সর্বশেষ
সর্বশেষ

Day: October 2, 2024

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নতিতে সাহায্য করতে আগ্রহী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ খৃ : যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ নগরীর আগারগাঁও এলাকায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফয়েজের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এ তথ্য জানান। মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা। বৈঠকে স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই অংশীদারিত্ব উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমে উচ্চশিক্ষার মান উন্নয়নে সাহায্য করবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডঃ এসএমএ ফায়েজ দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করার জন্য মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি তরুণ প্রজন্ম ও ছাত্রীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। ড. ফয়েজ বলেন, বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশে ফিরে নতুন বাংলাদেশ গড়তে অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মোঃ ফখরুল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Read More »

আইন কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ অক্টোবর ২০২৪ খৃ : আইন কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা। আইন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আইন কমিশন আইন ১৯৯৬ এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, সাবেক বিচারপতি জিনাত আরা-কে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করল। এই পদে থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।’ ১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন জিনাত আরা। তার বাবার নাম এইচ এম আর সিদ্দিকী (মৃত)। মায়ের নাম বেগম আয়শা সিদ্দিকী (মৃত)। জিনাত আরা বিএসসি ও এলএলবি পাসের পর ১৯৭৮ সালের ৩ নভেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। আর ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। এরপর ২০১৮ সালের ৯ অক্টোবর জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চার দশকের বিচারিক জীবন শেষে ২০২০ সালের ১২ মার্চ আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে যান বিচারপতি জিনাত আরা। বিচারপতি জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি ছিলেন বিচারপতি নাজমুল আরা সুলতানা। উল্লেখ্য ২০১৩ সালের ২৩ জুলাই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনঃনিয়োগ দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে গত ৫ আগস্ট পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ১৩ আগস্ট আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এ বি এম খায়রুল হক।

Read More »

রংপুরে আওয়ামীলীগ নেতা নবিউল্লা পান্নার ৫দিনে রিমান্ড মঞ্জুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নবিউল্লা পান্নাকে মহানগর কোতয়ালী থানা পুলিশ ২ অক্টোবর সকালে নিজ বাসা হতে গ্রেপ্তার পূর্বক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোঃ সোয়েবুর রহমান। জানা যায়, ০২ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালত, জি আর নং-৩৮৬/২৪ (কোতয়ালী) মূলে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামীঃ- সাবেক সহ-সভাপতি মহানগর আওয়ামী লীগ মোঃ নবিউল্লা পান্নাকে গ্রেপ্তার পূর্বক উক্ত আদালতে হাজির করে উক্ত মামলায় তদন্ত কর্মকর্তা এসআই বিজয় ১০ (দশ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামী পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী মামলার আসামীর জামিনের আবেদন করেন। উক্ত আদালতে দুটি আবেদনের শুনানী শেষে উক্ত আসামীর জামিন নামঞ্জুর করে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোঃ সোয়েবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালত রংপুর। পুলিশ রিমান্ড শেষে পরবর্তীতে ০৬/১০/২৪ ইং হাজিরার দিন ধার্য করা হয়।

Read More »

রংপুরে ২য় দিনে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চলমান কর্মসূচির অংশ হিসেবে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন অধিকার পরিষদের আয়োজনে ২ দিনে মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন অধিকার পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অনেকে। এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, সরকারের কাছে আমাদের দাবি আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো

Read More »

নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না -স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং দেশে সুশাসন থাকলে নিজ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না। বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। উপদেষ্টা আজ (বুধবার) বিকালে সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টারসহ আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। হাসান আরিফ জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য সংস্কার। যে সকল প্রতিষ্ঠানে ক্রটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা সংস্কারের ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। যাদেরকে কমিশনগুলোর প্রধান করা হয়েছে তাঁরা সবাই সমাজের বিজ্ঞজন এবং স্ব স্ব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণের পর নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কিনা এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের অধিকাংশ প্রতিনিধিই গা ঢাকা দিয়েছে। এমনকি অনেক ঠিকাদারও ভয়ে এবং লজ্জায় মুখ দেখাতে পারছে না। আমরা নাগরিক সেবার কথা চিন্তা করে এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ দিয়েছি। জন্ম-মৃত্যু সনদসহ নাগরিক সকল সেবা প্রদানে নিযুক্ত প্রশাসকগণ কাজ করছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা জনগণ নির্ধারণ করবে। কিন্তু এই মন্ত্রণালয়ের সাথে যেসব দেশের বা আন্তর্জাতিক সংস্থার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক প্রকল্প বিদ্যমান রয়েছে তা চলমান থাকবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন ক্ষতি হবে না। উক্ত সভায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স হেলেন লাফেইভসহ ইউএসএইড, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএনডিপি, ইউনিসেফসহ ইইউ এর প্রতিনিধিগণসহ স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

“আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে”-স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে। তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদ নই। আমাদের মধ্যে রাজনৈতিক কোন দম্ভ নেই। আমরা এখানে সবাই সিভিল সোসাইটি থেকে এসেছি। একটি শৃংঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করছি। উপদেষ্টা আজ (মঙ্গলবার) বিকালে স্থানীয় সরকার বিভাগের নিজ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাই এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাই বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীদার হতে পেরে আমরা গর্বিত। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশনসহ জলবায়ু পরিবর্তনজনিত অবকাঠামো নির্মাণকল্পে আমরা কাজ করতে চাই। আমরা চাই, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত জনসচেতনতা গড়ে উঠুক। এ প্রসঙ্গে হাসান আরিফ বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রায়ই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্মুখীন হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সমূদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা বৃদ্ধি প্রভৃতির প্রভাব বাংলাদেশে পড়ছে। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবর্ণনীয় ক্ষতি হয়েছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জ্ঞানলব্ধ হলে সাধারণ মানুষও এ ব্যাপারে সচেতন হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে সকল স্তরের জনপ্রতিনিধিদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও উক্ত সভায় স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, এফডি এর উপ-পরিচালক সেসিলা কর্টেসিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

মৌলবাদী, সাম্প্রদায়িক’ শব্দ ব্যবহারের জন্য টিআইবির সমালোচনা করেছে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অক্টোবর ০১,২০২৪- ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) সাম্প্রতিক এক বিবৃতিতে ‘মৌলবাদী এবং সাম্প্রদায়িক’ শব্দ ব্যবহার করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কঠোর সমালোচনা করেছে এবং দাবি করেছে যে এই ধরনের শব্দ ব্যবহারে বিভেদ সৃষ্টি হবে। এক বিবৃতিতে আইএবি এর সহকারী মহাসচিব ও ঢাকা উত্তর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ গাজলে বারী মাসুদ ও এর উত্তর সিটি শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘মৌলবাদী’ শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র’সাম্প্রদায়িক’ বন্ধ করতে হবে। তারা আরো বলেন, পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা কমিটি বাতিলের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য দেশের আলেম-উলামাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। টিআইবি একটি উচ্চমানের প্রতিষ্ঠান এবং সেখানে কর্মরত ব্যক্তিরাও উচ্চ যোগ্য, কিন্তু জুলাই বিপ্লব-২০২৪-এর পর “নতুন বাংলাদেশ” গড়ার শুরুতে ‘মৌলবাদী’, ‘সাম্প্রদায়িক’ শব্দের ব্যবহার গ্রহণযোগ্য নয়। যেহেতু এটি দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। দেশের ধর্মপ্রাণ মানুষ টিআইবির নির্বাহী পরিচালককে তার এ বক্তব্য প্রত্যাহার করে আলেম-ওলামা ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Read More »