সর্বশেষ
সর্বশেষ

Day: January 24, 2025

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ অধ্যাপক ইউনূসের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দাভোস, সুইজারল্যান্ড – বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফ-এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াব ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। ড. ইউনূস বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন, তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ৮৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায়, সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে, নাকি দীর্ঘ মেয়াদী সংস্কার চাইবে। প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে, না- আমাদের দীর্ঘ মেয়াদী সংস্কার দরকার, তাহলে আমাদের আরও ছয় মাস সময় লাগবে।’ বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ার কারণে তারা এখন শুধু বাংলাদেশি আর তরুণ নয় বরং সারাবিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে।’ তিনি উল্লেখ করেন, এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। অধ্যাপক ইউনূস বলেন, তরুণদের কাজের প্রতিটি অংশে ঐকমত্য গড়ে তোলার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে। সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হবে। তিনি আরও জানান, তাঁর সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরে এসেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূসের বক্তব্যে মুগ্ধ হন ক্লাউস শোয়াব এবং আধাঘণ্টার আলাপচারিতায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

Read More »

রংপুরে বিশ্ব হাতেরলেখা দিবস উদযাপন ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্রের সার্বিক তত্তাবধায়নে বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শ্রেনীর ভিত্তিক শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকের বিতরণ করা হয়। গতকাল (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল ৩ টায় মেডিকেল পুর্বগেট রংপুর গ্রুপ অডিটরিয়ামে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান । অনুষ্ঠানে হ্যান্ডরাইটিং এন্ড ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ এর সভাপতি খোরশেদ আলম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালাক আশরাফুল আলম আল আমিন, মুখ্য আলোচক ছিলেন হ্যান্ডরাইটিং এন্ড ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দিলীপ অধিকারী , জাতীয় পরিচালক (বাংলাদেশ) ও কেন্দ্রীয় বিচারক বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতা (মার্কিন যুক্তরাষ্ট্র) মোঃ জিয়্উার রহমান, কাচারী বাজার চিত্রকলা ভবন এর সত্বাধিকারী আবু মোঃ রিয়াজ মাহামুদ সুজন। এ সময় রংপুর গ্রুপের ডাঃ জোবায়ের হোসেন তানিম, ডাঃ শিশির সহ সকল অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।

Read More »

মহাসড়কে দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর জেলা ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শীতের ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম এর নির্দেশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। গতকাল (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহাসড়কের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা দমদমা ব্রীজের সামনে এ উদ্যোগের অংশ হিসেবে চালক, হেলপার এবং স্টেকহোল্ডারদের সাথে একটি পথসভার আয়োজন করা হয়েছে। পথসভাগুলো রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ও সড়কে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট,এটিএসআই এবং ট্রাফিক সদস্যগণ উক্ত পথসভাটি পরিচালনা করা হয়। এসময় টিআই নুর আলম সিদ্দিক বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণ ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি কমিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। গাড়ির গতি দৃশ্যমান নিশ্চিত করতে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশনা ও সঠিক দৃশ্যমানতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে লোবিম ব্যবহার করার গুরুত্ব। জেলা ট্রাফিক বিভাগ রংপুর বিশ্বাস করে, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, এই পথসভায় অংশগ্রহণের মাধ্যমে চালক, হেলপার এবং স্টেকহোল্ডাররা শীতকালে নিরাপদে সড়কে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ পাবেন। এছাড়াও সড়কে চলাচলরত পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপারের বিষয়ে উদ্বুদ্ধ করেন। গাড়ির ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার উপযোগী রাখা,দীর্ঘ সময় একই ড্রাইভার দিয়ে গাড়ি না চালানো। এতে ঘুমের সমস্যা হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই পথসভায় অংশগ্রহণের মাধ্যমে চালক, হেলপার এবং স্টেকহোল্ডাররা শীতকালে নিরাপদে সড়কে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন। রংপুর জেলারপাগলাপীর,গংগাচড়া,কাউনিয়া,গড়ের মাথা, পীরগঞ্জ,শঠিবাড়ি বাজার এবং পীরগঞ্জ বাজারে এলাকা চালক- হেলপারদের ট্রাফিক আইন মেনে রোডে চলাচল করার নির্দেশনা দেন। উপস্থিতি নিশ্চিত করুন এবং নিরাপদ সড়ক গঠনে অংশ নিন।

Read More »