সর্বশেষ
সর্বশেষ

Day: January 3, 2025

রংপুরে ইসলামী আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রচন্ড এই কনকনে ঠান্ডায় গভীর রাতে রংপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন মহানগর শাখা। শুক্রবার দিবাগত রাতে নগরীর ষ্টেশন এলাকায় ওই শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ ইসলামী আন্দোলন মহানগর শাখা সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল। তিনি জানান নগরীর ছিন্নমূল বসতি, ফুটপাথ গুলোতে পৌঁছে শীতার্থ মানুষের মাঝে আজ থেকে শীতের কম্বল বিতরণ কর্মসূচী শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা। এসময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য হিসেবে সকলের কাছে তিনি দোয়া চান।

Read More »

রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর তাজহাট থানার ১৫ ও ৩১ নং ওয়ার্ড শাখা কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ০৩ জানুয়ারি (শুক্রবার) সকালে নগরীর আক্কেলপুর স্কুল এন্ড কলেজে-এর মাঠে শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় মাহবুবুর রহমান বেলাল বলেন, এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না সরকার তার নিজ দায়িত্বেই সকল মানুষের বাড়ি-বাড়ি সহায়তা পৌঁছে দিবে। পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি । এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ। তাজহাট থানা সেক্রেটারী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই থানার আমির মাওলানা রবিউল ইসলাম।

Read More »

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১ হাজার ৯০৮টি মামলা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল বুধবার ১ হাজার ৯০৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪৩টি গাড়ি ডাম্পিং ও ৭২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read More »

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানকে সামনে রেখে রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো দিবসটির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালী, কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্ত আড্ডা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলতে আহত ও নিহত পরিবারের মাঝে পুরস্কার ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসাদুজ্জামান। আলোচকবৃন্দ ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শরীফ উদ্দিন, রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা। আলোচনা অনুষ্ঠানটি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার আরিফুর রহমান ও নুর ই জান্নাতের সঞ্চালনায় আড্ডার সূচনা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় বলেন, সমাজ ব্যবস্থা যেমন খাদ্য বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচানায় আমি বলতে চাই উন্নত রাষ্ট্রকে স্বরণ করুন সেখানে তারা উন্নয়নের লক্ষ্যে কি কাজ করছেন। তারা কিভাবে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি চাই বাংলাদেশের সকল চাকুরিজীবীরা দুর্নীতি ও ঘুষ মুক্ত হোক, রাষ্ট্র জঞ্জাল মুক্ত হোক। সেক্ষেত্রে রাষ্ট্রের কি করতে হবে চাকুরিজীবীদের খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে হবে, তবেই তা সম্ভব। সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভিক্ষা বৃত্তি সম্পর্কে অতিরিক্ত কমিশনার বলেন, ভিক্ষা বৃত্তি বন্ধ করতে হবে, আমি কখনো ভিক্ষুককে ভিক্ষা দেইনা, শুধু মাত্র বয়স্ক অসহায় ও প্রতিবন্ধী ছাড়া। এরাসহ সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের প্রতিদিন অর্থ গোনার অভ্যাস তাই তাদের দোকান বা ব্যবসা বাণিজ্য করে দিতে হবে। তবে তারা ভিক্ষা বৃত্তি থেকে বের হবে। উদ্যোক্তাদের উদ্যেশ্যে তিনি বলেন, এদের নিয়ে রাষ্ট্রকে কাজ করতে হবে। তারা আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রজেক্ট দিতে পারি। তা হতে তারা কর্মসংস্থান সৃষ্টি করলে অনেক বেকারত্ব দুর হবে। বিদেশ গামীদের উদ্যশ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বিদেশের কোন কাজের ক্ষেত্রে স্কীল প্রশিক্ষণ নিতে হবে তাহলে দেশসহ যেকোনো দেশে মুল্যয়ন পাবে নচেৎ নয়। অন্যদেশের লোক স্কীল ম্যানপাওয়ারের কারণে ১০ টাকা পেলে আমাদের দেশের লোক পাচ্ছে ৫ টাকা। কারণ আমাদের দেশের লোকের স্কীল সার্টিফিকেট নাই। তাই আপনারা তিনমাস বা ছয় মাসের প্রশিক্ষণ নিবেন, তবেই সব দেশে মূল্যায়ন পাবেন। অন্যরা ১০ টাকা পেলে আমরাও তা পাবো। তাই আমি বলবো মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতের পরিবার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতি রংপুর শাখার নবনির্বাচিত কমিটির শপথ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন আমরা দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা/কর্মচারী সবাই সমান। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে তা দেশ ও জনগণের জন্য সঠিকভাবে পালন করতে হবে। আমাদেও ছেলে/মেয়েদের শিক্ষিত সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে ওরা আগামীতে দেশের হাল ধরতে পারে। অসামাজিক কার্যকলাপ বন্ধ, মদ, জুয়া, মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে। বর্তমান আমাদের একটি সুন্দর সমাজ দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে হবে। বুধবার রাতে রংপুর টাউন হলে বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতি রংপুর শাখার নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। গাড়ি চালকদের গাড়ি চালার সময় সতর্ক ভাবে চালানোর পরামর্শ দেন। আগামীতে যারা উ”চ শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে এ পেশায় আনা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ওয়াসিম বারী রাজ, বিশিষ্ট সমাজ সেবক তানবীর হোসেন আশরাফী, শুভে”ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আব্দুল আউয়াল। অনষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Read More »

রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ জানুয়ারী) বৃহস্পতবার সকাল ১১টায় নগরীর কলেজ রোড প্রধান কার্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ আতাউর রহমান মন্ডল । সাধারণ সভায় রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিকের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল লতিফ সরকার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, জামিয়াতুস সুন্নাহ বায়তুল আমান মাদ্রাসা কমিটির সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, রংপুর বিভাগীয় দাহ পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন মংলা সহ অন্যান্য নেতৃবন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস সিচব মোঃ রফিকুল ইসলাম সঞ্জু। ত্রি-বার্ষিক সাধারণ সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত দুই তৃতীয় অংশ প্রায় ৪ হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শ্রমিকদের সম্বতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারা হলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু , সদস্য আমীর হোসেন, মোঃ রবিউল ইসলাম ড্রাইভার, মোঃ আফজাল হোসেন ড্রাইভার, মোঃ মহিউদ্দিন চিশতী।

Read More »