সর্বশেষ
সর্বশেষ

Day: January 13, 2025

রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের লোগো, বিক্ষোভের মুখে সভা পন্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রি-পেইড মিটার বিষয়ক সভায় মুজিববর্ষের লোগো ব্যবহার করায় বিক্ষোভের মুখে পন্ড হয়ে গেছে সভা। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘সরকারী অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন’শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নেসকো। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নাগরিক সমাজের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। নেসকো’র পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের একটি স্লাইডে মুজিববর্ষের লোগে দেখতে পেয়ে অংশগ্রহণকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং সভাবর্জন করে। এনিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ নাগরিক সমাজনেসকো’র কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন। এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এদিকে ঘটনাটি তদন্তে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ২০২৪ এর গণঅভ্যত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অথচ এখনও তার দোসররা মুজিববাদ কায়েমের চেষ্টা করছে। আমরা জেনেছি ২০২২ সালে প্রি-পেইড মিটার কেনার বিষয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা এগুলো জনসম্মুখে প্রকাশের দাবী জানাই। সেই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবী জানাচ্ছি রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ বলেন, প্রি-পেইড মিটার নিয়ে প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো ব্যবহারের মাধ্যমেপ্রমাণিত হয় যে, নেসকোতে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা ঘাপটিমেরে রয়েছে। আমরা এমন কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবী জানাই। নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা এবং আমি দুঃখ প্রকাশ করছি। এটা কিভাবে প্রেজেন্টেশনে আসলো তা তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। আমরা সকলে একযোগে এর প্রতিবাদ করেছি। আমরা পত্রের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করবো। সেই সাথে প্রি-পেইড মিটার নিয়ে যে জনগণের মাঝে অসন্তষ্টি রয়েছে সেটিও জানানো হবে।

Read More »

রংপুরে চলাচলের রাস্তা বন্ধকের প্রতিবন্দকতা সৃষ্টির অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের উত্তম উত্তরপাড়ায় ভুক্তভোগী দিল মোহাম্মদ এর বাসার চলাচলের রাস্তা বন্ধকের প্রতিবন্দকতা সৃষ্টির অভিযোগ উঠেছে । রংপুর নগরীর হাজীরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দিল মোহাম্মদ জানান, দির্ঘ ৫০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতার সুষ্টি করে রেখেছে প্রতিপক্ষ গং। নিজ বাড়িতে পরিবার নিয়ে গৃহবন্ধী হয়ে পরেছি। প্রতিপক্ষ বিবাদী জয়নাল হক আমার চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি প্রতিবাদ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হইয়া মারধর করার চেষ্টা করে। ইতি পূর্বে বেশ কয়েকবার বিবাদীর সহিত স্থানীয় ভাবে রাস্তার বিষয়ে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হইলে বিবাদী কোন আপোষ মিমাংসা না করিয়া অন্যায় ভাবে আমার পরিবারের লোকজনের উপর অন্যায় অত্যচার সহ মারপিট করিয়া আসিতেছে। তাই আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি । রাস্তা বন্ধ থাকায় পরিবারের লোকেরেদর নিয়ে ভিশন অসুবিধায় পরেছি।

Read More »

রংপুরে জাতীয়তাবাদী অটো-রিক্সা শ্রমিক দলের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম : বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে রংপুরে জাতীয়তাবাদী অটো-রিক্সা শ্রমিক দলের আয়োজনে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (১২ জানুয়ারী) বিকালে নগরীর পুর্ব শালবন বোতলাপাড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন। রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল সদস্য সচিব আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, রংপুর বিভাগীয় যুগ্ন আহবায়ক জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক। রংপুর মহানগর জাতীয়তাবাদী (ব্যাটারী চালিত) অটো শ্রমিক দলের সভাপতি মোঃ নুর মোস্তফা, সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক, মিন্টু , রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি তাজুল ইসলাম মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে হতদরিদ্র কল্যাণ ট্রাষ্ট সমর্থক গোষ্ঠী কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হতদরিদ্র কল্যাণ ট্রাষ্ট সমর্থক গোষ্ঠী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা রংপুর নগরীর পার্কের মোড় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংগঠনের কণ্ঠ ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ পরিচালনা পর্ষদ গঠন করা হয়। গতকাল সন্ধায় নগরীর পার্কের মোড়ের প্রধান কার্যালয়ে হতদরিদ্র কল্যাণ ট্রাষ্ট সমর্থক গোষ্ঠী আলোচনা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশন মোঃ নজরুল ইসলাম, নির্বাচন কমিশন ও প্রশাসন মোঃ মজিবুল হক, নির্বাচন কমিশন এ্যাডভোকেট মোঃ ইসাহাক আলী। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম মিজু । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মুশফিকুর রহমান মানিক, মাওলানা মোঃ সরোয়ার আলম, হাকিম মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ মজিবুল হক, হাকিম মোঃ আতাউর রহমান সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাকিম মোঃ তোশিকুল আলম মুকুল। কণ্ঠ ভোটে নির্বাচনের মধ্যে নির্বাচিত হয়েছেন সংগঠনের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সরকার, মহাসচিব স্বাধীন বাদশা, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ রানা।

Read More »

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফ্যাসিবাদী হাসিনা ও তার পরিবার বিদ্যুৎ খাতে লক্ষ কোটি টাকা লুটপাত ও বিদেশে পাচার করে দুর্নীতির মাধ্যমে কেনা নিম্ন মানের ভুয়া প্রিপেইড জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম ও রংপুর মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে রবিবার (১২ জানুয়ারী) সকালে নগরীর শাপলা চত্বরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে শাপলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খামাড় মোড়স্থ নেসকো প্রধান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ সভাপতি মিলন মিয়া, রংপুর মহানগর বিএনপির সদস্য মীর্জা বাবর বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রংপুর জেলা শাখার আহবায়ক শরিফ লাভলু লেবু, বাসদ মার্কসবাদী রংপুর জেলা শাখার সদস্য সচিব আহসান আরিফিন টিটু প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন,”ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিম্নমানের প্রিপেইড মিটার কিনে ২৬ হাজার কোটি টাকা মধ্যে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে জনগণকে জোর করে প্রিপেইড মিটার স্থাপনে বাধ্য করছে। নেসকো নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতি মাসে অবৈধভাবে ভাড়া আদায়ের চেষ্টা করছে। জনগনকে জোরপূর্বক প্রিপেইড মিটার ব্যবহার করতে বাধ্য করা যাবে না। প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। জনস্বার্থকে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন করে প্রিপেইড মিটার বন্ধ করতে বাধ্য করা হবে বলে নেসকো কতৃর্পক্ষকে হুশিয়ারি দেন। এ ব্যাপারে রংপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন।

Read More »

রংপুর জেলা বিডিআর কল্যান পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪জন হত্যার বিচার , সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্ত ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে পনর্বহলের দাবিতে মানববন্ধন করেন রংপুর জেলা বিডিআর কল্যান পরিষদের সদস্যরা। গতকাল রবিবার (১২ জানুয়ারী) সকালে রংপুর প্রেন ক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন সুবেদার, মোঃ আব্দুল বাতেন (চাকুরীচ্যুত বিডিআর), নায়েক মোঃ সাইফুল ইসলাম (চাকুরীচ্যুত বিডিআর), মোঃ মাহামুদ হাসান, সিপাহী (চাকুরীচ্যুত বিডিআর), মোঃ আব্দুর রউফ, সিপাহী (চাকুরীচ্যুত বিডিআর), রাজু আহমেদ, সিপাহি (চাকুরীচ্যুত বিডিআর), মোঃ রুবেল হোসেন, সিপাহী (চাকুরীচ্যুত বিডিআর) প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে পিলখানা হত্যাকান্ডের ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪জন হত্যার বিচার , সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্ত ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যকে পনর্বহ করার জন্য অন্তবর্তিকালীন সরহারের সহযোগিতা কামনা করছি।

Read More »