সর্বশেষ
সর্বশেষ

Day: November 27, 2024

পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায়

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকারী নির্দেশনা অমান্য করে বরিশালে অবৈধ অটোরিক্সা তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং নগদ অর্থ দন্ড দেয়া হয়েছে। গতকাল বরিশাল নগরীর সোনামিয়ার পোল বাজারে একটি দোকান ভাড়া নিয়ে পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করে ইমরান হাওলাদার নামে এক ব্যবসায়ী গোপনে নতুন হলুদ অটোরিক্সা তৈরী করতো। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে ও এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদারের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সহকারী কমিশনার আজারুল ইসলাম কারখানা মালিকের কাছ থেকে মুসলেখা নিয়ে সরকারী নির্দেশনা অমান্য করা এবং অবৈধ যানবাহন তৈরী করার অপরাধে অর্থ দন্ড দেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ জাকির শিকদার বলেন, কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। পুলিশ কমিশনারের নির্দেশনা অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, নতুন হলুদ অটোরিক্সা তৈরী করা সম্পূর্ন অবৈধ। ইমরানের বিরুদ্ধে অবৈধ অটোরিক্সা তৈরী করার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। পর্যায়ক্রমে সকল অবৈধ করখানায় অভিযান পরিচালনা করা হবে।

Read More »

যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিলেন খালেদা জিয়া

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, রাজধানী ঢাকার বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডেএম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য আজকে উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে আমেরিকান অ্যাম্বেসিতে গিয়েছিলেন।’ খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওয়ানা হয়ে পাজোরো জিপে বেলা ২টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করেন।  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দূতাবাসে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।  এ সময় সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিক্সসহ বিভিন্ন রোগে ভুগছেন।  এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা হলেও তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে  উন্নত চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লানারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে চিকিৎসকরা জানান।

Read More »

নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, মঙ্গলবার চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।  প্রেস উইং জানায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশীষ শর্মা। প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যেকোন প্রকার উস্কানিমূলক, মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েেছে।

Read More »

স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর ১ম সভা অনুষ্ঠিত

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্জজনীন করতে প্রয়োজনীয় সংস্কার এর জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর ১ম সভা আজ বুধবার ২৭.১১.২০২৪ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূরজাহান বেগম, মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খানসহ স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অনুবিভাগ প্রধানগণ এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল দপ্তর/সংস্থার প্রধানগণ স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও তা দূরীকরণের উপায় কমিশনের নিকট তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের রুপরেখা নিয়েও সভায় আলোচনা করা হয়। শীঘ্রই পরবর্তী সভা আহ্বান করে সবার মতামত, সুপারিশ ও পরামর্শসমৃহ গ্রহণ করে সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়ে কার্যক্রম গৃহীত হবে।

Read More »

রংপুরে নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দির্ঘ ৪মাস যাবৎ রংপুর সিটি কর্পোরেশনে প্লান পাশ বন্ধ থাকায় সংকট নিরশনের লক্ষে ও প্লান পাশে নানা জটিলতা, নানা বিধি বিষয়ে রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে রংপুরে নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত । গতকাল (২৭ নভেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। তিনি বলেন, অতিদ্রুত প্লান পাশের সংকট নিরশন করা হবে এবং রংপুরের সকল নির্মান প্রকৌশলীদের সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মুসফিকুর রহমান, পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, তৌহিদ ফেরদৌস, জাহাঙ্গীল আলম, ফররুখ শাহাজাদ, সাদমান সাকিব, প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, সমন্বয়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সেলিম আহমেদ, জাহেদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আরিফুল ইসলাম সজল, আশরাফ আলী। মতবিনিময়ের আগে রংপুর নির্মান প্রকৌশলী সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দরা রংপুর সিটি কর্র্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে ফুলের শুভেচ্ছা জানান।

Read More »

অতিতের ভুল শুধরিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান কাজ…হাইওয়ে পুলিশ সুপার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অতিতে পুলিশ যে সমস্ত ভুল করেছে বা ভুল যদি করে থাকে, সেই সব অতিতের ভুল শুধরিয়ে এবং মানবধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপুর্ন যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার। আর পুলিশ হলো সিভিলিয়ান পুলিশ। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না। এ জন্যই সিভিলিয়ানের সাথে এক সাথে কাজ করা। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরতর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে, আমাদের দিবেন অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতিতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, সিনিয়র সাংবাদিক বাসসের মামুন উর রশীদ মামুন, , এ কে এম মইনুল হক, সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা

Read More »

রংপুরে ১৩০০ পিচ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার- ১

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছেন রংপুর জেলা মদক দ্রব্য আধিদপ্তর। বুধবার (২৭ নভেম্বর) সকালে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস লক্ষণপাড়াস্থ মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়ামিলের পূর্ব পার্শ্বে মহাসড়েকের উপর মিঠাপুকুর গামী যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইক তল্লাশী করে পিছনের সিটেবসা যাত্রী মোঃ খয়রুজ্জামান (৫৫) কে আটক করে এবং এসময তার কাছে থাকা ১৩০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মোঃ খয়রুজ্জামান (৫৫) মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের মাঠেহাট এলাকার বাসিন্দা মৃত. খুজিয়ার রহমানে পুত্র। অভিযানে পরিচালনা করেন মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলা পরিদর্শক এসএম এলতাস উদ্দিন, উপপরিদর্শক মোঃ সালাহ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান, মোঃ ইমরান জাহান, সিপাই শাপলা রাণী সিংহ, মো: রিপন সর্দার ও মোঃ রেজাউল করিম হাসান। উক্ত আসামীর বিবুদ্ধে মাদকদ্রব্য আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More »

রংপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চট্রগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আায়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। গতকাল (২৭ নভেম্বার) বুধবার দুপুর ২টায় রংপুর আদালত চত্বরে মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সভাপতি এ্যাড. একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সফি কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোকসেদুল, সাধারণ আইনজীবী এ্যাড. কাওসার, এ্যাড. বায়জিদ ইসলাম. এ্যাড. আলমগীর, এ্যাড. রেবেকা সুলতানা ফেন্সি, এ্যাড. মাহমুদুল হক, প্রমুখ। বক্তারা বলেন, চট্রগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে যারা হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

Read More »