সর্বশেষ
সর্বশেষ

Day: September 19, 2024

ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়াতে হবে।’ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে। কোনো মানুষ যেন হেনেস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনাতে বাড়াতে সাহায্য করুন।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের।’ তিনি বলেন, ‘সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না হয়, সেটার কথাও বলা হয়েছে।’ মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই সময়ে পুলিশ মামলা দেয়নি। আগে পুলিশ মামলা দিয়ে ১০ জনের নাম দিয়েছে, বাকি অজ্ঞাতনামা লিখেছে। এখন পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ মানুষ মামলা দিচ্ছে। যদি পুলিশ এমন মামলা দেয়, তাহলে আমার কাছে আসবেন। সাধারণ মানুষদের বলবেন, যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন। সাধারণ নিরীহদের বিরুদ্ধে নয়।’

Read More »

বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সালমান ও আনিসুল হক ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রাশিদুল হাসান। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।   গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। ১৪ আগস্ট নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের দুই জনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামি সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে হাতে-নাতে আটক হন। পরে তারা তাদের নাম-ঠিকানা জানায়। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার এবং সালমান রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ১৫০ পাউন্ড ও ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয়। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিদের জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেন নি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। আসামিরা জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিরেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রেখে বৈদেশিক মুদ্রা আইনে অপরাধ করেছেন।

Read More »

পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফারুক ওয়াসিফকে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফারুক ওয়াসিফ আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Read More »

“বাংলাদেশ সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত”

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা’র সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৭৫ বছর পূর্বে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। সেই লক্ষ্য ও উদ্দেশ্য থেকে প্রতিষ্ঠানটিকে বিচ্যূত করা যাবে না। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সমবায় আইন হতে হবে সরল রৈখিক। যাতে সমাজের সকল স্তরের মানুষ আইনটি অনুধাবন করতে পারে। সমবায় সমিতিগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সমিতি পরিচালনা করবেন। এর ব্যত্যয় ঘটতে দেয়া যাবে না। সকলের প্রচেষ্টা থাকলে গ্রামীণ ব্যাংকের মতো বাংলাদেশ সমবায় ব্যাংকও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান থাকতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সব সময় সহায়তা প্রদান করবে। বার্ষিক সাধারণ সভার অঙ্গীকার হোক দক্ষতা ও সততার সথে গণমুখী সমবায় আন্দোলন গড়ে তোলা। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের হারানো গৌরব ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা বলেন, সকলের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড আরও শক্তিশালী হবে। বাংলাদেশ সমবায় ব্যাংকের হারানো গৌরব ফিরে পাবে এবং ব্যাংকের সকল সমিতির স্বার্থসংরক্ষণকল্পে ব্যাংকটির কাজ করার পাশাপাশি বাংলাদেশের সমবায় খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ৪৭তম বার্ষিক সাধারণ সভার আমাদের অঙ্গীকার হোক প্রতিটি সমবায় সমিতিতে যোগ্য নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠা করা।

Read More »

“চট্টগ্রামে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরী”- স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া চট্রোগ্রাম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অধিকাংশই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। বন্যা পরিস্থিতি আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি৷ বন্যা পরবর্তী চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে৷ চট্টগ্রামে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা জরুরী। উপদেষ্টার আজ রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় এবং জেলাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন। স্থানীয় সরকার উপদেষ্টা চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ নিয়ে বলতে গিয়ে বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরের ৯০ ভাগ লোকের জন্য পানি সরবরাহ করছে৷ বাকী ১০ ভাগ লোককেও পানি সরবরাহের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে৷ শুধু পানি সরবরাহ করলেই হবেনা, সরবরাহকৃত পানির বিশুদ্ধতাও নিশ্চিত করতে হবে৷ বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যেসব পন্থা অবলম্বন করা দরকার, তা গ্রহণ করতে হবে৷ দেশে সমবায় সমিতিগুলো নিয়ে হতাশা প্রকাশ করে হাসান আরিফ বলেন, চট্টগ্রামসহ দেশের সমবায় সমিতিগুলোর অন্তর্কোন্দল অনেক বেশি৷ উচ্চ আদালতের একটি উল্লেখযোগ্য অংশের মামলা হচ্ছে সমবায় সমিতিগুলোর৷ যে সমিতি ৩ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয় দেখা যায় এই মামলাগুলোর কারণে তারা ৫ থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত থেকে যায়৷ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমবায় সমিতিগুলো প্রতিষ্ঠা হয় এসব দ্বিধাবিভক্তি এবং অন্তর্দ্বন্দ্বের জন্য সমিতিগুলো সেসব লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়। ঘাটের ইজারা নিয়ে জেলা পরিষদ এবং বিআইওডব্লিউটিএ’র দ্বন্দ্ব নিরেসনকল্পে উপদেষ্টা বলেন, ঘাটের ইজারা নিয়ে জেলা পরিষদ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দ্বন্দ্ব প্রায়ই লক্ষ্য করা যায়। অনেকসময় এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ নিতেও দেখা যায়৷ ঘাটের ইজারা দেওয়ার ক্ষেত্রে একটি জাতীয়ভাবে পলিসি থাকা দরকার। তাহলে এলাকাভিত্তিক দ্বন্দ্বগুলোও নিরসন হবে৷ প্রয়োজনে ঘাট ইজারা প্রদানের ক্ষেত্রে একটি আইনও করা যেতে পারে৷ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ আরও অনেকে।

Read More »