সর্বশেষ
সর্বশেষ

Day: December 3, 2024

রংপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”অন্তর্ভূক্তি মুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যবে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রংপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি , আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কুতিক গান পরিবেশ অনুষ্ঠিত হয় । গতকাল (৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপ সচিব) মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন সহ রংপুর জেলা পুলিশের কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। রংপুরের ৮টি উপজেলার ১২ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।

Read More »

রংপুরে হিন্দু বাড়িতে ভাংচুর ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ড ও পীরগাছা উপজেলার হিন্দু বাড়ীতে ভাংচুর ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভূক্তোভোগীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য মাহিগঞ্জ থানার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর ইসলাম রাজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সনাতনি হিন্দু ভাইদের নিয়ে সরকার এবং প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিরলস কাজ করে যাচ্ছে। ৫ই আগস্টের পরে আমাদের এই রংপুরসহ মাহিগঞ্জে এমন কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনাই, যা সম্প্রীতি নষ্ট হবার কারণ হয়। তিনি বলেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ তার অফিসারদের দিয়ে পরপর দুইবার তদন্ত করেন তারা ঘটনাস্থল পরিদর্শনকালে চাক্ষস দেখতে পান বাড়িঘর ভাঙচুর বা কোন ধরনের ক্ষতিসাধন এমন কোনো ঘটনা ঘটেনি। প্রশাসনের কাছে এই অসত্য সংবাদ পরিবেশনে যারা সহয়তা করেছেন তাঁরা এই সমাজের শত্রু, জাতির শত্রু তাদেরকে তদন্তপূর্বক সনাক্ত করে আইনের আওতায় আনার বিশেষ অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে মাহিগঞ্জ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ব্যক্তিত্ব পরেশনাথ মন্দিরের সভাপতি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সোমানী, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব শামিম, সিনিয়র সহ-সভাপতি খাইরুল আজাদ রমজান, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির অন্যতম সদস্য ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য এবং সাংস্কৃতিক অঙ্গনের সাজিদ হাসান লিটন, শ্রী লিটন বর্মন, ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

Read More »

ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি’র বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভারতের আগরতলায় বাংলাদেশর সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ছি’ছি হাসিনা, লজ্জায় বাঁচি না, “মোদি বলে হাসিনা বলো, কেউ রবে নারে, সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে, কাদের বলো, ইনু বলো, কেউ রবে নারে, সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগরে” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ শেষে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Read More »

আবু সাঈদ হত্যা মামলার শুনানী দ্রুত শুরু হবে …রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আবু সাঈদের হত্যা মামলায় ইতিমধ্যে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার দ্রুত শুনানী শুরু করা হবে। কোন আসামী ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য পুলিশ পেলেই গ্রেফতার করে আইনের আওতায় তাদের নিয়ে আসা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। কোন অবস্থায় ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয়নি। পাশ্ববর্তি দেশ ভারতে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। দেশের মিডিয়াই সত্য তথ্য প্রচারের মাধ্যমে কাউন্টার তৈরী করে ভারতের মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে পারে এবং যারা মিথ্যা ঘটনা প্রচার করছে তাদের মুখে চুনকালী পরবে। তিনি আরো বলেন, একটা ঝড়ের পর ঘর ঠিক করতে যেমন সময় দরকার, তেমনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক হতে আরো সময় লাগবে। তারপরও অনেক উন্নতি হয়েছে। মিথ্যা কিংবা ঢালাও মামলা প্রসঙ্গে তিনি বলেন, অন্তরালের ভিতরে যারা মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। শুধু তাই নয় মামলা তদন্তে আমরা একটা কমিটি করে দিচ্ছি, যে কমিটির সদস্য হবে ডিসি এসপিরা। সেই তদন্ত কমিটি দেখবে, যারা দোষি তাদের বিচারের আওতায় আনা। আর যারা দোষি না তাদের ছেড়ে দেয়া হবে। আমাদের বক্তব্য হচ্ছে, কেউ যেন মিথ্যা মামলায় হয়রানীর শিকার না হয়। ইসকনের ব্যাপারে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসকনের ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ হচ্ছে। কোন রকম অনিয়ম ছাড়াই পুলিশে নিয়োগ হচ্ছে। আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের সুপারিশ করি নাই। আমরা একটা ফেয়ার নিয়োগ হউক সেটাই চাচ্ছি। আপনারা কোন অনিয়ম পেলে আমাদের জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। আপনারা আমারও কোন দুর্নীতি কিংবা অনিয়ম পেলে প্রকাশ করবেন। এসময় তিনি সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান। এর আগে তিনি আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের উধ্বতন কর্মকর্তারা। এরপরে তিনি দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের সকল জেলার পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

Read More »

রংপুরে টাকা আত্মসাতের অভিযোগে এনজিওর ভুক্তভোগী সদস্যদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মডেল মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটি এনজিও কতৃক ভুক্তভোগী গ্রাহক সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহক সদস্য ও এলাকাবাসী । গতকাল (২ ডিসেম্বর) সোমবার সকালে নগরীর গণেশপুর এলাকায় সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী গ্রাহক সদস্য জাহেদা বেগম, সাহেরা খাতুন, ইয়াছমিন বেগম । তারা বলেন, আমরা নিরুপায় হয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। রংপুর মডেল মাল্টিপারপাস কো-আপারেটিভ সোসাইটি এনজিও আমাদের কাছে বেশি মুনাফার আস্বাশ দিয়ে এককালীন হিসাবে নগদ অর্থ ১ লাখ থেকে ৫ লাখ টাকা করে নিয়েছে, এছাড়াও লোন দেয়ার কথা বলে কারো কাছে মাসিক ও কারো কাছে সাপ্তাহিক হিসাবে ৪ বছরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । সদস্যরা লোন না পেয়ে সঞ্চয়ের জমানো টাকা ফেরত চাইতে গেলে পরিচালক আহসানুল হকের স্ত্রী ময়না বেগম বিভিন্ন মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। ভুক্তভোগীরা আরও বলেন, এই পচিালক আহসানুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে না । এ বিষয়ে ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজু বলেন, এই এনজিও দিয়ে সে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বাড়ির সামনে প্রায় সময়ই লোকজন ভিড় দেখা যায়। এই এনজিওর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অনেকেই পথে বসেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Read More »

রংপুরে কৃষক দলের ৩০নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর মহানগর কৃষক দলের অন্তর্ভূক্ত ৩০নং ওয়ার্ড (সাতমাথা) কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল রাতে নগরীর সাতমাথা এলাকায় ৩০নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করেন ইউনিয়ন কৃষক সম্মেলনের রংপুর বিভাগীয় উপ-কমিটি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার আকন্দ ও সম্মানিত সদস্য সচীব কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন উপ কমিটির কেন্দ্রীয় কৃষক দল এর সহ-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ইয়াছিন আলম আক্কাস, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ লাবু, সদস্য কৃষিবিদ পারভিন আক্তার, মাহমুদুল হাসান, এড. আব্দুল আজিজসহ উপস্থিত স্থানীয় সাতমাথা এলাকাবাসী ।

Read More »

রংপুরে সিনজেন্টা বাংলাদেশ লিঃ এর সচেতনতা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকারক প্রভাব বিষয়ে রংপুরে সিনজেন্টা বাংলাদেশ লিঃ এর অয়োজনে ও রংপুর সদর উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ ডিসেম্বর) সোমবার বেলা ১২টায় রংপুর সদর উপজেলা হলরুমে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান মনির। সভায় নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকারক প্রভাব বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনজেন্টা বাংলাদেশ লিঃ এর ম্যানেজার কর্পোরেট সিকিউট মেজর (অবঃ) মোঃ জামাল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া বিনতি আবু ওয়াদুদ, সম্প্রসারন কৃষি অফিসার মোঃ সারওয়ার হোসেন, এএসএম মোঃ মোমিনুল হক, পিএসএ মোঃ আনিসুজ্জামান পলাশ, পিএসএ মোঃ আব্দুল মালেক মন্ডল সহ অনান্য অতিথিবৃন্দ।

Read More »