সর্বশেষ
সর্বশেষ

Day: January 6, 2025

অপরাধীদের আইনের আওতায় আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :    ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ডিএমপির ভেরিফোয়েড ফেসবুক পেইজ থেকে নেওয়া ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে ডিবি ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ৩৬, মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিপিএম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন। মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তা স্বত্বেও আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার সাথে ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করার এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক হওয়ার ও সর্বদা সচেষ্ট থাকার তাগিদ দেন। তিনি বলেন, বাহিনীর দুই-এক জনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই নিজেদের ইমেজ পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। পুলিশের সবাইকে অবশ্যই আইন ভালোভাবে জানতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ, বদলি ইত্যাদি স্বচ্ছতার সাথে হচ্ছে। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের তদবির ও আর্থিক সংশ্লিষ্টতার কোনো অবকাশ নেই। পুলিশ বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কোনো কাজে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি ডিবি ও সিটিটিসির বর্তমান কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন। পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ডিবির নির্ধারিত পোশাক ছাড়া ডিবি এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করবে না। ডিবি আইনের বাইরে যাবে না। আইনের বাইরে গিয়ে কাউকে গ্রেফতার করবে না। ডিবিতে আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছু থাকবে না। ডিবির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংবাদ প্রচার করবেন ও সত্য ঘটনা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকবেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সরকার উভয়ের সাথেই আমাদের যোগাযোগ রয়েছে। আমাদের বর্ডার যেন শান্ত থাকে সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-৯ টিমসহ অন্যান্য টিমের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিবি ও সিটিটিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রেজানুর রহমান 

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব রেজানুর রহমান। বৃহস্পতিবার তিনি এ পদে যোগ দেন।পেট্রোবাংলার জনসংযোগ ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচে যোগ দেন।  কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ছিলেন।   তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Read More »

আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন : বেপজাকে প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান।’ এ লক্ষ্যে তিনি বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, জুলাই-আগস্টে বাংলাদেশের আন্দোলন এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, ‘গত তিন সপ্তাহে আমরা চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে।’ বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেজা) রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে। তিনি জানান, ৮টি বেজায় বর্তমানে আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। বর্তমানে চলমান কারখানাগুলোর মধ্যে ১০০টির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন এবং বাকিগুলো মূলত যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান। এই কারখানাগুলোর মধ্যে ৫২ শতাংশ তৈরি পোশাক, টেক্সটাইল এবং পোশাক সামগ্রী উৎপাদন করে। বাকিগুলো বিভিন্ন ধরনের পণ্য যেমন কফিন এবং খেলনা তৈরি করে। মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা জানান, যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ, বেজা এলাকায় বন্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান সংযোগ এবং সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সেবা চালু করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কি-না, তা খতিয়ে দেখতে হবে। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন। তিনি বলেন, বিদ্যমান বিদ্যুৎকেন্দ্র থেকে শিল্পকারখানায়  বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করবে। সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দেওয়া উচিত। তিনি বলেন ‘আমাদের বেপজা এবং এসইজেডকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে এবং এই এলাকার বিদ্যমান সুবিধাগুলো বিশ্বব্যাপী প্রচার করতে হবে, যাতে আরও বিনিয়োগ আনা যায়।’ সভায় প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Read More »

বিদ্যালয়ের জমিতে অবৈধ দোকান ও নির্মিত মার্কেট উচ্ছেদের দাবীতে ময়েনপুর কদমতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসি মানবন্ধণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাতারিতার প্রতিবাদে এবং বিদ্যালয়ের সম্মূখের জমিতে অবৈধ দোকান ও নির্মিত মার্কেট উচ্ছেদের দাবীতে মানবন্ধণ করেছেন মিঠাপুকুর উপজেলার ৯নং ময়েনপুর কদমতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসি। ৫ই জানুয়ারী (রোববার) দুপুরে ময়েনপুর কদমতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নুর নবী মন্ডল, ওহেদুল মন্ডল, জুয়েল সরকার, নাঈম মন্ডল, সাকেদ মিয়া, ডাঃ মোঃ ইউনুস ও প্রাক্তণ শিক্ষার্থী পলাশ মন্ডলসহ অন্যান্য স্থানীয় ব্যাক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তরা বলেন, অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কতিপয় ব্যাক্তি যোগ সাজসে এবং ব্যাক্তি স্বার্থে বিদ্যালয়ের সামনে প্রায় ছোট বড় ২৭টি দোকান নির্মাণ করা হয়েছে। যার আয়ের উৎস বিদ্যালয়ের কোন কাজে আসেনা। এই অর্থ কোথায় যায় তাও কেউ জানেনা। নানাবিদ সমস্যায় জ্বরজরিত এই বিদ্যালয়টি। এখানে রাতেআধারে মাদকের একটি অভয়ারণ্যে পরিনত হয়। আমরা অত্র বিদ্যালয়ের সামনে নির্মিত মার্কেট ও দোকানপাট উচ্ছেদে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে ময়েনপুর কদমতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার পূর্বের দুই তিন জন প্রধান শিক্ষক ছিলেন। তারাই পূর্ব দিক থেকে মার্কেট নির্মান করে আসছিলেন। আমি আসি ২০১৭ সালে। আমি দেখি মসজিদের পাশে অবর্জনা দিয়ে এমনভাবে স্থুপ হয়ে আছে। তখন আমরা ঐ জায়গাটাতে সভাপতি মতিউর রহমান নওশাদ এর পরামর্শে বালু ভরাট করি। বালু ভরাট করার পরে পথিত জায়গাটাতে দোকান করে দেয়া হয়। আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়া জানান, যেহেতু তারা নিজ উদ্দ্যেগে দোকান নির্মাণ করেছে, সেহেতু একটা জামানত ধরা হয়েছে বর্গফুটের মাধ্যমে। প্রতি মাসে জামানতের টাকা অধেক কর্তন করে যা আসে তার অবশিষ্ট টাকা ভাড়া হিসেবে গ্রহণ করা হয়। ছোট বড় সর্বমোট ২৭টি দোকান রয়েছে। প্রতিটি দোকান একশত টাকা করে ভাড়া প্রদান করেন। সর্বমোট প্রতিমাসে চার হাজার টাকা ভাড়া উত্তোলন করা হয়। এই অর্থ বিদ্যালয়ের কোন কাজে লাগে, তার কোন সৎ উত্তর দিতে পারেনি তিনি। এ সময় কয়েক জন দোকানদার জানান, কেউ কেউ দেড় হাজার, দুই হাজার টাকা করে একেক জন একেক দোকানের ভাড়া প্রদান করেন। এই অর্থ বিদ্যালয় কমিটি কি করেন সেটা তাদের ব্যাপার।

Read More »

রংপুরে জামায়াতে ইসলামী মাহিগঞ্জ শাখার উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদশে জামায়াতে ইসলাম মাহিগঞ্জ থানা শাখার আয়োজনে হিন্দু র্ধমালম্বী শীর্তাত মানুষরে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকালে রংপুর মহানগরীর মাহীগঞ্জের শ্রী শ্রী পরশেনাথ মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় র্কম পরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি ও শ্রী শ্রী পরেশনাথ মন্দিরের সভাপতি শ্রী বাবু রামকৃষ্ণ সোমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, অসহায় মানুষের পাশে দাঁডানোই বাংলাদেশ জামায়াতে ইসলামের নৈতিক ও মৌলিক দায়িত্ব, সেটা যে ধর্মেরই হোক যে র্বণেরই হোক। র্ধম র্বণ নির্বিশেষে সবাই মানুষ, আর মানুষ বিপদে পড়লে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদেরকে সাহায্যের জন্য ছুটে যাবে। অনুষ্ঠানে মাহগিঞ্জ থানার সহকারী সেক্রটোরী অ্যাডভোকটে রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করনে মাহগিঞ্জ থানা আমির শাহ মোহাম্মদ মহসিন।

Read More »