
কৃষকদল রংপুর কোতয়ালী থানা শাখার ইফতার
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী কৃষকদল রংপুর কোতয়ালী থানা শাখা উদ্যোগে টার্মিনাল বদরগঞ্জ রোড সংগঠনের কার্যালয়ের সামনে কৃষকদলের সকল সদস্যদের ও এলাকার ধর্মপ্রাণ রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়। গত শুক্রবার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষকদলের আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য শাহনেওয়াজ লাবু, বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান। মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল বারি, ইসরাফিল চান্দ, বিএনপি নেতা আব্দুস সালাম মিয়া, কোতয়ালী থানা কৃষকদলের সভাপতি আলহাজ¦ আখেরুজ্জামান মানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রোস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন শাহিন, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সংম্পাদক নাইমুর রহমান রতন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, পশুরাম থানা সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কাজল, বিএনপি নেতা শাহানুর মিয়া, রাশেদুজ্জামান প্রিন্স, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন, সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু প্রমুখ।









