সর্বশেষ
সর্বশেষ

Day: October 21, 2024

রংপুরে ধর্মপ্রাণ মুসলিম, ছাত্র ও জনসাধারণের মানববন্ধন রংপুরে ৮ দফা দাবিতে ধর্মপ্রাণ মুসলিম, ছাত্র ও জনসাধারণের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন’ শ্লোগানকে সামনে রেখে ৮ দফা দাবি আদায়ের রংপুরে ধর্মপ্রাণ মুসলিম ছাত্র ও জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানবন্ধনে শামসুজ্জামান সুজনের (পেশাজীবী) সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র (পাঠক) আল আমিন, আতিক, তানবির, মাসুম, হারুন প্রমূখ। মানববন্ধনে বক্তব্যের শুরুতে বক্তারা বাসুল (সাঃ) এর মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কামনা করে ৮ দফা দাবি পেশ করেন। ৮ দফা দাবির মধ্যে রয়েছে- পবিত্র শানে মানহানী করলে শরঈ শাস্তি নিশ্চিত করতে হবে। পাঠ্যক্রমে নুরে মুসজাসাম হাবীবুল্লাহ হুযুর পাক (সাঃ) এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র জীবনী মুবারক অন্তভূক্তকরণ এবং পবিত্র দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। পবিত্র কুরআন-সুন্নাহর ভিত্তিতে সংবিধান সংশোধন। * দ্রব্যমূল্য ও চিকিৎসা সেবার উর্ধ্বগতি হৃাস করা। পাহাড়ে উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র দমন। হিন্দুত্ববাদী ভারতসহ বিদেশী রাষ্ট্র গঠন করার ষড়যন্ত্র দমন। ভারতসহ বিশ্বের যে কোন স্থানে মুসলমান নির্যাতন হলে রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ জানাতে হবে। মুসলমানদের বাক স্বাধীনতা হরণ না করা। এই ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।এ সময় রংপুরের শতাধীক ধর্মপ্রাণ মুসলমান, ছাত্র ও জনসাধারণ উপস্থিত ছিলেন

Read More »

রংপুরে সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চার দফা দাবিতে দেশব্যাপী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর কর্মসূচির অংশ হিসেবে রংপুরে ম্যাটস্ শিক্ষার্থীরা অনির্দিষ্ট কালের জন্যে ক্লাস বর্জন করে প্রেস ক্লাবরে সমানে ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় রংপুরের সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠান হতে মিছিল বের করে একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে এসে ধর্মঘট কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত বক্তাদের সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) মোতাবেক চিকিৎসা বিদ্যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) প্রতিষ্ঠার নিমিত্ত পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরবর্তীতে সর্ব প্রথম ১৯৭৬ সালে নেদারল্যান্ড সরকারের সহায়তায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালু হয়। বর্তমানে সারাদেশে ১৬ টি সরকারি ম্যাটস্ ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস্ ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি ডিএমএফ’ কোর্সটি পরিচালনা করে আসছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমএন্ডডিসি এর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ঘাট (৬০) হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় ত্রিশ (৩০) হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারাদেশে প্রায় ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) গণ ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে কর্মরত আছেন। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণ কারি প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছে। ম্যাটস্ সৃষ্টির ৫০ বছর পরেও বিভিন্ন বৈষম্যের অবসান ঘটেনি। ম্যাটস্ এর শিক্ষার্থীগণ দীর্ঘ দিন ধরে ম্যাটস এর অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃজন, উচ্চ শিক্ষা, অ্যালাইড প্রোফেশনাল হেলথ বোর্ড বাতিল এবং পূর্বের ন্যায় ১ বছর ভাতাসহ ইন্টার্নশিপ বহাল রাখার বিষয়ে আন্দোলন ও মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দপ্তরের দারস্থ হয়েছে। বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর তাদের যৌক্তিক দাবি আদায়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়নের নিমিত্ত কোন উদ্যোগ করা হয়নি। ফলে শিক্ষার্থী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রাণের চার (০৪) দফা দাবীসমূহ হলো- অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন চাই। অনতিবিলম্বে প্রস্তাবিত এলাইড হেলথ প্রোফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ অথবা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বোর্ড অফ বাংলাদেশ নামে বোর্ড গঠন করে প্রয়োজনীয় বিষয়াদি সংশোধন করা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ম্যাটস্ শিক্ষা কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে পূর্বের ন্যায় ১ বছরের ভাতাসহ ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। তারা তাদের বক্তব্যে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি ম্যাটস্’র ইন্টার্নশীপরত ছাত্র আলমগীর বাদশা, ইবনে দিদার খান, মেহেরুন নেছা, গ্রীন ম্যাটস্’র ইন্টার্নশীপরত ছাত্র হাবিবুর রহমান, প্রাইম ম্যাটস্’র ইন্টার্নশীপরত ছাত্র হরি প্রসাদ রায় প্রমূখ। এ ছাড়াও উক্ত আয়োজনে রংপুরের সকল ম্যাটস্ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বিটিভি উপ-কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালু’র দাবীতে মানববন্ধন সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আজ নগরীর টাউনহলের সামনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের আয়োজনে রংপুরে বিটিভিকে পূর্নাঙ্গ কেন্দ্রের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন এর আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাকসুদার রহমান মুকুল, রংপুর নাট্যধারার চেয়ারম্যান কাইয়ুম খান, রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু, রংপুর পদাতিকের সাধারণ সম্পাদক নাসির খান সুমন, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, গীতিকবি সংসদের সভাপতি খলিল বাবু, সাংস্কৃতিক কর্মী জাহিদ হাসেন লুসিড, ভাওয়াইয়া শিল্পী মাহমুদা আক্তার মিলা, নৃত্যশিল্পী তাশফিকুর হক তর্পন। মানববন্ধনটি সঞ্চালনা করেন আজিজুল হক মাসুম ও মিজানুর রহমান মিশু। এছাড়াও উপস্থিত ছিলেন মামুন, রনি হাসান, হাবিব, আমিনুল হক মামুন, আতাউর আতিক, আবির, আলমগীর, শাওন, হৃদয় জেজে, বাবু, রবিন, সুমন সহ প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের সকল নেতৃ ও কর্মীবৃন্দ।

Read More »

রংপুরে দৈনিক রুপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে রংপুর অফিসের আয়োজনে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি ও দৈনিক দিনকাল রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক। দৈনিক রুপালী বাংলদেশের রংপুর ব্যুরো প্রধান সাহানুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, নিউজ ২৪ টিভির রংপুর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার রংপুর জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারি অধ্যাপক ড. রিয়াদ তানসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল । এছাড়াও অপডেট স্ট্যাডি ল্যান্ড ক্যাডেট কোচিং রংপুরের পরিচালক নিরঞ্জন সূত্রধর সুজন, আইয়ুব আলী রিপন ও নিরঞ্জন চন্দ্র বর্মন, দৈনিক ইত্তেফাক রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক রাশেদ রাব্বী সহ গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এরপরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Read More »

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২৪ অক্টোবর

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ খৃ. : (ঢাকা ব্যতীত) সাত বিভাগে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি। এদিন সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচি শুরু হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুফী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম। ইউনিসেফের প্রতিনিধি ব্রিজেট জব জনসন, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপ-পরিচালক ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ প্রমুখ। কর্মশালায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ইপিআই কর্মসূচির ডিপিএম ডা. রাজীব সরকার। এই ক্যাম্পেইনে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, সরকারের উদ্যোগে দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এইচপিডি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর ঢাকা বিভাগ ব্যতীত অবশিষ্ট সাতটি বিভাগে শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইন চলবে চার সপ্তাহ। এরআগে ২০২৩ সালে ঢাকা বিভাগের ১৫ লাখেরও বেশি কিশোরীকে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। এতে কোন কিশোরীর কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে মোট ১৮দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে এ কার্যক্রম চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরা টিকা পাবে। কেউ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে অসমর্থ হলে তারা স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। এছাড়া স্থায়ী কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরাও টিকা গ্রহণ করতে পারবে। পরবর্তী আটদিন নিয়মিত ইপিআই স্থায়ী (যেমন জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও অস্থায়ী (যেমন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের টিকাদান কেন্দ্র) টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটির ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের টিকা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া ৫ম-৯ম শ্রেণীর ছাত্রীরাও টিকা নিতে পারবে। শুরুতে এ কার্যক্রম সাতটি বিভাগের নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে। উল্লেখ্য, নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন সেসবের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার বৈশ্বিকভাবে চতুর্থ সর্বোচ্চ এবং বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বের প্রায় ৬ লাখ ৬০ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার জন মৃত্যুবরণ করে থাকেন, যার প্রায় ৯৪ শাতাংশই মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে ঘটে থাকে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং তার মধ্যে প্রায় ৪ হাজার ৯৭১ জন নারী মৃত্যুবরণ করেন। বাংলাদেশে ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। ইপিআই’র উপ-পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ঢাকা বিভাগের অভিজ্ঞতার আলোকে অবশিষ্ট সাতটি বিভাগে অক্টোবর-নভেম্বের মোট ১৮ দিন এইচপিভি ক্যাম্পেইন শুরু হবে ২৪ অক্টোবর। আমাদের লক্ষ্য সাত বিভাগে মোট ৬২ লাখ ১২ হাজার ৫৩২ জন কিশোরীকে এই টিকা প্রদান করা। ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রীরা এই টিকা গ্রহণ করতে পারবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ডিপিএম ডা. রাজিব সরকার জানান, সাধারণত এই ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়া থেকে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে। এজন্য এই রোগকে নীরব ঘাতক বলা হয়। আক্রান্ত রোগীদের অধিকাংশই প্রায় শেষ পর্যায়ে শনাক্ত হন যখন রোগ থেকে সেরে ওঠা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিশোরীদের নির্দিষ্ট বয়সে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

Read More »

রাষ্ট্রপতি স্ব-বিরোধী বক্তব্য দিয়েছেন : আইন উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ অক্টোবর, ২০২৪ খৃ : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতি নিজেই গত ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তাঁর কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন তা তাঁর স্ব-বিরোধী বক্তব্য। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত বা রেফারেন্স জানতে চান। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্য সব বিচারপতি মিলে একটা মতামত প্রদান করেন, যার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আসিফ নজরুল বলেন, এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর রয়েছে।

Read More »

বিইআরসি গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে। ঢাকায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দামের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে না। সরকার নয়, গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে। ফাওজুল কবির খান বলেন, ২০২৫ সালের মধ্যে সরকারের ৫০টি অনুসন্ধান কূপ খনন করার পরিকল্পনা রয়েছে, এখন থেকে জ্বালানি খাতে সমস্ত কেনাকাটা কোনও আলোচনার মাধ্যমে না হয়ে, উন্মুক্ত টেন্ডার পদ্ধতির মাধ্যমে হবে। অন্তর্র্বর্তী সরকার কতদিন থাকবে তা রাজনৈতিক দলগুলো জানতে চায় জানিয়ে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত সংস্কারের জন্য বর্তমান সরকার খুব বেশি সময় পাবে না। ধান কাটার মৌসুমের মতো দাবি আদায়ের কথা উল্লেখ করে খান বলেন, সরকার পল¬ী বিদ্যুৎ সমিতির সব যৌক্তিক দাবি মেনে নিয়েছে। তিনি বলেন, স্থায়ী চাকরির জন্য অস্থায়ী কর্মীদের দাবি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। দ্রুত ঘোষণা করা সম্ভব নয়। এটি আর্থিক সমস্যাগুলোর সঙ্গে সম্পর্কিত। শুধু পল্লী বিদ্যুৎ সমিতিতে নয়, আউটসোর্সিং কর্মীরা অন্যান্য প্রতিষ্ঠানেও ছিল। সরকারের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে খান বলেন, সংবিধান অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সরকারের দায়িত্ব। তিনি বলেন, সরকার যে কোনো মূল্যে এটা করবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের বলি, আপনারা শান্তি দাবি করতে পারেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব, কিন্তু বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। দাবির নামে নৈরাজ্য আমরা মেনে নেব না। আমাদের ওইসব সাবস্টেশন ও বিদ্যুৎ সংক্রান্ত কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ উন্মুক্ত টেন্ডার পদ্ধতি সম্পর্কে উপদেষ্টা বলেন, সরকার চলতি মাস বা আগামী মাসের প্রথম দিকে উন্মুক্ত দরপত্রে যাবে।

Read More »

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সচিবালয় ঢাকা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। রোববার বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণেও ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় কোথাও কোনো অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। যারা দুর্নীতি করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের শুধু আশ্বাস দিলে হবে না, তাদের সুচিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা উলে¬খ করে তিনি বলেন, আহতদের চিকিৎসায় যত টাকা লাগবে সরকার তা বহন করবে। সরকারের সেই সক্ষমতা আছে। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাদের চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন তাদের দ্বিতীয়বার সরকারের কাছে আসতে না হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। মানসিকতাভাবে বিধ্বস্তদের মানসিক কাউন্সিলিং প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আহতদের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা সেবাকে রুটিন কাজ হিসাবে বিবেচনা করা যাবে না। মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত ব্যক্তিরা তাদের চিকিৎসার অগ্রগতি বিষয়ে অবহিত হন। তারা উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিভিন্ন শ্রেণি-পেশার ৬০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

Read More »

জিপি-রবি-বাংলালিংককে জরিমানা

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বেশি বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোয় মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। রবিবার (২০ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ সিদ্ধান্ত জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, দৈনিক তিনটির বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোর জন্য প্রত্যেক অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস দিতে পারবে না অপারেটরগুলো, আদেশ অমান্য করলে জরিমানার বিধান আছে। বিটিআরসি সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত নেওয়ার পর গত বছরের অক্টোবরের শেষের দিকে এ নির্দেশনা অমান্য করে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। তখন তাদেরকে সতর্ক করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তখন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরে বিটিআরসিতে চিঠি দিয়েছিল অপারেটরগুলো। তবে বিটিআরসি অপারেটরগুলোর এসব যুক্তি গ্রহণ করেনি। সম্প্রতি তিন অপারেটরকে অনুষ্ঠানিকভাবে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ বিষয়ে বিটিআরসির এ কর্মকর্তা জানান, বিটিআরসি গ্রাহকদের দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে অপারেটরগুলো এটাকে খুব ছোট বিষয় হিসেবে দেখাতে চাইছে। তবে বিটিআরসি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত এটি বাস্তবায়নে কাজ করবে সংস্থাটি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগেই গ্রাহকদের এসএমএস বন্ধ করার সুযোগ দিয়েছে তারা। গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে আর প্রমোশনাল এসএমএস আসবে না।

Read More »

হাইকোর্টে কিছু বিচারকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে : আইন উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, হাইকোর্টে কিছু বিচারক আছেন, যাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ রয়েছে। উনারা গত জুলাই গণবিপ্লবে পতিত ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আজ আলাপকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউয়ের আবেদন নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে। আইন উপদেষ্টা বলেন, এটা নিয়ে কিছুটা ‘কনফিউশান’ ছিল। আজকের আদালতের রায়ের মাধ্যমে তা দূর হয়েছে। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল এখন সম্পূর্ণভাবে কার্যকর করা যাবে। বর্তমান সময়ের একটি বিশেষ তাৎপর্য রয়েছে উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, আমাদের হাইকোর্টে কিছু বিচারক আছেন, যাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ রয়েছে। উনারা গত জুলাই গণবিপ্লবে পতিত ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। তাছাড়া কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এনিয়ে পত্র-পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। এজন্য তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে। এসব ক্ষোভ সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার একটি পথ খুলে গেছে। তিনি বলেন, উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালত তাদের মতো করে ব্যবস্থা নেবেন। তবে আমরা মনে করি, এখন অন্তত ছাত্র-জনতা তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করার জন্য একটা উপযুক্ত ফোরাম পেল। আমরা এটার একটা ইতিবাচক অগ্রগতি দেখতে চাই। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে সংবিধানেই বলা আছে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারক মিলে এই কাউন্সিল গঠিত হয়। কেউ যদি আজই সেখানে কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেন, তাহলে সেটির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন বাতিল ছিল তখন উচ্চ-আদালতের বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার ফোরাম ছিল না। আবার জবাবদিহি নিশ্চিত করার ইচ্ছাও তৎকালীন উচ্চ আদালতের প্রশাসনের ছিল না। কারণ তখন উনাদের ফরমায়েশি রায় হয়েছিল। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কি রকম রায় হয়েছে! তারেক রহমানকে বাংলাদেশে কথাই বলতে দেয়া হয়নি! বাক-স্বাধীনতা রুদ্ধ করার মতো এমন রায়ও হয়েছে। এছাড়া বহু মানুষ তাদের মানবাধিকার রক্ষা করার সুযোগ পাননি। বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন। বর্তমানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার সদিচ্ছা তাদের আছে বলে আমি বিশ্বাস করি। এবার সেটা বাস্তবায়ন করার ফোরামও পুনরুজ্জীবিত হয়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছি।

Read More »