সর্বশেষ
সর্বশেষ

Day: April 10, 2025

আসন্ন জাতীয় বাজেটে কর বৃদ্ধি করা হবে: এনবিআর চেয়ারম্যান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০২৫ খৃ. – জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন জাতীয় বাজেটে কর যৌক্তিকভাবে বৃদ্ধি করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে রাজস্ব আদায় বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রাক-বাজেট আলোচনায় বক্তৃতা করতে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম নিম্নতম, যা আমাদের জন্য লজ্জাজনক। কর কমালে বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দেবে, যা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বহন করতে পারবে না। তিনি বলেন, “উন্নয়নের জন্য রাজস্ব অপরিহার্য। আমাদের উপর ব্যাপক চাপ রয়েছে রাজস্ব সংগ্রহ বাড়ানোর, না পারলে অগ্রগতি নিশ্চিত করতে ব্যর্থ হব।”  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিসিআই প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি আবিদা মুস্তাফা, বাংলাদেশ ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মকসুদুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সালেহ আহমেদ সোলাইমান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যান উদাহরণ দিয়ে বলেন, “একটি দেশ একটি পরিবারের মতো—যারা বেশি আয় করে, তারা বেশি অবদান রাখে, আর যারা আয় করে না, তারা পকেট মানি পায়। তেমনি আমরা কর সংগ্রহ করি ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করি।” তিনি জানান, দেশে নিবন্ধিত ১ কোটি ৪৫ লাখ করদাতার মধ্যে প্রকৃত কর প্রদান করেন মাত্র ৪৫ লাখ, যার মধ্যে ৩০ লাখ করদাতা শূন্য রিটার্নধারী। তবে তিনি বলেন, কর ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতি হচ্ছে—গত বছর অনলাইনে ৪ লাখ রিটার্ন জমা পড়লেও এবার তা ১৫ লাখে পৌঁছেছে। ভ্যাট কমানোর প্রস্তাবের জবাবে আবদুর রহমান খান বলেন, আমরা একক হারে ভ্যাট কমাতে প্রস্তুত, তবে সব পণ্যে একই হার হতে হবে। ব্যবসায়ীদেরও প্রকৃত ভ্যাট প্রদানের ব্যাপারে সৎ হতে হবে। তিনি আরও জানান, এনবিআর প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভ্যাট নিরীক্ষা চালু করার চিন্তা করছে, এবং ভ্যাট ব্যবস্থাকে আরও স্বয়ংক্রিয় করতে কাজ করছে। বন্ড সুবিধার অপব্যবহার নিয়েও কঠোর মন্তব্য করেন তিনি। বলেন, “রপ্তানিমুখী শিল্পের জন্য করমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা নেওয়া হলেও তা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। স্বর্ণের ক্ষেত্রে তো আমদানি রেকর্ডই নেই, অথচ বাজারে টনকে টন স্বর্ণ পাওয়া যায়।” রিকন্ডিশন গাড়ির বাজারে আন্ডার-ইনভয়েসিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৫ লাখ টাকায় আমদানিকৃত গাড়ি ৪০ লাখ টাকায় বিক্রি হচ্ছে—এটা দেখেই বোঝা যায় আন্ডার-ইনভয়েসিং হয়েছে। এজন্যই ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছি।” জাহাজভাঙা শিল্পে আমদানি শুল্ক নিয়েও সমালোচনার জবাবে তিনি বলেন, দেখতে অযৌক্তিক মনে হলেও, এসব শুল্ক না থাকলে জাহাজগুলোতে মূল ওজনের চেয়ে বেশি তেল আসবে—এটা সুবিধার অপব্যবহারের উদাহরণ। ব্যবসায়ী নেতাদের বিভিন্ন দাবির প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, বেশিরভাগ প্রস্তাব যুক্তিযুক্তভাবে বিবেচনা করা হচ্ছে এবং বাজেটে প্রতিফলন ঘটবে বলে আশা করি। এসময় খলিলুর রহমান মূলধনী যন্ত্রপাতির ওপর শুল্ক কমানোর দাবি জানান। বলেন, গত বছর ক্রেনের মতো যন্ত্রপাতির ওপর শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে, যা আবার কমানো জরুরি। সিসিসিআই প্রশাসক আনোয়ার পাশা ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজেটের জন্য প্রায় ১৬টি প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে ছিল কর ও ভ্যাট ব্যবস্থাকে সহজীকরণ, বন্ড ব্যবহারে নজরদারি, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসে কর মাফ, আগাম আয়কর (এআইটি) দ্রুত ফেরত, ও ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করার প্রস্তাব ইত্যাদি। তথ্য সুত্রে.

Read More »

স্বাস্থ্য খাতে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ খৃ. – ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট- ২০২৫’ এ আজ স্বাস্থ্য খাতে মোট চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, দ্য এন্টারপ্রেনারস গ্রুপ এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার হাসান ইমাম সিদ্দিকি, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর পরিচালক এহতিয়াজ করিম এবং দ্য এন্টারপ্রেনিউরস গ্রুপ-এর মাইকেল জনাথন গেইল এই চুক্তিতে স্বাক্ষর করেন। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং দ্য এন্টারপ্রেনারস গ্রুপের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার হাসান ইমাম সিদ্দিকী এবং দ্য এন্টারপ্রেনারস গ্রুপের মাইকেল জোনাথন গেইল এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং জেপিজি ইনভেস্টমেন্টসের মধ্যে আরেকটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সিনিয়র পার্টনার শাহ মহিন উদ্দিন এবং জেপিজি ইনভেস্টমেন্টসের সিইও জেমস পন্ড এতে স্বাক্ষর করেছেন। হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং এন্টারপ্রেনারস গ্রুপের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Read More »

বাসা থেকে পরিক্ষার্থীর প্রবেশপত্র এনে দিলেন রংপুরে ট্রাফিক পুলিশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরিক্ষার শুরুর পূর্বে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর কেন্দ্রের একজন পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসেন। পরিক্ষার্থী তীর্থ রায়ের বাড়ি নগরীর মুলাটোল এবং সে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুরের শিক্ষার্থী। পরে সে উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরিক্ষার্থী। তাৎক্ষণিক বিষয়টি রংপুর জেলা ট্রাফিকের টিআই নূর আলম সিদ্দিক টিআই তৎপরতায় রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল যোগে তার বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন। এদিকে পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ যথাসময়ে কেন্দ্রে পৌছে দেওয়ায় কেন্দ্রে উপস্থিত অভিভাবকগন এটিএসআই মোস্তাফিজসহ জেলা পুলিশ রংপুরের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলেন, সত্যি বলতে কি তড়িঘড়ি করতে গিয়ে প্রবেশপত্র ছেড়ে আসি বাসায়। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নাই। হাতে সময়ও কম। তাৎক্ষনিকভাবে পুলিশকে বিষয়টি জানাই। আমার শোনার পরপরই আমাকে তিনি প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞ পুলিশের প্রতি। রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরিক্ষার শুরুর পূর্বে এক পরিক্ষার্থী তার প্রবেশ পত্র বাসায় ছেড়ে এসেছেন বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (এডমিন) গুরুত্বসহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরিক্ষার্থীর বাসা থেকে প্রবেশ পত্রসহ কেন্দ্রে পৌছে দেই। আসলে এটি সেই সময় দায়িত্ব মনে করেছি।

Read More »

রংপুরে আইনজীবীদের মানববন্ধন-সমাবেশ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মার্কিন মদদে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২ টায় রংপুর আইনজীবী সমিতির ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট শফি কামালের সভাপতিত্বে এবং এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট ধীরেন্দ্র নাথ বর্মন, এডভোকেট মোকসেদুল হক, এডভোকেট রফিকুল ইসলাম লাল, এডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট,এডভোকেট আলাউদ্দিন আলমগীর প্রমুখ। পলাশ কান্তি: বলেন, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং তেল সম্পদের উপর দখলদারিত্বের প্রয়োজনে ১৯৪৮ সালে ‘ইসরায়েল’ নামক একটি কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্রের সৃষ্টি করেন সাম্রাজ্যবাদী গোষ্ঠী। ৭ হাজার কিলোমিটার দিয়ে শুরু হলেও ক্রমাগত ফিলিস্তিনের জায়গা দখল করে বর্তমানে ২২ হাজার কিলোমিটার বিস্তৃত হয়েছে এই কৃত্রিম রাষ্ট্রটি। ইতিমধ্যেই গাজার অর্ধেক ভূমি দখল করে নিয়েছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী দুনিয়া অর্থ ও অস্ত্র দিয়ে এটিকে দানবীয় করে তুলেছে। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘের তথ্য মতে গাজায় ইতিমধ্যে প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২২ লক্ষ বাসিন্দা সরে গিয়ে ঐ অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দিতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিম তীরে বিলাসবহুল রিসোর্টসহ পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরাইলি জায়েনবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। নেতৃবৃন্দ, গাজায় ইসরাইলি হামলা, গণহত্যার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রসঙ্গে বলেন, এটা খুবই মামুলী বক্তব্য হয়েছে। সরকারের বিবৃতিতে জায়নবাদী ইসরাইলের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বিন্দুমাত্র উল্লেখ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পেয়েছেন অথচ বিশ্ব আজ অশান্তিতে ছেয়ে গেছে। গাজা জ্বলছে অথচ ইউনুস সাহেবের এব্যাপারে কোন বক্তব্য বিবৃতি নাই। ফলে বর্তমানে গাজায় গণহত্যা এবং ইসরাইল এর ভুমিকা নিয়ে ড. ইউনুসের বক্তব্য স্পষ্ট করার জন্য তিনি জোর দাবি জানান। নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বাতিল করা ও আন্তর্জাতিক সকল ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে এবং মদদ দাতা মার্কিনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহবান জানান। গাজায় অব্যাহত গণহত্যা বন্ধে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ।।

Read More »

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৫৭৭ জন; বহিস্কার ৫

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরিক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ৫৭৭ জন পরিক্ষার্থী এবং প্রক্সি ও অন্য অপরাধের কারনে বহিস্কার হয়েছে ৫ জন পরিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: রমিজ আলম। অফিস সুত্রে জানা যায়, রংপুর বিভাগে এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। মোট পরিক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ৫১ টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ২৯৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ৫৬৫২ জন এবং এসএসসি (ভোক) মোট পরিক্ষার্থী ২৯৮৯ জন। এরমধ্যে অনুপস্থিত এসএসসি ২৯৬ জন, দাখিলে ২৫৮ জন এবং ভোকে ২৩ জন। তবে প্রক্সি ও অন্যান্য অপরাধের কারনে দাখিল পরিক্ষার্থীর ৫ জনকে বহিস্কার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার মধ্যেই পরিক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌছে যান। পরে ঠিক সাড়ে ৯ টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে পরিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। ঠিক সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এবারে রংপুর নগরীর রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় দরগা উচ্চ বিদ্যালয়, দরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। এদিকে পরিক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন পরিক্ষার্থীরা। অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: রমিজ আলম বলেন, পরিক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

Read More »

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন খলিলুর রহমান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে একইসাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে তিনি রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এছাড়া, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সহযোগিতা করবেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের পদবি ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে পরিবর্তন করা হলো। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান খলিলুর রহমান। তথ্য সুত্রে.

Read More »