সর্বশেষ
সর্বশেষ

Day: January 10, 2025

শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :   ঢাকা, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে আসামি করে ঢাকার আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও এমপি শেখ হাসিনাসহ ২৯৫ জন ও সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপিকে আসামি করা হয়েছে। ছাত্র-অভ্যুত্থানের সময় একদফার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আবেদন করা হয়। গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। আদালত এ ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আজ বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আসামিরা সকলে দ্বাদশ সংসদের এমপি ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে নামেন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।

Read More »

রংপুর জেলা তাঁতীদলের নতুন কমিটির বর্ণাঢ্য র‌্যালী ও পরিচিতি সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী তাঁতী দল রংপুর জেলা শাখার নতুন কমিটির বর্ণাঢ্য র‌্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুরে গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে রংপুর জেলা তাঁতী দলের নতুন কমিটির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে পরিচিতি সভায় জাতীয়তাবাদী তাঁতীদল রংপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি ফজলে এলাহী ডিউকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনছুর রহমান লাকু সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল রংপুর জেলা শাখার নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি হাসান আলী, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নসহ জেলা তাঁতীদলের সকল সদস্য ও ৮ থানা কমিটির সকল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে রেখেছেন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানাই ।

Read More »

রংপুর মহানগর জাতীয়তাবাদী অটো শ্রমিক দল কার্যালয় উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর জাতীয়তাবাদী অটো শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর পূর্ব শালবন বোতলাপাড়া এলাকায় কার্যালয় উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এ সময উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, সদস্য সালেকুজ্জামান সালেক, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী , রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল সদস্য সচিব আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, রংপুর বিভাগীয় যুগ্ন আহবায়ক জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক। রংপুর মহানগর জাতীয়তাবাদী অটো শ্রমিক দলের সভাপতি মোঃ নুর মোস্তফা, সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক সহ সকল নেতৃবৃন্দ।

Read More »

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরে তারুণ্যের উৎসব র‌্যালি অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় রংপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রংপুরে ৫২ দিন ব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে। গতকাল (০৯ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে রংপুর জিলা স্কুলের সামনে বেলুন উড়িয়ে বনার্ঢ্য র‌্যালিটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম। মিছিলটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ক্রীড়া সংস্থায় এসে শেষ হয়। কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহ করেন।

Read More »

রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি, ৫ দফা দাবি ঘোষণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিসহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রঙপুর সাহিত্য পরিষৎ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়, অ্যাডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, সাংস্কৃতিক কর্মী নাসির সুমন, শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌসসহ অন্যরা। লিখিত বক্তব্যে পলাশ কান্তি নাগ বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি-নেসকো রংপুর মহানগরীর বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে। অথচ সেবামূলক এই গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকদের কোনো মতামত গ্রহণ করেনি। তারা জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিগত ১৫ বছরে এক লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি বিদ্যুতের প্রিপেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির বোঝা জনগণের ঘাড়ে চাপাচ্ছে বিদ্যুৎ বিভাগ। পলাশ কান্তি নাগ বলেন, প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে। যতক্ষণ প্রিপ্রেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা সেবামূলক খাতের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। বিদ্যুৎ আইন-২০০৩ এর ৫৬নং ধারামতে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রিপেইড মিটার কার্ডের রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা বিদ্যুৎ আইনের পরিপন্থি। মহামান্য হাইকোর্ট বিভাগের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন চলমান রয়েছে, যা নিষ্পত্তি হওয়ার পূর্বেই নেসকো কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই প্রিপেইড মিটার সংযোগের কাজ করছে। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত হয়। তৎকালীন সময়ে এই প্রিপেইড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই-বন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে। সেই চক্রকে আরও প্রায় ১৫ লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি। পলাশ কান্তি নাগ বলেন, দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে, যাতে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান সুবিধা পায়। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় নেসকোর জন্য ৮ লাখ মিটার কিনতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয়। সেই ধারাবাহিকতায় এখন এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছে। বিতর্কিত এই প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও সারচার্জ বাবদ ৩০% আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবেন। প্রিপেইড মিটারে প্রতিবার এক হাজার টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিমাসে গ্রাহকদের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। কতদিন এই ভাড়া পরিশোধ করতে হবে তা অস্পষ্ট। গ্রাহকরা নিজেদের টাকায় ইতিপূর্বে অ্যানালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য কোনো টাকা বিদ্যুৎ বিভাগ পরিশোধ করেনি। প্রতি এক হাজার টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে? বাণিজ্যিক ও আবাসিক রেট কীভাবে নির্ধারিত হবে- এসব নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। তিনি আরও বলেন, প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬০০ টাকা জমা দিতে হবে। বিদ্যুতের ওভার লোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনাআপনি বন্ধ হয়ে যায়। এ ছাড়া এই প্রিপেইড মিটারের রিচার্জ করার সঙ্গে সঙ্গে টাকা কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। এখানে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না। কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পগুলো মওসুমের শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে। ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে। বর্তমানে আর এই প্রিপেইড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপন করলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারীকে পেশা হারিয়ে পথে বসতে হবে। এই প্রিপেইড মিটার পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হলে উক্ত সার্ভারের আওতাধীন প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকরা অন্ধকারে নিমজ্জিত থাকবে। সর্বোপরি এই প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগে ফেলবে। এ সময় উদ্ভূত সমস্যা সমাধানে অন্তর্র্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন, প্রতি মাসে ডিমার্ন্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া আদায়, গণশুনানি ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ঘুষ-দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। এ সময় আগামী ১৫ দিন রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা করাসহ জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। উত্থাপিত দাবি আদায় না হলে এরপর কঠোর কর্মসূচিসহ আগামী দিনে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।

Read More »

সাগর-রুণি হত্যাকান্ডের বিচারসহ সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার দাবি রংপুরে শনিবার বিভাগীয় সাংবাদিক সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুন্থানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার, সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, আর্থিক নিরাপত্বা, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে আগামীকাল শনিবার (১১ জানুয়ারী) সকাল ১১ টায় রংপুর টাউন হলে বিভাগীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। এতে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সাংবাদিকদের উপস্থিত থাকবেন। সমাবেশের উদ্বোধন করবেন, ২৪ এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র গর্বিত মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। প্রধান বক্তা থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্যদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মোঃ আবু সাইম। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় ও বিভাগীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক ও সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, দৈনিক আমার দেশ ও এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধানবাদশাহ ওসমানী জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একটি সফল বিভাগীয় সাংবাদিক সমাবেশ আয়োজনের। আশা করছি স্মরণকালের বৃহৎ সমাবেশ হবে। বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে সাংবাদিক সহকর্মীদের আমন্ত্রন জানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এরই মধ্যে আমরা বিপুল সাড়া পাচ্ছি। আমাদের অধিকার আদায়ের আয়োজন একটি ব্যতিক্রমী মাইলফল হিসেবে কাজ করবে। সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্টার ও নিউজ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদের অধিকার আদায়ের এই সমাবেশকে ঘিরে সহকর্মীদের যে সাড়া তাতে আমরা অনুপ্র্রাণিত। আমাদের আশা রংপুর বিভাগ থেকে ৫ শতাধিক সাংবাদিক সহকর্মী সমাবেশে অংশ নিবেন। সমাবেশ উপলক্ষে রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান জানান, সাংবাদিক দম্পতি সাগররুণি হত্যাকান্ডের বিষয়ে শতাধিকবার তদন্ত রিপোর্ট দেয়ার সময় পার করা হয়েছে। এটি বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার সব থেকে বড় দলিল। আমরা সাগর রুনি, জুলাই বিপ্লবে শহীদ ৫ জনসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দেখতে চাই। ভোটার হতে হলে এখনও পেশা হিসেবে সাংবাদিক পরিচয়ের কোন সুযোগ নেই। এটাকে আমরা তামাশা মনে করি। শতশত গণমাধ্যম অনুমোদন দেয়া হলেও ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই। সাংবাদিকদের সুরক্ষার জন্য কোন আইন নেই। উপরন্ত সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন নিবর্তমূলক আইন করে সাংবাদিকদের বলার ও লেখার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। আমরা সেকারণেই রংপুর বিভাগের সাংবাদিকরা একত্রিত হয়ে আমাদের অধিকার, সুরক্ষা নিরাপত্তা সর্বোপরি হামলা মামলা, বন্ধ এবং হত্যাকান্ডের বিচারের দাবি সরকারের কাছে জানাতে চাই। সেকারণেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রস্তুতি সম্পর্ন করেছি। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের কথা বলতে চাই। আমরা সমাবেশ থেকে সুপারিশমালা সরকারের এবং গণমাধ্যম সংস্কার কমিশনে সেগুলো প্রস্তাব আকারে তুলে ধরতে চাই। সমাবেশের বিষয়ে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, সাংবাদিকদের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সব প্রকার প্রচারণা শেষ পর্যায়ে। পোস্টার, লিফলেট, ব্যানার লাগানো হয়েছে। এখন নগরীতে মাইকিং চলছে। সাংবাদিকরা আয়োজনের দিন পর্যন্ত অপেক্ষায় আছেন। নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকরা সোচ্চার হয়েছে। আশা করছি একটি সফল বিভাগীয় সমাবেশ রংপুরে অনুষ্ঠিত হবে। যা দেশের সব সাংবাদিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Read More »