সর্বশেষ
সর্বশেষ

Day: November 11, 2024

রংপুরে আইডিইবি’র গণপ্রকৌশল দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি রংপুর জেলা শাখার ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১১ নভেম্বর) সোমবার সকাল ১০টায় রংপুর টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ। আরও উপস্থিত ছিলেন আইডিইবি রংপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল ওয়ালী, সহ-সভাপতি-১ প্রকৌশলী মোঃ শফিউজ্জামান সরকার, সহ-সভাপতি-২, প্রকৌশলী এ কে এম সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ খসরু সরকার, প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ আফজালুল হক, প্রকৌশলী খন্দকার মমিনুর রহমান সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত ছাত্র- ছাত্রীবৃন্দ, রংপুর জেলাধীন বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত ও অবসর প্রাপ্ত সদস্য প্রকৌশলীবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রতি বৎসরের ন্যায় আইডিইবির এবারের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ, আইডিইবি, দেশ ও জনগণের কল্যাণে সহায়ক শক্তি হিসাবে দেশ ও আর্ন্তজাতিক পরিমন্ডলে বিশেষ অবদান রাখছে, আইডিইবি’র জনকল্যাণ মূলক কাজ সমূহ দেশের জলাদ ও বিশ্ব বাসীকে অবহিত করার জন্যই আজকের এই হালির আয়োজন। র‌্যালিটি টাউন হল ময়দান হইতে শুরু হয়ে সিটি বাজার-পায়রা চত্বর- জাহাজ কোম্পানি মোড়-বেতগট্রি-সুপার মার্কেট-কাচারী বাজার-মাওলানা কেরামত আলী (রঃ) ফোয়ারা হয়ে পুনরায় টাউন হল ময়দানে নিয়ে শেষ হয়।

Read More »

রংপুরে ০৬ দফা দাবী বাস্তবায়নে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী শিক্ষাব্যবস্থা ও পেশার নানাবিধ বৈষম্য দূরীকরণে ০৬ দফা দাবী বাস্তবায়ন ও দেশের আপমর জনসাধারণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ । গতকাল (১১ নভেম্বর) সোমবার সকাল ১০টায় রংপুর বিভাগীয় ( স্বাস্থ্য) এর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএসসি ইন মেডিকেল/হেলথ টেকনোলজি ও স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি বিভিন্ন অনুষদ ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন ফার্মেসী শিক্ষার্থীদের সম্মিলিত আংবানে- ৬ দফা এ পেশার মুক্তির আলোকবর্তিকা যা রাষ্ট্রের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা কেন্দ্রীক আকাঙ্খা পূরণের জন্য অত্যাবশ্যকীয় বলে বিশ্বাস করি। ‘জুলাই বিপ্লব’ নামে ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থান, সকল শ্রেণি ও পেশার মানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আশা সঞ্চার করেছে তাতে জনগণ তাদের অন্য সব অধিকারের পাশাপাশি উন্নত ও সর্বজনীন চিকিৎসা সেবা প্রাপ্তিরও স্বপ্ন দেখছেন। স্বাস্থ্যসেবাকে গণমুখী করতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। স্বাস্থ্যসেবা একটি ‘টিম ওয়ার্ক’ যেখানে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সেবাদান কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিই রোগ নির্ণয়, যার দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্টগণই অথচ বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও সংশ্লিষ্ট দপ্তরের বিমাতৃসুলভ মনোভাব ও সদিচ্ছার অভাবে নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশা এবং রাষ্ট্র তা সংস্কারের উদ্যোগ নেয়নি। বৃহৎ এক পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জনগোষ্ঠির পরিচালনা, বদলি, পদোন্নতি, পেশাগত কল্যাণ ও অন্যান্য দেখভালের জন্য কোন স্বতন্ত্র পরিদপ্তর নেই। যা নিতান্ত দুঃখজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার আবশ্যকতা থাকলেও সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৫ হাজারেরও কম অথচ তা হওয়ার কথা ছিল ৮০ হাজারেরও বেশি। এমনকি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি শিক্ষার উচ্চশিক্ষা হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএসসি ইন মেডিকেল/হেলথ টেকনোলজি সনদধারী গ্র্যাজুয়েটদের জন্য অদ্যবধি কোন প্রকার পদসৃজন ও পদায়ন করা হয়নি।

Read More »

রংপুরে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিগত স্বৈরাচার সরকারের সিদ্ধান্তে লটারির ভিত্তিতে ভর্তি নিয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মেধাশূণ্য করার প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। রবিবার (১০ নভেম্বর) দুপুরে জিলা স্কুলের সামনে এ মানববন্ধনে বক্তৃতা করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ অভিভাবকরা। মানববন্ধন সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে লটারির ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেয়ার প্রথা চালু করা হয়েছিল। যার কারণে যে শিক্ষার্থী এসকল স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার যোগ্য না, তারাও সুযোগ পায়। এতে বয়স ও মেধার পার্থক্যের ফলে শিক্ষকদের বোঝাতে অসুবিধাসহ আমাদের পড়াশোনার গতি কমে যায়। এভাবে চলতে থাকলে আমাদের মেধার বিকাশ হবে না, আমরা পিছিয়ে পড়বো। মানববন্ধন সমাবেশে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এসময় কাচারি বাজার থেকে ডিসির মোড় পর্যন্ত মূল সড়কের একটি লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ।

Read More »

বিভাগীয় কারাতে প্রতিযোগিতার রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমি” চ্যাম্পিয়ন

ইমরোজ ইমু/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১ম রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতায় রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমি” চ্যাম্পিয়ন পদক অর্জন করে। গত ৮ ও ৯ নভেম্বর ২০২৪ ইং রংপুর বিভাগের লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতায় শুধুমাত্র কুমিতেতে (ফাইটে) ১১ টি স্বর্ণ পদক, ৭ টি রৌপ্য পদক ও ৯ টি ব্রঞ্জ পদক অর্জন করে। রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির রাইসা, অপসরা, ওয়াসফিয়া, রিংকি, হাসান, ধ্রুব, সাজিদ, সায়েম, আদিব, শবনম, সাইমুম ১১ জনের স্বর্ণ পদক অর্জন করে। জ্যতি, সাদ, বিসমিল, সূর্য, নাহিয়ান, লামহা, সাকিব ০৭ জন রৌপ্য পদক আর্জন করে। মুনতাছির, আশফিয়া, মুহিত, ঋক, উপমা, ফিহা, আয়ানা, তারফি, রুবেল ০৯ জনের তাম্র পদক অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ায় রংপুর ফ্রিডম মার্শাল আর্ট একাডেমির পরিচালক এ্যাড. মোঃ রেজওয়ানুল হককে রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Read More »