সর্বশেষ
সর্বশেষ

Day: December 27, 2024

গণশুনানি ও প্রচারণা ছাড়া প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণশুনানি ও প্রচারণা ছাড়াই প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংযোগ দেওয়া প্রিপেইড মিটার খুলে পুরাতন মিটার স্থাপনে হুঁশিয়ারি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর কলেজ রোডস্থ নেসকোর প্রধান কার্যালয়ের সামনে বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিপিবির জেলা সভাপতি ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মির্জা বাবর বাবলু, বাসদ (মার্কসবাদী) রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, বামজোট রংপুরের সমন্বয়ক ও বাসদ জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুরের সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ জাসদের রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক মিরাজুন নবী মিলন, বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির নেতা কামরুল হাসান টিটু। সঞ্চালনা করেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক রাতুলুজ্জামান রাতুল। বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড গ্রাহকদের মতামত না নিয়ে কিংবা গণশুনানি না করে প্রিপেইড মিটার সংযোগের কার্যক্রম শুরু করেছে। এটা জোরপূর্বক নাগরিককে হয়রানির উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, যা রংপুরের সর্বস্তরের মানুষ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। গ্রাহকদের স্বার্থরক্ষায় ৪ দফা দাবি উপস্থাপন করে গত ১৭ ডিসেম্বর নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সেসময় তিনি জানুয়ারির প্রথম সপ্তাহে গণশুনানির আশ্বাস দিলেও তার আগেই প্রিপেইড সংযোগ স্থাপন শুরু করে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। গ্রাহকদের ধোঁয়াশার মধ্যে রেখে তারা নতুন করে লুটপাটের পথ তৈরি করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। বক্তারা আরও বলেন, দেশের দারিদ্রপীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম। সেই দারিদ্রপীড়িত রংপুরের নিম্ন আয়ের মানুষের জন্য যখন-তখন টাকা তুলে বিদ্যুৎ সংযোগ চালু রাখা বেশ কঠিন। তাছাড়া এই প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মাঝে নানা ভীতি ও সন্দেহ রয়েছে। তাই গণশুনাণি না করে আর কোনো প্রিপেইড মিটার সংযোগ রংপুরে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে একই সময় রংপুর নগরীর শাপলা চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে সাধারণ বিদ্যুৎ গ্রাহকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক দেলোয়ার হোসেন, কারি আতাউল হক, লুৎফর রহমান চৌধুরী লিখন, শহিদুল ইসলাম খোকন ও মনিরুল ইসলাম মিন্টুসহ সাধারণ গ্রাহকরা। উল্লেখ্য, রংপুর নগরীতে নেসকো বিদ্যুৎ বিতরণ বিভাগ-৩ এর আওতায় গত ২২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ স্থাপনের কার্যক্রম। রংপুরের অন্যান্য বিতরণ বিভাগেও সংযোগ শুরু হয়েছে। সীমিত পরিসরে সংযোগেই গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে ইতোমধ্যে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ গ্রাহকরা। আগামী শনিবার মানববন্ধনসহ রাস্তায় নামার হুমকি দিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, প্রিপেইড মিটার সম্পর্কে গ্রাহকরা কিছুই জানে না। গণশুনানি ও গ্রাহকদের মতামত ছাড়াই এই মিটার স্থাপন করা হচ্ছে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা এ বিষয়ে আগামী ২৮ ডিসেম্বর মানববন্ধনের আয়োজন করেছি। এদিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, নেসকো পিএলসি, রংপুরের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন জানান, গত ২২ ডিসেম্বর বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন শুরু করা হয়েছে। ইতোমধ্যে ৩০০ এর অধিক বাসায় মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহকরা এখনো পুরোপুরি মিটার সম্পর্কে জানেন না, এজন্য কিছু নেতিবাচক আলোচনা হচ্ছে। তবে মিটার সম্পর্কে ভালোভাবে জানলে এই সমস্যা হবে না। তাছাড়া মিটার স্থাপনের বিষয়টি সরকার কর্তৃক সিদ্ধান্ত। দেশের অন্যান্য বিভাগের অনেক জেলায় স্থাপন করা হয়েছে, রংপুর বরং পিছিয়ে আছে। নেসকো রংপুর সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসনাত জামান বলেন, গণশুনানি অচিরেই করা হবে। তাছাড়া জেলার সমন্বয় সভা ও বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের বিষয়টি অবহিত করা হয়েছে। প্রিপেইড মিটারের ভালো দিক রয়েছে, তবে অনেকে হয়ত ভালোভাবে বিষয়টি জানেন না, যার কারণে গ্রাহক পর্যায়ে নেতিবাচক আলোচনা হচ্ছে। যখন বিষয়টি পরিষ্কার হবে, তখন আর নেতিবাচক আলোচনা থাকবে না। এ সময় তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Read More »

জনগণের পুলিশ হতে চাই- রংপুরে নবাগত এসপি আবু সাইম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম বলেছেন,কোন পলিটিক্যাল সিস্টেম নাই কোন জনপ্রতিনিধি নেই। এখন আপনারা আর আপামর জনসাধারণ। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের নির্দেশনা আছে পুলিশকে আগে দাঁড় করাতে হবে। পুলিশ কে দাঁড় করাতে গেলে জনসম্পৃক্ততা লাগবে । তিনি আরও বলেন, আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে পুলিশকে আবার এক্টিভিটিভ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে পুলিশ যেভাবে ব্যবহার হয়েছে এখন আমরা সেভাবে ব্যবহার হতে চাই না। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কাজ করছে। আমরা আর ব্যবহার হতে চাই না। আমাদেরকে ব্যবহার করে কারা তা আপনারা জানেন। সে ক্ষেত্রেও আপনাদের ভূমিকা আছে। আমরা চাই সঠিক তথ্যটা যেন তুলে ধরা হয়। আমরা জনগণের পুলিশ হতে চাই জনগণের সেবা দিতে। পুলিশের সঠিক তথ্য তুলে ধরার ও আহ্বান জানান এই নবাগত পুলিশ সুপার। জুলাই আগস্টের যে মামলাগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি বসবো।কিভাবে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা যায় সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন রংপুরের নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম পিপিএম (বার)। বৃহস্পতিবার দুপুরে এসপি,র সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই প্রতিশ্রুতি দেন তিনি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া), জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সরা উপস্থিত ছিলেন। যোগদানের একদিন পরেই শুরুতেই গণমাধ্যমকর্মীদের সাথে বসেন এসপি।এসময় রংপুর সাংবাদিক ইউনিয়ন,প্রেসক্লাব,রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর নেতৃবৃন্দ ছাড়াও কর্মরত বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ফটো ও ভিডিও সাংবাদিকরা অংশ নেন। এসময় সাংবাদিকরা এসপিকে আইনশৃখলা পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।সেখানে উঠে আসে মাদকের কথা।এসময় এসপি মাদকের বিরুদ্ধে অবস্থান স্পস্ট করেন পুলিশ সুপার।তিনি বলেন, মাদকের ভয়াল বা ছড়াছড়ি অবস্থা যেন না থাকে। সেটা না থাকার জন্য অথবা সেটা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় সেটা করা হবে। সেটা এসপি অফিস, থানা ও বিভিন্ন ইউনিট থেকে হবে। আমার বলা মানে ইউনিটগুলো কাজ শুরু করা। এজন্য আপনারা (গণমাধ্যমকর্মীরা) সহ সকলের সম্মিলিত উদ্যোগ তথ্য এবং পরামর্শ প্রয়োজন। পরে তিনি রংপুরের সার্বিক আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা কামনা করেন।

Read More »

রংপুরে আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী। তাকে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গ্রেফতার করা হয়। উপজেলা সদরের সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেফতারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। গ্রেফতার আওয়ামীলীগ নেতা মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনসীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে আড়ালে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর রক্ষা করতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি সার্ভার জটিলতার কারণে নিশ্চিত করা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Read More »

রংপুরে জামায়াত-শিবির পুরনো শকুন বলায় অধ্যক্ষের বিচার দাবি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি যখন ঐক্যবদ্ধ। ঠিক তখনই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এ ধরণের বক্তব্য দিয়ে অধ্যক্ষ জাতিকে আবারও দ্বিধা-বিভক্ত করার আওয়ামী ফ্যাসিস্টদের এজেন্ডা বাস্তবায়নের ধৃষ্টতা দেখিয়েছেন। এর মাধ্যমে ওই অধ্যক্ষ আবারও জুলাই-আগস্টের মতো আরেকটি বিপ্লবে ছাত্র-জনাতে মাঠে নামাতে চায়। তার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছি। তিনি তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তাকে অপসারণ করতে হবে। এ ধরণের ধৃষ্টতাপূর্ন বক্তব্যের মাধ্যমে আওয়ামী উস্কানি দিয়েছেন। বিশৃখলা তৈরির চেস্টা করেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি আইন প্রয়োগ করারও দাবি জানাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় জামায়াতে সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমিন হাসান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি শরিফুল ইসলাম, মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন। রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়ার মনগড়া উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, গণহত্যা কারী পালাতক স্বৈরাচার সরকারের মদদপুষ্ট আওয়ামী রাজনৈতিক প্ল্যাটফর্মের এ্যজেন্ডা হিসেবে ওয়াহেদ মিয়া এমন বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সকল কর্মসূচী চালিয়ে যাচ্ছে। গত ১৬ বছর রংপুর অঞ্চলে জামাত-শিবিরের নেতা-কর্মীরা মামলা হামলা, জেল জুলুম উপেক্ষা করে, সকল অন্যায়, জুলুম শোষনের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয় যাচ্ছে। এটিএম আজম খান বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের পাদদেশে এ সমাবেশে, অধ্যক্ষের এমন হঠকারী বক্তব্যের সাথে সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ১৯৭১ এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করায় এর সমালোচনা করে অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা এসময় তার বক্তব্যে বলেন, বাংলার পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। সেই জামায়াত-শিবির আজ আমাদের পতাকা নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। অধ্যক্ষের উদ্দেশ্য প্রনোদিত এমন একটি বক্তব্যের ভিডিও ক্লিপ প্রায় এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সব শ্রেণি পেশার মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে, মহানগর জামায়াত আমীর তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিবাদের সুবিধাভুগী প্রেতাত্মা এই অধ্যাক্ষ আব্দুল ওহেদ মিয়ার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

Read More »

রংপুর কারমাইকেল কলেজের এইচএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”এসো স্মৃতির আঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে” এই স্লেগানকে সামনে রেখে রংপুর কারমাইকেল কলেজের এইচ.এস.সি ১৯৯৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী আনন্দ র‌্যালি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রীতিভোজের আয়োজন করা হয়। গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় কারমাইকেল কলেজ মাঠে পুনর্মিলনী উপলক্ষে আনন্দ র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ্য মোঃ মোস্তাফিজুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের এইচএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার আল মুমুন আখতারুজ্জামান, সহযোগী সদস্য জুবায়েদ হোসেন পলাশ, মনু মোস্তফা, আসহাদুজ্জামান মিলন, মনিরুল ইসলাম, ডাঃ সরিফুল ইসলাম নজু, সহিদুল ইসলাম লিটন, মেহেফুজা জেসমিন স্বপ্না, জেবুন্নাহার মেরীনা, আবু হেনা সাইফুল, লিপটন, আসাদুজ্জামান কমরেট সহ অন্যান্য বন্ধুরা। পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অবসর ভাতা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির উদ্যোগে মটর শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারকে অবসর ভাতা প্রদান করা হয়। এই অবসর ভাতা ১ দিন পর পর সকল পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা পাবে। গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টায় রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল প্লাটফর্মে পঙ্গু, বয়স্ক ও মৃত শ্রমিকের পরিবারকে অবসর ভাতা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মোঃ মশিয়ার রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, ওয়ারেস মিয়া, রুহুল আমিন, জাহেদুল মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »