সর্বশেষ
সর্বশেষ

Day: December 5, 2024

রংপুর কারমাইকেল কলেজে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসুচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কারমাইকেল কলেজে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাপলা চত্বর শাখার আয়োজনে আলোচনা সভা ও ২০০ বৃক্ষের চারা রোপণ কর্মসুচী পালন করা হয়। গতকাল (৫ ডিসেম্বর ) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর কারমাইকেল কলেজ হলরুমে আলোচনা সভায় পুবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ মহাব্যাবস্থাপক মোঃ সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রোফেসর মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংক পিএলসি, ঢাকা প্রধান কার্যালয়ের উপ মহাব্যাবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ রবিউল আলম, রংপুর কারমাইকেল কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. রেহানা খাতুন, রংপুর কারমাইকেল কলেজের (শিক্ষক পরিষদ) প্রফেসর দিলীপ কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাখা প্রধান ও এজিএম মোঃ আব্দুর রাজ্জাক, পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাপলা চত্বর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ মুশফিক জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে অতিথিবৃন্দগণ কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং বুথ উদ্বোধন করেন এবং কলেজ মাঠে ২০০ বৃক্ষের চার রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ।

Read More »

রংপুরে আর্ন্তজাতিক মর্যাদা দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রর অধিনে দলিত জনগোষ্ঠির অধিকার শক্তিশালীকরণ প্রকল্প কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মানববন্ধ অনুষ্ঠিত হয়। গতকাল (৫ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর সিটি কর্র্পোরেশন চত্তরে র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া । এ সময় উপস্থিত ছিলেন রংপুর দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন রংপুর জজ কোটের এ্যাডভকেট মণি লাল দাস, রংপুর দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম মিয়া তার বক্তব্যে বলেন, মানুষ যে পেশা ও ধর্মেরই হোক না কেন, প্রত্যেকের সম্মান ও মর্যাদা আছে। তাই আমরা সকলকে মর্যাদার চোখে দেখি ও সম্মান প্রদান করি। যে জাতী একে অপরকে সম্মান করেন, সে জাতী ততো বেশী প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা আরও বলেন, মূলত্ব দলিত হরিজন জনগোষ্ঠির সদস্যদেরকে সমাজে অন্যান্য মানুষ ছোট চোখে দেখেন, মানুষ হিসাবে তাদেরকে সম্মান বা মর্যাদা দেওয়া হয় না। দলিত হরিজন সম্প্রদায়ের জনগণের অধিখার ও সম্মান ও মর্যাদা অটুট রাখার জন্য গন সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের উদ্দেশ্য। আর্ন্তজাতিক মর্যাদা দিবসের মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন রংপুরের দলিত হরিজন সম্প্রদায়ের সদস্য গণ।

Read More »

রংপুরে জামাল উদ্দীন প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর তাজহাট এলাকার জামাল উদ্দীন প্রি-ক্যাডেট স্কুল শিবরাম কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সংবর্ধনা প্রদান এবং সুন্দর হাতের লেখার পুরুস্কার, ইংলিশ স্পোকেন প্রতিযোগিতা, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর তাজহাট এলাকায় স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি -ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি -ক্যাডেট স্কুল সোসাইটির সাংগঠনিক সচিব মোঃ আজহারুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়ন( আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্জন মশিউর রহমান মুসা, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন প্রি -ক্যাডেট স্কুল সোসাইটির যুগ্ম সচিব মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর ফরিদা কালাম, ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল রংপুরের পরিচালক জিয়াউল আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনসুর আলী। সভাপতিত্ব করেন জামাল উদ্দীন প্রি -ক্যাডেট স্কুল শিবরামের সভাপতি জাহাঙ্গীর আলম ও সঞ্চলনা করেন মডার্ন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মিজানুর রহমান মিজান । এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ’র সচেতনা মূলক আলোচনা

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ৫ই ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বেলা ১৩.০০ ঘটিকায় সচেতনতা মূলক আলোচনা করেন।ইস্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে। স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শেষ। স্কুল ছুটি হবে এই সময়ে মোবাইলে প্রতারকের ফাঁদে পড়া, প্রেম ঘটিত অপহরন ও আত্মহত্যা সহ অপরাধ বৃদ্ধি পায়। সে লক্ষ্যে অপহরন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের কুফল সংক্রান্তে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে। এয়ারপোর্ট থানায় অফিসার ইনচার্জ হিসাবে জাকির শিকদার যোগদান করার পর থেকে এমন সচেতনা মূলক আলোচনা করে এবং এয়ারপোর্ট থানার মধ্যে মাদকসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড এর বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার কারণে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ প্রশংসায় ভাসছে অত্র থানার সকল সচেতন নাগরিক মহলে।

Read More »

রংপুরে বিএনপি নেতা বাবলুর স্মরণসভা ও দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য মরহুম রুহুল আমিন বাবলুর স্মরণ সভা ও রংপুরের বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ¡ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এ সময় আরো বক্তব্য রাখেন,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, সদস্য সুলতান আলম বুলবুল, আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, আব্দুস সালাম, শাহিনুর ইসলাম শাহিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আনসার আলী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক নূর মোহাম্মদ মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নূর হাসান সুমন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জাসাস মহানগর কমিটির আহবায়ক আমিনুল ইসলাম হারুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক জামাল উদ্দিন ফয়জী। স্বরণ সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য রহিম উদ্দিন ভরসা, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা সুলতান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বদরুল ইসলাম চুন্নু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, আশিকুল ইসলাম সোনা, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মাবুদ, বিএনপি নেতা মাহমুদুল জালাল দুলু, আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু,জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী তারেক, সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজার রহমান বিপু, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান বাবু, মহানগর ওলামা দলের সাবেক আহবায়ক মাও: আফজালুর রহমান নোমান, সাবেক আহবায়ক ও জেলার সদস্য সচিব মাও: নুরুল আবছার দুলাল, জেলা শ্রমিক দল নেতা মোখলেছুর রহমানসহ রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের মরহুম সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন শ্যামাসুন্দরী খালের উপরে থাকা নানা ধরনের অবৈধ অবকাঠামো উচ্ছেদ করাসহ সীমানা নির্ধারণ করা হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন। রংপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ স্থাপনার কারণে খালের দুই পাড় বন্ধ হয়ে রয়েছে। তাই প্রথমে ১১৭টি অবৈধ দখলদার চিহ্নিত করে তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরপর খালের দু’পাড় পরিদর্শন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শ্যামাসুন্দরী খালের দখল-দূষণ রোধে ব্যবস্থা নেব।

Read More »

রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা যুবদল। বুধবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর সালেক মার্কেট, জীবন বীমা মোড়, জাহাজ কোম্পানী মোড় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন রাকিব, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুইডেন, তামজিদুর রশিদ গালিব, মাহমুদুল হাসান রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে অন্য কোন দেশের হস্তক্ষেপ দেখতে চায় না বাংলার মানুষ। এরপরে আবার হাইকমিশনে হামলা হয়, জাতীয় পতাকার অবমাননা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের একটিও অফিস থাকতে দেয়া হবে না বলো হুশিয়ারি দেন। তারা বলেন, ছাত্র আন্দোলনের বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার দোসর ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ কোন ধর্মের লোকের সাথে কারো কোন বিরোধ নাই। আমরা সকলে ভাই-ভাই। এখানে ভারতের কোন অবস্থান সহ্য করা হবেনা। আগামীতে দেশবিরোধী কোন ষড়যন্ত্র হলে বাংলার জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে।

Read More »

রংপুরে ভোজ্যতেল আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ক্যাবের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফর ডটকম: রংপুরে আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন, র‌্যালী ও স্মারকলিপি প্রদান করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর জেলা কমিটি। গতকাল বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম আমিরুল ইসলাম রাজু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ক্যাব রংপুরের সদস্য ফরহাদ হোসেন ও সাবেদুল ইসলাম। সঞ্চালনা করেন ক্যাব রংপুরের সহ-সভাপতি জসিম উদ্দিন। মানববন্ধনে বক্তারা, অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার মনিটরিং, টিসিবির ট্রাকসেল বাড়ানো, টিসিবির ১ কোটির পরিবর্তে দেড়কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে পণ্য প্রদানসহ আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রেতাদের আইনের আওতায় আনার দাবী জানান। মানববন্ধন শেষে আলু পেঁয়াজের দাম কমানোর দাবীতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে জাহাজকোম্পানী মোড় হয়ে পূণরায় প্রেসক্লাবে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আলু পেঁয়াজের দাম কমানো ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ অনুযায়ী অনাস্থা প্রস্তাব ও পুর্বের কমিটি বিলুপ্তর লক্ষে বিশেষ সাধারণ সভা এবং আহবায়ক কমিটি গঠন করা হয়। গতকাল (৪ ডিসেম্বর) বুধবার বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিয়ন অফিসের সামনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের আয়োজনে বিশেষ সাধারণ সভায় মটর শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, শ্রমিক নেতা নজরুল ইসলাম যাদু, ওয়ারেস আলী, আবুল হোসেন বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে সকল শ্রমিকদের উপস্থিতি ও সমর্থনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির আহবায়ক শ্রমিক নেতা মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী, সদস্য মোঃ নজরুল ইসলাম যাদু, মোঃ রুহুল আমিন, সাজ্জাদ হোসেন চৌধুরী, ওয়ারেস আলী, আজম আলী, জাহিদুল ইসলাম, নুর আলম সিদ্দিকী, মামুনুর রশিদ। এই কমিটি অল্প সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নিরপেক্ষ নির্বাচন দেবে। এ সময় আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

Read More »