সর্বশেষ
সর্বশেষ

Day: September 29, 2024

শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদদের পরিবারকে তারেক রহমানের আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান শিক্ষার্থী-জনতার গণ-আন্দোলন চলাকালে রাজশাহী জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের (শহিদদের) প্রত্যেক পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আজ রোববার রাজশাহী শহরের বাটার মোড়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ জেলার শহিদ পরিবারগুলোর সাথে সাক্ষাত করে তাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষকের পক্ষে এ অর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেনÑ বিএনপি’র কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আলমগীর কবীর, ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Read More »

সাবেক আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সাবেক আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। সদ্য প্রয়াত এ জননেতা স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিজার। তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী এ খবর নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম পরিবার। দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার। জনপ্রিয় এ সংসদ সদস্যের মৃত্যুতে দিনাজপুর আওয়ামী লীগ পরিবারসহ তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোস্তাফিজুর রহমান ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ খ্রিষ্টাব্দে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ খ্রিষ্টাব্দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগ -এর সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ১৩ অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দে সেনা হেফাজতে এবং ১৯৯০ খ্রিষ্টাব্দে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য জেলে প্রেরণ করা হয় তাকে। মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৯০, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ খ্রিষ্টাব্দে দিনাজপুরের ফুলবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ খ্রিষ্টাব্দে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমিপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন।

Read More »

২৮ দিনে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০২৪-২৫ অর্থবছরে সেপ্টেম্বর মাসে ২৮ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ২.১১ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আজ বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৭৯.১০ মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলির মাধ্যমে ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার এসেছে।

Read More »

সুন্দর বিশ্ব গড়তে তারুণ্যে বিনিয়োগ করুন: বিশ্ব নেতাদের প্রতি ড. ইউনূস

বিশেষ প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের টেকসই উন্নয়ন ও একটি সুন্দর বিশ্ব গড়তে নিজ নিজ দেশের তরুণদের পেছনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের মতো বড় বৈশ্বিক সমস্যা সমাধানে বাংলাদেশসহ বিশ্বের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্যে, তাদের ক্ষমতায়ন করতে হবে এবং আরো অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে তাদের দক্ষতা ব্যবহার করতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে তার জন্যই তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জাতিসংঘে ভাষণ দিতে পারছেন। জনগণের শক্তি, বিশেষ করে যুবসমাজ বাংলাদেশকে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনের হাত থেকে বাঁচিয়েছে। যুব নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ রাজনৈতিক সচেতনতার এক নতুন যুগে প্রবেশ করেছে। মুহাম্মদ ইউনূস বলেন, এই পরিবর্তনের সঙ্গে অনেক সমস্যা এসেছে, কিন্তু তরুণদের দৃঢ় সংকল্প দেশে আরও সমান ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, তার দেশ শান্তি, উন্নয়ন ও অধিকারের প্রতি অঙ্গীকার বজায় রাখবে। স্বাধীনতা এবং মর্যাদার নীতিগুলি বাংলাদেশ সরকার এবং এর আন্তর্জাতিক অবস্থানের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের মানুষ অসামান্য সাহসিকতার সাথে স্বাধীনতা ও তাদের অধিকারের জন্য লড়াই করেছে এবং তরুণরা আজ ন্যায়বিচার, সাম্য ও ভবিষ্যতে তাদের ভূমিকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এমন একটি পরিবেশ খুঁজে পাওয়া উচিত যেখানে তারা বেড়ে উঠতে পারে, উদ্ভাবন করতে পারে এবং নেতৃত্ব দিতে পারে। তারুণ্যের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মধ্যে আন্তঃসম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, সমসাময়িক সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অর্থপূর্ণ এবং জোরালো অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে যে শিক্ষা নেওয়া হয়েছে তা এখনও দেশের তরুণদের কর্ম ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলিত হচ্ছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের তরুণরা তাদের মূল্যবোধ ধরে রেখেছে। তারা প্রমাণ করেছেন যে স্বাধীনতা, মর্যাদা এবং বৈষম্য ছাড়া সকল মানুষের অধিকার সমুন্নত রাখা কেবল উচ্চাকাঙ্ক্ষা হয়েই থাকতে পারে না- এটি পদ-ভেদাভেদ নির্বিশেষে সবার প্রাপ্য।

Read More »

আহতদের চিকিৎসায় চীনের চিকিৎসক দলের সন্তুষ্টি প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ্ মো: হেলাল উদ্দীন জানান, বাংলাদেশ সরকারের আমন্ত্রনে অতি অল্প সময়ের মধ্যে চায়না মেডিকেল টিম বাংলাদেশে আসেন। এ টিমটা বাংলাদেশে এসেছে ২২ শে সেপ্টেম্বর এবং কাজ শুরু করেছেন ২৩ শে সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে তারা ১৬০ জন রোগী তারা ভিজিট করেছেন। এর মাঝে তারা ১০৫ জন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করেছেন। উল্লেখ্য এটি একটি মেডিকেল এসেসমেন্ট টিম। তিনি আরো বলেন, চীনের রাষ্ট্রদূতকে অবহিত করার সাথে চীন সরকার ২৪ ঘন্টার ভেতর মেডিকেল টিম গঠন করে ৪৮ ঘন্টার ভেতর এই টিমকে বাংলাদেশে পাঠিয়েছেন। এটা অসাধারণ একটা ব্যাপার। তারা এই সীমিত সময়ের মধ্যে পাচটি হাসপাতাল তারা ভিজিট করেছেন। এই মেডিকেল টিমটি রোগীদের দেখে ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাছাড়া এই ১০৫ জন রোগীর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। চীন থেকে যে টিমটি এসেছে সেটি মূলত একটি অ্যাসেসমেন্ট টীম। তারা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমাদের একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট রিপোর্ট পাঠাবেন। গুরুতর আহত রয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজন আইসিইউতে আছন, একজন চোখে গুরুতরভাবে আহত হয়েছেন। আরো নার্ভ ইনজুরড কিছু রোগী রয়েছেন। তিনি আরো বলেন, গুরুতর আহতদের ব্যাপারে আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে যাতে বাংলাদেশ সুচিকিৎসা করা যায়। চীনের মেডিকেল এসেসমেন্ট টিমের রিপোর্ট দেখে তাদের পরামর্শের ভিত্তিতে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিব।আমরা চেষ্টা করছি যাতে চাইনিজ এক্সপার্টেদের দেশে এনে অথবা প্রয়োজনের নিরিখে যদি আমাদের প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এ ব্যাপারে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই আন্তরিক। গুরুতর আহতসহ সকল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ঘাটতি থাকবে না।  তিনি আরও বলেন, চীন থেকে আগত মেডিকেল টিম গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা এবং তাদের চিকিৎসা আমরা আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী দিতে পারছি কিনা এটা তারা পর্যবেক্ষণ করেছেন। এটি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। আমাদের হাসপাতালগুলোর ইকুইপমেন্ট বিষয় ক্যাপাসিটি লিমিটেশন আছে কিনা এ বিষয়টিও তারা দেখেছেন। এ জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে। সংবাদ সম্মেলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

“জাতীয় থেকে স্থানীয় সরকার- সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে হবে”-স্থানীয় সরকর উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া, জনআকাঙ্ক্ষা প্রকাশ করার একটি প্লাটফরম। এখানে বহুমত থাকবে। এ ধরনের আলোচনাকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে হবে। উপমহাদেশে এক’শ বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকারের কাঠামো চালু থাকলেও এখনও আমরা একে শক্তিশালী করে তুলতে পারি নাই। আইনে অনেককিছু থাকলেও আমরা সেসব কার্যকর করতে পারি নাই। নির্বাচিত প্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছা দৃঢ় হতে হবে। স্থানীয় সরকারের সংস্কারের দাবিগুলো উত্থাপন করা দরকার নির্বাচিত সরকারের কাছে। অন্তর্বর্তী সরকার একটি সংস্কার করলে পরবর্তীতে তারা তা অব্যাহত রাখবেন কি-না সে নিশ্চয়তা নেই। তাই যারা জনপ্রতিনিধি হবেন, ক্ষমতায় অধিষ্ঠিত হবেন যেসব রাজনৈতিক দল, তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে। জাতীয় থেকে স্থানীয় সরকার- সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে। দলীয় নিয়ন্ত্রণ থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে। উপদেষ্টা আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গভার্নেন্স এডভোকেসি ফোরামের আয়োজনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব বলেন। হাসান আরিফ আরও বলেন, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃত্ব, জনবল, আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। বিশেষত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এ সমস্যাগুলো অত্যন্ত প্রকট। সংসদ সদস্য-উপজেলা পরিষদ চেয়ারম্যান-ইউএনও- এ ত্রিমুখী টানাপোড়েনে উপজেলা পরিষদ এর যথাযথ ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। আইনে উল্লেখ থাকলেও হস্তান্তরিত কার্যক্রমগুলো এখনও উপজেলা পরিষদের কাছে যথাযথভাবে ন্যস্ত করা হয়নি। জেলা পরিষদের কাজ কী, জেলার মানুষের কোন উপকারে তারা পাশে থাকেন- এ সম্পর্কে কারোরই কোনো স্বচ্ছ ধারণা নেই। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও পৌরসভা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও সংশ্লিষ্ট সংসদ সদস্যের ‘পরামর্শ’ উপেক্ষা করা যায় না। সিটি ‘কর্পোরেশনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে আমাদের ‘নগর সরকার’ গঠনের দিকে অগ্রসর হতে হবে। বিশেষ অতিথি’র বক্তব্যে স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, আমরা সংস্কার চাই নাকি কাঠামোগত বিপ্লব চাই সেটা সুস্পষ্ট করতে হবে। সামনের দিকে এগোতে হলে সরকারি ও বেসরকারি- উভয় পক্ষকে একসাথে কাজ করে যেতে হবে। সংস্কারে নাগরিক সমাজ যেমন একটি অংশ, আমলাতন্ত্রকেও এর অংশীজন হিসেবে বিবেচনায় নিতে হবে, তৃণমূল জনগণের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করতে হবে। প্রস্তাব হতে হবে পূর্ণাঙ্গ, যা সমঝোতার মাধ্যমে সংস্কার করতে হবে। স্থানীয় সরকার বিভাগ অবশ্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে ভূমিকা রাখবে। সকল সংস্কারের লক্ষ্য হতে হবে সুশাসন কায়েম করা ও জনসেবা নিশ্চিত করা। স্বাগত বক্তব্য প্রদানকালে গভর্নেন্স এডভোকেসি ফোরাম এবং এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, স্বাধীনতার পর থেকে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও দুর্নীতি, স্বেচ্চাচারিতার কারণে এ পদক্ষেপগুলো কার্যকর হয়নি। আমাদের স্থানীয় প্রতিনিধি দলপুষ্ট হওয়ায় দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ব্যতিব্যস্ত থাকেন, পক্ষান্তরে জনআকাঙ্ক্ষার বিষয়গুলো পেছনে পড়ে যায়। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা ও সক্ষমতার বিকাশ ঘটিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। তবেই জনআকাঙ্ক্ষার ভিত্তিতে স্থানীয় সরকার সংস্কার কার্যক্রম ফলপ্রসূ হবে। ধারণাপত্র উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, বাংলাদেশের সংবিধানে ১১, ৫৯ ও ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত কয়েকটি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ অনুচ্ছেদগুলোতে বলা হয়েছে, প্রশাসনের সকল স্তরে নির্বাচিত স্থানীয় সরকার থাকবে এবং এ সকল প্রতিষ্ঠানকে যথেষ্ট ক্ষমতা, বিশেষত আর্থিক ক্ষমতা দিতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ কাজী ফয়সাল বিন সেরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লীড বাংলাদেশের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।

Read More »

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মহানগর পুজা উদযাপন পরিষদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদ সহ মহানগরীর আওতাধীন সকল পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম। এ সময় পুলিশ কমিশনার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মত এবারো রংপুর মেট্রোপলিটনের আওতাধীন প্রায় ১৬৪টি মণ্ডপে পূজা উৎযাপিত হবে। এ লক্ষ্যে পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। পূজা চলাকালে জুয়া, মাদক, ইভটিজিং-এর মত বিষয়গুলো যাতে না ঘটে সে বিষয়ে সজাক দৃষ্টি রাখতে হবে। মন্ডপগুলোতে পর্যাপ্ত লাইটিং-এর ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতাভূক্ত রাখতে হবে। পূজামন্ডপে নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে। স্বেচ্ছাসেবকদের আইডি কার্ড প্রদান ও স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নম্বর সংরক্ষণ করতে হবে। এছাড়াও তিনি পূজাকালীন সময়ে যানযট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে। এ সময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রাপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি প্রধান) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন রংপুরের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, ইমরান আহমেদ, পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা কমিটির সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদ তাজহাট থানা কমিটির সভাপতি পলাশ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বর্মন, পুজা উদযাপন পরিষদ মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, পুজা উদযাপন পরিষদ হারাগাছ থানা কমিটির সভাপতি জজ্ঞেশ্বর রায়, সাধারণ সম্পাদক রণজিৎ রায়, পুজা উদযাপন পরিষদ পরশুরাম থানা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ফুল বাবু রায়, পুজা উদযাপন পরিষদ হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র রায় সহ রংপুর মেট্রোপলিটনের আওয়াতাধীন সকল থানার অফিসার ইনচার্জগণ ।

Read More »

রংপুরে শ্যামপুর চিনিকল চালুর দাবিতে শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শ্যামপুর চিনিকল চালুর দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার রংপুর প্রেসক্লাব চত্তরে শ্যামপুর চিনিকলসহ বন্ধ সকল চিনিকল চালু, চাকরিচ্যুত সকল শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ এবং আখচাষীদের বাঁচানোর দাবিতে সমাবেশে সংগঠনের জেলা আহ্বায়ক সুরেশ বাসফোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানস নন্দী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা,বাসদ (মার্কসবাদী)রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু,বিশিষ্ট আখচাষী মকবুল হোসেন চৌধুরী,জেএসডির জেলা সাধারণ সম্পাদক আব্দুছ ছাদেক জিহাদী।সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট আখচাষী এডভোকেট মাহফুজার রহমান পলাশ,রুহুল আমিন লিটন,শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আক্তারুল বাদশা,সাধারণ সম্পাদক মমতাজুল আল মোস্তফা প্রমূখ।নেতৃবৃন্দ বলেন মহামারী করোনার সময়ে গুটিকয়েক চিনি আমদানিকারক ব্যবসায়ী এবং ভারতের স্বার্থে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকল বন্ধ করে দেয়। এর সবগুলোই উত্তরবঙ্গে।রংপুরের একমাত্র ভারী শিল্প শ্যামপুর চিনিকল।চিনি উৎপাদনে এই চিনিকল বাংলাদেশে দ্বিতীয়।এই চিনিকলের উপর শত শত শ্রমিক,হাজার হাজার আখচাষী এবং অন্যান্য ধরণের শ্রমিকের জীবন নির্ভর করে।সবমিলে শ্যামপুর চিনিকল ছিল ৩০ হাজার মানুষের জীবনযাপনের অবলম্বন।এছাড়া দেশে চিনির চাহিদার তুলনায় নিজস্ব উৎপাদন খুবই সামান্য।তাই অবিলম্বে শ্যামপুর চিনিকলসহ বন্ধ সকল চিনিকল অবিলম্বে চালু করে দেশীয় উৎপাদন বাড়াতে হবে।ছাত্র জনতার লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন অন্তর্র্বতী সরকারের দায়িত্ব হচ্ছে বিগত সরকার যেসমস্ত জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বাতিল করে জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা।চিনিকল বন্ধের সিদ্ধান্তও তেমনি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।তাই অবিলম্বে শ্যামপুর চিনিকলসহ বন্ধ সকল চিনিকল চালু করে চিনিকল শ্রমিক,আখচাষী এবং এর সাথে যুক্ত সকল অংশের মানুষের জীবন-জীবিকা রক্ষায় অন্তর্র্বতীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানানো হয়।

Read More »

রংপুরে রিমান্ড শেষে আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে জেল হাজতে প্রেরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রিমান্ড শেষে রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। গত ২৯/০৯/২৪ ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় (পুলিশ ফাইল) আদালত রংপুরে সুত্রঃ-কোতয়ালী থানার মামলা নং-১২ তাং-১৯/০৮/২৪ ইং ধারাঃ- ১৪৮/৩০২/৩৪/১১৪ দঃ বিঃ, জি আর নং-৩৮৬/২৪ (কোতয়ালী) মূলে, (কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায়) রংপুর মহানগর আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, এর ০৪ (চার) দিনের পুলিশ রিমান্ড শেষে উক্ত আদালতে হাজিরা হয়। হাজিরা শেষে কোতয়ালী থানার মামলা নং-২৭ তাং-২৯/০৮/২৪ ইং, ধারাঃ-১৪৭/১৪৮/১৪৯/২০১/৩০২/৩৪ দঃ বিঃ, জি আর নং-৪০১/২৪ (কোতয়ালী), মূলে (সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায়) ১০ (দশ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ রাসেল ইসলাম, কোতয়ালী থানা মহানগর রংপুর। এবং আসামী পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী উক্ত মামলায় জামিনের আবেদন করেন। দুটি আবেদনের শুনানী আগামী ০১/১০/২৪ ইং তারিখে শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন বিজ্ঞ বিচারক আসাদুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য়, (আমালী আদালত কোতয়ালী) আদালত, রংপুর। আসামী কে ঈ/ড মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ করেন।

Read More »

রংপুরে স্বেচ্ছাসেবী সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর ব্লাড ডোনেশন এ্যান্ড ভোলিউন্টারী অরগানাইজেশন এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার দুপুরে নগরীর ধাপ চিকলীভাটা এলাকায় স্বেচ্ছাসেবী সভায় সংগঠনের উপদেষ্টা রংপুর আইটি ব্যাবসায়ী মোঃ নুরে আলম সিদ্দিকী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রংপুরের বিশিষ্ট ঠিকাদার মোঃ মনোয়ারুল ইসলাম বিপুল, নীলফামারীর বিশিষ্ঠ ব্যাবসায়ী রোজা করিম রাসেল, রংপুরের সাংবাদিক ও সমাজ কর্মি মোঃ মেহেদী হাসান মুন, প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট, আসাদুজ্জামান রংপুরী, আজাদুল ইসলাম রাজা, মোঃ শাকিল খন্দকার, লুৎফর রহমান লিওন, সংগঠনের সভাপতি মোঃ মাস্তাকিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন পারভেজ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »