সর্বশেষ
সর্বশেষ

Day: February 4, 2025

রংপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নতুন পানিতে সফর এবার এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব হয়েছে রংপুরে। গতকাল রোববার বিকেলে সিটি বাজারস্থ রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এই রজতজয়ন্তী উৎসবের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তর রংপুর ব্যুরো অফিস। কবিতা আবৃত্তি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল ছিল এই আয়োজনে। অনুষ্ঠানে দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিনের প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চুন্নুু, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহবায়ক কবি বাদল রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম চান, রংপুর প্রেসক্লাবের সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, রংপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক লাবনী ইয়াসমীন লুনী, ক্রীড়া সম্পাদক মেজবাহুল হিমেল, কার্যকরি সদস্য সেলিম সরকার, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের প্রধান সমন্বয়ক এসএম জাকির হোসাইন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান, দৈনিক যুগান্তর রংপুর অফিসের স্টাফ ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, পীরগাছা রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক বোরহান কবির বিপ্লব, যুগান্তরের গঙ্গাচড়া প্রতিনিধি নুরুল হুদা নাহিদ প্রমুখ। এসময় রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাংবাদিক ফাহাদ হোসেন, রাশেদ রাব্বী, রিয়াদুন্নবী রিয়াদ, রকি আহমেদ,সহ রংপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা যুগান্তরের রজত জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ পথ অতিক্রম করে নানা ঘাত-প্রতিঘাত, রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের সন্ধানে অবিচল থাকা যুগান্তর ২৬ বছরে পদার্পণ করেছে। তারা প্রত্যাশা রাখেন, আগামিতেও যুগান্তর যেনো সত্যানুসন্ধানে অবিচল থাকে। এসময় বক্তারা সাংবাদিকদের আর্থিক নিশ্চিতের জোর দাবি জানান। পরে তারা দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

Read More »

রংপুরে প্রাথমিক শিক্ষকদের বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রাথমিক শিক্ষকদের এক দফা দাবি ১০ গ্রেড বাস্তবায়নের জন্য আগামী (২২ ফেব্রুয়ারী ২০২৫) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষে রংপুর বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (৩ ফেব্রুয়ারী) বেলা ১২টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আয়োজন রংপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজার রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল- আমীন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মোঃ জহিরুল ইসলাম জাফর, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েদুল হক বসুনিয়া তুর্য, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আবু শামীম, সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষদের দীর্ঘদিন থেকে গ্রেড বৃদ্ধি করার কথা বললেও তা হয়নি। তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের ১০ তম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান। প্রাথমিক শিক্ষকদের আগামী ২২ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষে সকল শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহবান জানচ্ছি।

Read More »

রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে সরস্বতী পূজা উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের উপস্থিতিতে ধর্মীয় উৎসবে পূজা প্রাঙ্গন হয়ে ওঠে উৎসব মুখর। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে অস্থায়ী মন্ডপে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন ড. সঞ্জিত কুমার সরকার দূরন্ত ( এম.জে.এফ), পরিচালক, লায়ন্স ক্লাব রংপুর ও নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর জেলা ৩১৫ এ২, লায়ন মোঃ এনামুল হক সোহেল এম.জে.এফ, ১ম সহ-সভাপতি, লায়ন্স ক্লাব অব রংপুর লায়ন মনজিল মুরাদ লাভলু এম.জে.এফ, পরিচালক, পরিচালক বীর মুক্তিযোদ্ধ লায়ন মমতাজ উদ্দিন, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর জেলা সমিতি ঢাকা শীতার্তদের পাশে দাড়িয়েছেন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কনকনে শীত, কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর কেউ আবার রাস্তার পাশে, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত্রিযাপন করছে কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এরেই মধ্যে শীতার্তদের পাশে এসে দাড়িয়েছেন রংপুর জেলা সমিতি ঢাকা। সোমবার সকালে নগরীর সেনপাড়া জামে মসজিদের মাঠে কম্বল বিতরণ করেছেন রংপুর জেলা সমিতি, ঢাকা। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী। এসময় রংপুর জেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর রহমান, রশিদুল সুলতান মানিক, সেপাড়া জামে মসজিদের সভাপতি হাজি আজগার আলী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, জেলা বিএনপির সদস্য আবু হানিফ বোছাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক দায়িত্ব।

Read More »