্তদের চিকিৎসাসেবা দিয়েছে। বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্মীদের সাথে সমন্বয় করে কাজ করেছে। এবং বন্যা পরবর্তী সময়ে আক্রান্ত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যাপ্ত স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা ফ্লুইড ইত্যাদি মজুদ রয়েছে। এছাড়া বর্তমানে হাসপাতালগুলোতে বেডের সক্ষমতার তিনগুণ বেশি রোগীও ভর্তি আছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাতের জনবলের অপ্রতুলতাও রয়েছে। এ ছাড়া রয়েছে ধারন ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ। যার ফলে কোন কোন জায়গায় চিকিৎসা সেবার ব্যতয় ঘটেছে। যেটার সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্য সচিব আরো বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ঢাকার বেশিরভাগ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ডেডিকেটেড কর্নার করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের জনবলকে ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি হামলার শিকার:জাতিসংঘ বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জেনেভা, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খৃ: অধিকৃত পশ্চিম তীরে সাংবাদিকরা ইসরাইলি বাহিনীর ‘হামলা ও হয়রানির শিকার’ হচ্ছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘যুদ্ধাপরাধ’ নিয়ে সংবাদ কভার করা বন্ধের প্রচেষ্টা চালানোয় ইসরাইলকে অভিযুক্ত করেছে। খবর এএফপি’র। আগস্টের শেষে দিকে ইসরাইল পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে বড় ধরনের আগ্রাসন শুরু করে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আইরিন খান এবং ফ্রান্সেসকা আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, এই মাসে জেনিন এবং তুলকারেম শহরে তিনটি ঘটনায় ইসরাইলি সেনারা ‘সাংবাদিক বা তাদের যানবাহন’ লক্ষ্য করে হামলা চালায়। এ সময় সেখানে সাংবাদিকরা সামরিক অভিযান এবং বেসামরিক হতাহতের বিষয়ে পেশাগত দায়িত্ব পালন করছিল। ইসরাইলি বাহিনী জেনিন ও তুলকারেমে বিভিন্ন শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো অত্যন্ত সক্রিয়। প্রতিবেদনে বলা হয়, প্রেস জ্যাকেট পরা সত্ত্বেও সেখানে ইসরাইলি হামলায় চারজন সাংবাদিক আহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর জেনিনে এমন একটি ঘটনা এএফপি’র এক সাংবাদিক প্রত্যক্ষ করেন। বিশেষজ্ঞরা বলেছেন, ‘আমরা বেআইনিভাবে দখলকৃত পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। যা সম্ভাব্য যুদ্ধাপরাধমূলক প্রতিবেদন তৈরিতে বাধা দেওয়ার জন্য ইসরাইলি সেনাবাহিনীর অমার্জিত প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।’ বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ২৯ জন সাংবাদিককে ইসরাইলি বাহিনী আটক করেছে। এ সময়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ তিনজনকে গ্রেফতার করেছে। ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে এবং গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে এই অঞ্চলে ইসরাইল ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিম তীরে কমপক্ষে ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরাইলি কর্মকর্তারা জানান, একই সময়ের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিরাপত্তা বাহিনীসহ অন্তত ২৪ ইসরাইলি নিহত হয়েছে।

Read More »