সর্বশেষ
সর্বশেষ

Day: November 10, 2024

“বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি – স্থানীয় সরকার উপদেষ্টা

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও পার্থক্য দূর করতে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি। উপদেষ্টা আজ রোববার (১০ নভেম্বর) সুইস দূতাবাসের অর্থায়নে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, সিডিআরসি ও পল্লী উন্নয়ন একাডেমী, আরডিএ আয়োজিত দি লাস্টিং ইমপ্যাক্ট অফ এম ফোর সি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, পল্লী উন্নয়নের বিভিন্ন ক্ষুদ্র ঋণের যে প্রকল্পগুলো আছে তা অগ্রণি ভূমিকা পালন করতে পারে। চরের জন্য কোন বিশেষ ঋণ সুবিধা প্রদান করা বিশেষভাবে প্রয়োজন। তার জন্য কোন প্রকল্প যদি গ্রহণ করতে হয় তাহলে আমি মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো। তিনি আরও বলেন, অপ্রচলিত জলজ খাদ্যর প্রচার করা যেতে পারে। কাকড়া, ব্যাঙ, শামুক ইত্যাদি চাষবাদ করে বিদেশে রপ্তানী করে চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেংটো রেংলি।

Read More »

জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা আত্মসাৎ হয়নি : দুদক আইনজীবী

আদালত প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ১০ নভেম্বর, ২০২৪ খৃ. – বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারিক আদালত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয়। এ সাজা বাড়িয়ে হাইকোর্ট ১০ বছরের কারাদ- দেন। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হয় আজ। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী মো. আসিফ হাসান আদালতকে বলেন, এই ট্রাস্টের টাকা কিন্তু আত্মসাৎ হয়নি। জাস্ট ফান্ডটা মুভ হয়েছে। তবে সুদে আসলে অ্যাকাউন্টেই টাকাটা জমা আছে। কোন টাকাটা ব্যয় হয়নি। দুদক আইনজীবী মামলায় এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্যের অংশ তুলে ধরেন। তিনি মামলার ডকুমেন্টস থেকে বেগম খালেদা জিয়া এ মামলার অভিযোগের সাথে সম্পৃক্ত নন এমন উপাদান পেশ করেন। একপর্যায়ে এই মামলার দুটি আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বিভাগে বিষয়টি নিয়ে দায়েরকৃত লিভ টু আপিলে আদেশের জন্য কাল দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন হাইকোর্ট রায়ের বিরুদ্ধে লিভ মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট রায়টি আদালতে পড়ে শোনান ব্যারিস্টার কায়সার কামাল। আদালতের অনুমতি নিয়ে এ মামলায় বিচারিক আদালতে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় বেগম খালেদা জিয়ার দেয়া জবানবন্দী উপস্থাপন করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এটর্নি জেনারেল বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুলের জবানবন্দী ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। বেগম খালেদা জিয়ার এ জবানবন্দী তার চেয়েও বেশি গুরুত্ব বহন করে। জবানবন্দিতে বেগম খালেদা জিয়ার তার বিরুদ্ধে বিচারের প্রেক্ষাপট, হয়রানির বিষয় তুলে ধরেন। বিচার বিভাগের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণের নানা দিক তুলে ধরা হয় এ জবানবন্দীতে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। একই বছরের ২৮ মার্চ খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেন হাইকোর্ট। এরপর সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন। অন্যদিকে, ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরোনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত ৪ নভেম্বর হাইকোর্ট বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচে পেপারবুক (মামলা বৃত্তান্ত) তৈরির আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরেও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবী বলেন বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের বলেছেন।

Read More »

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ নভেম্বর, ২০২৪ খৃ – সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। বিজিবি সদর দপ্তর এক সংক্ষিপ্ত বার্তায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে।

Read More »

চাকুরি স্থায়ীকরণের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চাকুরি স্থায়ীকরণের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। তিনি বলেন, ২০১২ সালে রংপুর সিটি করপোরশন প্রতিষ্ঠা হয়েছে। ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশের বৃহত্তম নগরীর মধ্যে একটি রংপুর সিটি কর্পোরশন। এ নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। সিটি করপোরশন প্রতিষ্ঠার পর ৫০৭টি পদ সৃজনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। অনুমোদন প্রক্রিয়ায় জটিলতার কারণে ১২ বছরেও সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়নি। সাবেক পৌরসভার স্থয়ী জনবলসহ অস্থায়ী ৬৪০ জন কর্মচারী সিটি কর্পোরশনের ১৮টি শাখায় কাজ করে যাচ্ছেন। এছাড়া রংপুরের পরে প্রতিষ্ঠিত অন্য সিটি কর্পোরশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ জনবল নিয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্তানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। অথচ রংপুর সিটি কর্পোরশনের অস্থাায়ী কর্মচারীদের সাড়ে তিনশত থেকে সাড়ে চারশত টাকা মজুরী দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারী গেজেটেড ছুটির দিন, শুক্রবার, শনিবার বন্ধের দিনে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এতে করে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা দিয়ে জীবন- যাপন করা কঠিন হয়ে পড়েছে। এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংগঠনিক কাঠামো অনুমোদনে অন্তর্বতীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলন শেষে কর্মচারীরা সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন।

Read More »

রংপুর মহানগর এবি পার্টিতে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর এবি পার্টির আয়োজনে নতুন সদস্যদের যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধায় নগরীর কামারপাড়া কোচ স্টান্ড সংলগ্ন এবি পার্টির কার্যালয়ে আলোচনা সভায় এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টি রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোঃ সাগর পাটোয়ারী, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব, এবি পার্টি রংপুর মহানগর শাখার উপদেষ্টা মোঃ এমদাদুল হক, মহানগর তাজহাট থানার ফজলুল হক ও হাদীউজ্জামান হাদী, ৩২ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন। আনুষ্ঠানে আলোচনা শেষে যোগদানকারী সদস্য ডাঃ মোঃ মাহফুজুর রহমান মনির, মোঃ রেজওয়ানুল বারী, ইকবাল হোসেন এর নেতৃতে মোট ৩০ জন্য সদস্য ফরম সংগ্রহ করেন ও কেন্দ্রীয় নেতাদের হাতে ফুলদিয়ে রংপুর মহানগর এবি পার্টিতে যোগদান করেন। ॥

Read More »

অতিরিক্ত সচিব নজরুল ইসলাম এইচপিভি টিকা সম্পর্কে গুজব ছড়াচ্ছে, এর কোনো ভিত্তি নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রত্যন্ত অঞ্চলের শিশু ও কিশোরীদের এইচপিভি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে নতুন কোনো কিছু প্রতিষ্ঠিত করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আর স্বাস্থ্য বিষয়ক কোনো কিছু মানুষের মাঝে গ্রহণযোগ্য করে তোলা আরও বেশি চ্যালেঞ্জিং। এক্ষেত্রে মানুষের মধ্যে ভয় কাজ করে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট রংপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এইচপিভি টিকাদান বিষয়ক এ কর্মশালার আয়োজন করে। এইচপিভি টিকা প্রসঙ্গে অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, এই টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই। অনেকে এ সম্পর্কে গুজব ছড়াচ্ছে। কিন্তু এই গুজবের কোনো ভিত্তি নাই। তাই সরকারের পাশাপাশি গণমাধ্যমকে এই টিকা গ্রহণের সূফল সম্পর্কে ব্যাপক প্রচার করতে হবে। তিনি প্রত্যন্ত অঞ্চলের শিশু ও কিশোরীদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান। রংপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী বলেন, রংপুর জেলায় এইচপিভি টিকার জন্য কিশোরীর সংখ্যা ছিল এক লক্ষ ১৪ হাজার ২১২ জন। এ পর্যন্ত ৮৮ হাজার ৮৫৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। যারা এখনো এইচপিভি টিকা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এ জন্য ব্যাপক প্রচারের কোনো বিকল্প নেই। তিনি এইচপিভি টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তৃতায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে অভিভাবক, শিক্ষক ও কিশোরীদের এইচপিভি টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে হবে। জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের অনুষ্ঠানেও এইচপিভি টিকা গ্রহণের বার্তা প্রচার করতে হবে। তিনি রংপুর জেলায় এইচপিভি টিকা প্রদান কর্মসূচি সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের কয়েকজন এইচপিভি টিকাপ্রদান সফল করার কৌশল ও করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সাংবাদিকগণ জানান, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হবে। কর্মশালার শুরুতে এইচপিভি টিকাপ্রদান বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ইউনিসেফ-এর রংপুর ও রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার ডা. বিকাশ চন্দ্র দাস। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল পারভেজের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম ও ইউনিসেফের স্যোশাল অ্যান্ড বিহ্যাবিয়ার চেঞ্জ অফিসার মনজুর আহমেদ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রংপুর জেলার দপ্তরসমূহের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ##

Read More »

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করুন : বিচারপতি আবদুর রউফ

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করুন : বিচারপতি আবদুর রউফ  ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির এক মত বিনিময় সভায় তিনি আজ এ আহ্বান জানান।   বিকেলে রাজধানীর পান্থপথে সেল সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় মূল প্রবন্ধ  উপস্থাপন করেন দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সভাপতির বক্তব্যে বিচারপতি আবদুর রউফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে  দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করে দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিতের আহ্বান জানান।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ ব ম মোস্তফা আমিন, কর্নেল (অব.) প্রকৌশলী ড.আনোয়ার হোসেন, প্রকৌশলী আবদুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দীন, ড. লুৎফুর রহমান, ড. জাহাঙ্গীর আলম  রুস্তম, ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. শরীফ সাকী, হাবিবুর রহমান, অধ্যক্ষ এমআর করিম, সৈয়দ সোহেল ও এড. আকবর প্রমুখ।  আগামী ২৩ নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠেয় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন সফল করতে সভা থেকে  সকল দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি আহবান জানানো হয়।

Read More »