সর্বশেষ
সর্বশেষ

Day: March 14, 2025

রংপুর কেন্দ্রীয় কারাগারে চাঁদা দাবির মামলায় অমিত বণিক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চাঁদা দাবির অপরাধে রংপুরের ব্যবসায়ী নগরীর কোতয়ালী থানাধীন মুলাটোল থানা রোডস্থ মনোজ বণিকের ছেলে অমিত বণিককে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে আদালত। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী কোতয়ালী) আদালত, রংপুর এর বিচারক আর.কিউ.এম জুলকার নাইন আসামীর জামিন নামঞ্জুর করে ঈ/ড মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ নির্দেশ প্রদান করেন। জানা যায়, কোতয়ালী থানার মামলা নং-১৫, তাং- ১৩/০৩/২০২৫ ইং, ধারাঃ- ৩৮৫ দঃ বিঃ, জি আর নং-৭৮/২৫ (কোতয়ালী) মূলে, বাদীঃ- রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে মোঃ পলাশ হাসান (২৭) এর অভিযোগের প্রেক্ষিতে চাঁদা দাবি করার অপরাধে এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীঃ- ১) অমিত বণিককে (৩০) গ্রেফতার করে উক্ত আদালতে পুলিশ পাহারায় হাজিরা করা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুরের সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল, সদস্য এ্যাড. মোঃ আহসানুল হক মিলন, এ্যাড. সিপন সাহাসহ ০৭ (সাত) জন আইনজীবী উক্ত আসামীর জামিন শুনানী করেন। শুনানী শেষে চাঁদা দাবির করার অপরাধে অমিত বণিকের জামিন নামঞ্জুর করে ঈ/ড মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ নির্দেশ প্রদান করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী কোতয়ালী) আদালত রংপুর এর বিচারক আর.কিউ.এম জুলকার নাইন। পাশাপাশি আগামী ০৯/০৪/২০২৫ ইং তারিখ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।

Read More »

রংপুরে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে রংপুর জেলা প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে ন্যায্য দামে মাংস, ডিম ও দুধ বিক্রিতে সাড়া ফেলেছে। শুক্রবার সকালে নগরীর ডিসির মোড় এলাকায় এ কার্যক্রমে এসব পণ্য ক্রয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।এই কার্যক্রমের মাধ্যমে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন সাধারণ উদ্যোক্তারা।দুধ প্রতি লিটার ৬০ টাকা,ডিম প্রতি হালি ৩৬ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Read More »

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী শনিবার (১৫ মার্চ) সারাদেশের ন্যায় রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তাই বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রসিকের সভা কক্ষে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৫ সফল করতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা। লিখিত বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৬৬ জন সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তা ০৬ জন এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীসহ সর্বমোট ৬৬৬ জনের মাধ্যমে ১৫ মার্চ/২৫ইং (শনিবার) ১ দিন ব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন শিশুকে নীল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার জন শিশুকে লাল রং এর ভিটামিন “এ “ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোন শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নাই।উম্মে ফাতেমা বলেন, আপনাদের মাধ্যমে আমি রংপুর সিটি কর্পোরেশন বাসীকে জানাতে চাই, এই ভিটামিন “এ” ক্যাপসুলে সাধারণত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি খাওয়ানোর পরে কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুকে ভরা পেটে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। কান্নারত অবস্থায় বা জোর করে কোন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না। আস্ত বা গোটা ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন “এ” শিশুকে খাওয়াতে হবে। তবে আগে থেকে ক্যাপসুলের মুখ কেটে রাখা যাবে না। অভিভাবকগণ শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান। শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এ সংক্রান্ত সকল তথ্যের জন্যে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা (মোবাইল- ০১৭৩১-২৫৫৭৩২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭১৬-৬৯২৫৮৩), রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম (মোবাইল- ০১৭১৭-৩৭৭৫৩৯), নম্বরে যোগাযোগ করবেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায়, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ, মেডিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামসহ কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সমাজ।

Read More »

রংপুর মেট্টোপলিটন চেম্বারের নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন (২০২৫-২০২৭) এর মনোয়নপত্র বিক্রয় করা হয়। গতকাল (১৩ মার্চ) বৃহস্পতিবার নগরীর শালবন ইন্দিরামোড় চেম্বারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়পত্র বিক্রি করেন রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির লিটন। এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু। নির্বাচনে পরিচালক পদে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে নির্বাচিত হবেন ২১জন পরিচালক। মোট ভোটার সংখ্যা ১শ ৫২ জন। আগামী ১৯ এপ্রিল ২০২৫ শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র বিক্রি হয়। এ সময় প্রার্থী, সমর্থক ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Read More »