সর্বশেষ
সর্বশেষ

Day: November 24, 2024

রংপুরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪ পালিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঔষধ প্রশাসন অধিদপ্তর রংপুরের আয়োজনে গতকাল “Educate, Advocate, Act Now” এই স্লোগানে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪’ পালিত হয়। গতকাল সকালে বিসিডিএস ভবনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রংপুর শাখার সিনিয়র সহ-সভাপতি খন্দকার মারুফ ইলাহীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক আহসান হাবীব। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ পরিদর্শক মোকছেদুল আমিন,উচ্চমান সহকারী আবুল বাশারসহ রংপুরের বিভিন্ন ঔষধ ব্যবসায়ী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রংপুরের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি র‍্যালী বের হয়ে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিডিএস ভবনে এসে শেষ হয়। এর আগে সভায় বক্তারা বলেন, দেশে চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো দিন দিন কার্যকারিতা হারাচ্ছে। এমনকি অনেকাংশেই অকার্যকর হয়ে পড়া অ্যান্টিবায়োটিকের তালিকায় রয়েছে শক্তিশালী বহু অ্যান্টিবায়োটিকও।জীবাণুগুলোর এভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার পেছনে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই দায়ী। তাই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য চিকিৎসক, ফার্মাসিস্ট, নীতিনির্ধারকসহ সকল অংশিজনকে এক সঙ্গে কাজ করতে হবে।

Read More »

রংপুরে ইমেজ পলিটেকনিকের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ইমেজ পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ নভেম্বর) রবিবার সকালে রংপুর টাউন হলে ইমেজ পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জাকির হোসেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইমেজ গ্রুপ অব এডুকেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আল মামুন আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া সুলতানা সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

Read More »

রংপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের (২০২৪- ২০২৬) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রংপুর আদালতে আইনজীবী সমিতির হলরুমে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১২টি পদে নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার এ্যাড. মোঃ আব্দুর রউফ, সহকারি রিটার্নিং অফিসার এ্যাড. মোঃ আবু বক্কর সিদ্দিক, এ্যাড. মিসেস মনোয়ারা খাঁন, এ্যাড. মোঃ আজিজুল ইসলাম, এ্যাড. মোঃ আব্দুল বাতেন মিয়া, এ্যাড. মোঃ সামসুল আলম, এ্যাড. সামসিয়া বেগম, এ্যাড. আতিকুর রহমান আরিফ, এ্যাড. মোঃ সাদেকুল আলম শামীম, এ্যাড. সুলতান আহমেদ শাহীন, এ্যাড. সোলায়মার আহমেদ সিদ্দিকী বাবু, এ্যাড. মিসেস মোছাঃ সালেহা পারভীন শম্পা।

Read More »

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।  তিনি বলেন, নিরীহ কারো নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।  আইজিপি আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।  ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।  পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদেরকে ফোর্সের সাথে নিয়মিত মতবিনিময় করার জন্যও নির্দেশ দেন।  তিনি বলেন, কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না।  পুলিশ প্রধান জনগণের সাথে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনাও দেন।  তিনি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলায় পুলিশকে ধৈর্যের সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সভায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরো জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

Read More »

নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   চুয়াডাঙ্গা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সংস্কার টেকসই’ করতে জনসমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।  তিনি বলেন, ‘আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি ২ বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন এটি শুরু করবে, আর বাকিরা তা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেবে।’ ‘দেশের অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের কথা বলছে’-বিষয়টি উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে।  তারেক রহমান আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে স্থানীয় টাউন ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সম্মেলনের উদ্বোধন করেন। ‘নির্বাচন যত দেরি হবে, ততই ষড়যন্ত্র হবে’ এ কথা উল্লেখ করে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে। তাছাড়া, সংস্কার টেকসই করতে হলেও জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই কেবল এটি করা সম্ভব।  চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলনে প্রদত্ত তারেক রহমানের বক্তব্যে দলের সাংগঠনিক ভিত আরো সুসংগঠিত করার দিক-নির্দেশনামুলক পরামর্শ প্রাধান্য পেয়েছে। দলের নিবেদিতপ্রাণ নেতা-কর্মী, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও যারা মাঠে থেকে বিএনপি’র রাজনীতিকে সমুন্নত করেছেন তাদেরকে মূল্যায়ন করার কথাও তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেন। তারেক রহমান ডেলিগেটদের ভোটের মাধমে নেতা নির্বাচন করার পদ্ধতি অনুসরণ করারও নির্দেশনা দিয়েছেন।  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘জুলাই-আগস্টের’ গণআন্দোলনে ‘শহিদ ও আহতদের’ প্রতি সম্মান জানিয়ে বলেন,‘তাদের আন্দোলনের জন্যই আজকের অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি সহ আন্দোলনকারী সকল দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।’  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিকে যুবলীগ-ছাত্রলীগ, অন্যদিকে পতিত স্বৈরাচারের আমলে রাষ্ট্রের পুলিশ বাহিনীর অতি-উৎসাহী কিছু পুলিশ সদস্যকে (যারা নিজেদেরকে আওয়ামী লীগের দলীয় পুলিশ ভাবতো) ব্যবহার করে দেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, দেশের মানুষ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। এ সময় বিএনপি’র মহাসচিব দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন, ‘গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না’। জেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অদিত্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরাএ অনুষ্ঠানে বক্তৃতা করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।   উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির এ সন্মেলন অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সম্মেলন অনুষ্ঠিত হওযায় বিএনপি’র নেতা কর্মিরা উৎসবের আমেজে দলের সম্মেলনে অংশ গ্রহণ করেন। সম্মেলন স্থান  জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসা শরু করে। এসব মিছিলে অংশগ্রহনকারীদের কারো হাতে ছিল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি-সম্বলিত পোস্টার, কারো হাতে ছিল দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি-সম্বলিত ফেস্টুন, আবার কারো হতে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ও ফেস্টুন।।  দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে ঠাউন হল ফুটবল মাঠ। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে এই জেলা শহরের অলিগলি।  চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র এই সম্মেলনে যোগ দেন ৮০৮ জন ডেলিগেট। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ ওয়ার্কিং সেশনে ডেলিগেটরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। ডেলিগেটদের ভোটের মাধ্যমে জেলা বিএনপি’র নেতা নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

Read More »

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষাকে জাতীয়করণ করাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে বলেছেন, সরকার যাতে ইবতেদায়ী মাদরাসাগুলোর সমস্যা সমাধানে উদ্যোগ নেয় সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের উদ্যোগে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা : উত্তরণের উপায়’ শীর্ষক  আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার।  আলোচনা করেন, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আবদুল মোমেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ। ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, সব ধর্মের মানুষ যাতে নিজ-নিজ ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দালনের ঘটনাবলী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আল কুরআনের আদর্শ ও মূল্যবোধ যাতে দেশের বৃহত্তর মুসলিম ধর্মের ছাত্ররা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাগ্রহণ করতে পারে, সেই উদ্যোগ নেয়া হচ্ছে।  তিনি বলেন, সরকার যাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের দাবিসমূহ মেনে নেন সেই লক্ষ্যে আমি আন্তরিকতার সঙ্গে সুপারিশ করব। সবাইকে এ লক্ষ্যে সভা-সমাবেশ সেমিনার করে গণসচেতনতা তৈরি করতে হবে বলে পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা।  তিনি বলেন, ইবতেদায়ী মাদরাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণের কোন প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য। এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি বাস্তবায়নে শিক্ষা, ধর্ম চর্চা ও ধর্ম শিক্ষা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন তিনি।  বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার নাস্তিকদের দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মের চরিত্র ধ্বংস করতে চেয়েছে।  বক্তারা কোরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন। মুল প্রবন্ধে ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার সাত দফা দাবি উপস্থাপন করে বলেন, গত ৩৪ বছর যাবৎ এই দাবি আদায়ে আমরা সরকারের কাছে আবেদন করে আসছি। 

Read More »

সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি : তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না। বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন। এই ঘটনার উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, ‘আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাশত করবে না।’ প্রেস উইংয়ের বার্তায় আরও উল্লেখ করা হয়, নূরুল কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক। সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সবসময় যুক্তি দিয়ে কথা বলায় প্রধান কণ্ঠস্বর। প্রসঙ্গত, সাংবাদিক নূরুল কবির কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে ১৮ নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন। ২২ নভেম্বর দেশে ফেরেন তিনি।

Read More »