সর্বশেষ
সর্বশেষ

Day: December 17, 2024

রংপুরে পূবালী ব্যাংকের সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পূবালী ব্যাংকের সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ ডিসম্বর) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সেন্টাল রোডস্থ পুবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার আয়োজনে গ্রাহকদের সুবিদার্থে রংপুরে ডিজিটাল বুথ বিষয়ে ও বিনিয়োগকারীদের সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ওসিইও’ মোহাম্মদ আহসান উল্লাহ । অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ সাজিদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও এজিএম মোঃ আব্দুর রাজ্জাক, পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের সহকারি ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহীম চৌধুরী, পুবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল ডিপুটেড মোঃ মিনহাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জিম্মি করে রাখা হয়ে ছিল- সামসুজ্জামান সামু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামু বলেছেন, দীর্ঘদিন ধরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও রংপুর জেলা মটর মালিক সমিতি এই দুইটা সংগঠনকে জিম্মি করে রাখা হয়ে ছিল। আমরা চাই সেই মটর শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রিত হোক মটর শ্রমিকদের দ্বারা, মটর শ্রমিকের যারা সদস্য তাদের মনোনীত প্রার্থী দ্বারা। একইভাবে রংপুর জেলা মটর মালিক সমিতি সাধারণ মটর মালিক যারা আছে তাদের দ্বারা। সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, আপনারা দেখেছেন বিগত ১৫ বছর বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে, একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম নষ্ট সার্বভৌমত্ব নষ্ট করে বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। আজকে যার জন্য সেই দেশটা কিন্তু সেই দলের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে। অনুষ্ঠানে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সদস্য সচিব আলহাজ্ব জসিম উদ্দিন, রংপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য আব্দুস সালাম, আব্দুল খালেক, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম, জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর মহানগর শাখার যূগ্ম আহবায়ক জোনাঈদ হোসেন অনিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাদিবুজ্জামান শাহীন, শ্রমিক নেতা মোঃ মশিয়ার রহমান, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান, সাজ্জাদ হোসেন চৌধুরী সুজন, জাহিদুল ইসলাম, ওয়ারেছ আলী, সুর আলম সিদ্দিকী ও রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। পাকিস্তানি শোষণ-শাসন ও পরাধীনতার শিকল ভেঙ্গে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ৫৩ বছর পূর্ণতা পেল। সারা দেশে সহ রংপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর পুলিশ সুপার শরীফ আহমেদ । এর পরপরই জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এরপর সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় রংপুর জিলা স্কুল মাঠে উদ্বোধন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। বেলা ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান। এতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি ছিলেন। এদিকে বিজয় দিবসে রংপুরে বিজয় র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রংপুর জেলা ও মহানগর। এতে দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বিজয় র‌্যালি করেছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে আলোকসজ্জা করা হয়েছে। শিশুদের চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া অনুষ্ঠান, শহরের সিনেমা হল ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুপরিবারসহ ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরজুড়ে সাটানো ফেস্টুনে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আলোকচিত্র। এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষজন। রোববার (১৬ ডিসেম্বর) ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাসসসহ সাংবাদিক সংগঠন প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও মুক্তিযুদ্ধের চেতনা মানুষজন।

Read More »

বাংলাদেশ মানেই নজরুল,যেখানে শোষণের বিরুদ্ধে শোসিতের উচ্চারণ সেখানেই নজরুল: কবি আব্দুল হাই শিকদার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক, দেশবরেণ্য বহুমাত্রিক কবি আব্দুল হাই সিকদার বলেছেন,একজন মানুষের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আলো এবং বাতাস প্রয়োজন ঠিক তেমনিভাবে বাংলাদেশের জন্য সবসময়ই প্রাসঙ্গিক কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ মানেই নজরুল। যেখানে শোষণের বিরুদ্ধে শোসিতের উচ্চারণ সেখানেই নজরুল। গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, কার্যকরি সদস্য হুমায়ন কবির মানিক, কালের কন্ঠ রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক, ইউনিয়নের সদস্য মেজবাহুল হিমেল, রাশেদ রাব্বী, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি আজ বুধবার সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নামে নজরুল স্কয়ার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দুইদিনের সফরে রংপুর সফরে আসেন। কবি আব্দুল হাই শিকদার আরও বলেন, জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে তাই কবি নজরুলের লেখা অনিবার্য বিপ্লবের প্রতীক হয়ে স্লোগান দেয়াল সহ প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল স্কয়ার নির্মাণের যে উদ্যোগ নিয়েছে এজন্য রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে আলোড়িত এবং জাগড়িত হবে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রবিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। প্রসঙ্গত : ১৯৮৭ সাল থেকেই কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো গেজেট প্রকাশিত হয়নি। শুধুমাত্র কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনেই তাকে জাতীয় কবি হিসেবে উল্লেখ করা আছে। বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। ১৮৯৯ সালের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে কবিতা, গান, উপন্যাস, ছোটগল্পসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তুলনাহীন।

Read More »

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালনের অংশ হিসেবে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে বলেশ্বর শহিদ স্মৃতি খেয়াঘাটে পুষ্পস্তবক অর্পণ করেন। পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।পরবর্তীতে পিরোজপুর সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন,আড়ম্বরপূর্ণ বিজয়মেলা চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী শিশু কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর জেলায় উদযাপিত হয় মহান বিজয় দিবস। জেলা প্রশাসনের এরকম সুন্দর একটি আয়োজন সম্পর্কে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন আমাদের বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত সৎ নির্ভীক আদর্শবান এবং দেশপ্রেমী।পিরোজপুর জেলা প্রশাসককে তারা ধন্যবাদ জানিয়েছেন মহান স্বাধীনতা দিবসের এমন সুন্দর আয়োজনের জন্য।

Read More »

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩; বাইডেনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৪ খৃ. – যুক্তরাষ্ট্রের উইসকিনসন অঙ্গরাজ্যের একটি স্কুলে অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন গতকাল সোমবার বিকেলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই’ নিউজের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। স্কাই নিউজ জানিয়েছে, সোমবার বিকেলে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্কুলে বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের ঘটনায় আমি খুবই ‘মর্মাহত এবং এটা একটিা কান্ডঞ্জানহীন ঘটনা।’ তিনি বলেছেন, এই ঘটনা আবারো বন্দুক আইন কঠোর করার গুরুত্ব বহন করে। প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, কারণ আমরা আমাদের শিশুদের বন্দুক হামলা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না।’ শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।  তিনি আরো বলেছেন, ‘বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র ছিল। এলোপাতাড়ি গুলি করার পর সে আত্মহত্যা করে। এই সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আমি নিশ্চিত করে বলছি, পুলিশ সদস্যরা কোনো গুলি করেনি।’ ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই প্রকাশ করা হবে। সুত্র. বাসস

Read More »

জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে – প্রধান উপদে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। জাতির উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি ‘যদি’, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।’ তিনি বলেন, সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। ভাষণে ড. ইউনূস বলেন, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। প্রধান উপদেষ্টা বলেন, এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। ড. ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরো কঠিন হলো এ জন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। দেশবাসী সবাইকে আগামী নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচনসহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০ শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না।’ প্রধান উপদেষ্টা বলেন, আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ-তরুণী ভোটারা শতকরা ১০০ ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। তিনি আরও বলেন, নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে।

Read More »