সর্বশেষ
সর্বশেষ

Day: November 28, 2024

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল কেন্দ্রীয় ব্যাংক

সিনিয়র রিপোর্টার / দ্যাল লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আবারও ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ৬টি ব্যাংককে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবে গ্রাহকরা। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি।  গভর্নর বলেন, ‘আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্যেই এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।’  ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না।   সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের।  এসময় আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।  গভর্নর বলেন, ‘আমরা একদিকে তারল্য দেবো, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেবো। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে।’

Read More »

আবু সাঈদের পরিবারকে অধ্যাপক ইউনূস : আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।’ প্রধান উপদেষ্টা আজ বৃহস্পতিবার ঢাকায় তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’ প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন।  আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Read More »

মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন ও আবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নাছিমা জামান ববির ইন্ধনে হিন্দু যুবক পলাশ কর্তৃক নিজের ঘরে আগুন লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টার মিথ্যা মামলা হতে পরিত্রান চেয়ে মামলার আসামীগণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-১ শাখা বরাবর আবেদন জমা করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৎকালীন জি আর-১০৩৬/২০১৭ এবং গঙ্গাচড়া জি আর-৩২৯/২০১৭ মামলার আসামীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন সূত্রে জানা যায়, রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ঠাঁকুরপাড়ায় ২০১৭ সালে নাছিমা জামান ববির ইন্ধনে হিন্দু যুবক পলাশ কর্তৃক নিজের ঘরে আগুন লাগিয়ে মুসলমানদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে নিয়ে গিয়ে পুলিশী নির্যাতন করেন। এরই প্রেক্ষিতে মানববন্ধন করে বক্তারা বলেন, অনতিবিলম্বে প্রকাশ্য তদন্ত সাপেক্ষে কোতয়ালী জি আর-১০৩৬/২০১৭ এবং গঙ্গাচড়া জি আর-৩২৯/২০১৭ মামলা দুটি ঘটনাস্থলে জনসমাবেশ করে বাতিল বলে ঘোষনা দিতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গা বাধানোর অপচেষ্টায় জড়িত তদন্তে প্রমানিত দোষীদের আইনের আওতায় নিতে হবে, নাছিমা জামান ববির নির্দেশে হিন্দু যুবক নিজের বাড়ীতে নিজে আগুন দিয়ে সরকারের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় ও মন্দির পাকা করতে পারলে এই মামলায় সাধারণ সকল আসামীগণকে দীর্ঘ ৭/৮ বছরের নির্যাতনের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে, ৫ আগষ্ট/২০২৪ ছাত্র জনতার বিজয়ের পর আহত এবং নিহতের পরিবার যেন মামলা না করেন সেজন্য এসপি মিজান এর নেতৃত্বে এস আই ফেরদৌস স্থানীয় কুদ্দুস মেম্বার এর যোগসাজসে বিমানে করে ঢাকা নিয়ে গিয়ে অর্থের প্রলোভনসহ ভয়ভীতি দেখিয়ে মামলা থেকে বিরত রাখে। জানা যায় নিহতের পরিবারে সাত লক্ষ এবং গুলিতে আহত এখন প্রায় অন্ধ মাহাবুলের বড় ভাইয়ের মাধ্যমে এক লক্ষ টাকা দেয়া হয়। অনতিবিলম্বে এই কুচক্রী ও ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত মামলার নামীয় আসামী ফজলার রহমান, তৌহিদুল রহমান, এনামুল হক, রফিকুল ইসলাম, হাফেজ দেলোয়ার হোসেনসহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-১ শাখা বরাবর আবেদন জমা করা হয়। এ সময় মামলার সকল নামীয় আসামীসহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষায় ২ ভূয়া পরীক্ষার্থী আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শ্রীপুর এলাকার মৃদ মুসলিমুল হকের ছেলে গাজী মিরাজ আহমাদ (২৬), নীলফামারী জেলার জলঢাকা থানার গোলমুন্ডা সরকার পাড়া এলাকার জাহিদুল ইসলাম জাহিদের ছেলে আসাদুজ্জামান মহব্বত (২৪) । বুধবার সকালে রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর টিআরসি পদে লিখিত পরীক্ষা দিতে আসা দুই জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশ। পরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়। পরে লিখিত অভিযোগে ২ মামলা দায়ের করা হয় তাদের নামে।

Read More »

রংপুর পুলিশ লাইন স্কুলে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসুচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার আয়োজনে আলোচনা সভা এবং ৫০০ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসুচী পালন করা হয়। গতকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় পুবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ মহাব্যাবস্থাপক মোঃ সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রোফেসর ডা. কেএম জালাল উাদ্দিন আকবর, রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম বাবর আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশ্যে পুবালী ব্যাংকের প্রেজেন্টেশন উপস্থাপন করেন পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাখা প্রধান ও এজিএম মোঃ আব্দুর রাজ্জাক। আলোচনা শেষে অতিথিবৃন্দরা রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠের বিভিন্ন জায়গায় ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে মোট ৫০০ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ রুবেল মিয়া ও আসওয়াদ।

Read More »