সর্বশেষ
সর্বশেষ

Day: April 13, 2025

বিজিবি’র অভিযানে মার্চ মাসে প্রায় ১৫২ কোটি টাকার চোরাচালান জব্দ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫২ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে।   জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রুপা, ২৫ হাজার ১৭৩টি শাড়ী, ১০ হাজার ৭০১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২২ হাজার ২৮০টি তৈরি পোশাক, ৩৩ হাজার ৮৮৯ মিটার থান কাপড়, ৫ লাখ ৬৪ হাজার ৩৫৭টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৬২টি ইমিটেশন গহনা, ৪৭ লাখ ৫২ হাজার ১৯৬টি আতশবাজি, ৬ হাজার ৯২৯ ঘনফুট কাঠ, ৩ হাজার ২৩৬ কেজি চা পাতা, ২৫ হাজার ৬৫৬ কেজি সুপারি, ১ লাখ ৬৩ হাজার ৩৮৪ কেজি চিনি, ১০ হাজার ৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫ হাজার ৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল, ৫২২টি মোবাইল, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬ হাজার ৭৮১টি চশমা, ১২ হাজার ৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩ হাজার ৬৪১ কেজি ভোজ্য তেল, ৯৫১ কেজি পিঁয়াজ ও রসুন, ১৭ হাজার ২৩৫ কেজি জিরা, ৬ হাজার ৩২৫ কেজি কিসমিস, ১ লাখ ৩ হাজার ৯৫৩ পিস চকোলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজি/ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল।  উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি, ৩৩ হাজার ১০০ রাউন্ড সীসার গুলি। এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭ লাখ ৪৭ হাজার ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার ২৪২ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৭৭ বোতল বিদেশি মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১ হাজার ২৩৫ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫ হাজার ২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৮৫ হাজার ১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫ হাজার ৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৩৭ হাজার ৬৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪ হাজার ২০০ এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।  সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে। 

Read More »

রংপুরে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে জাতীয় পার্টির বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ এবংগাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। রোববার ( ১৩ এপ্রিল) বিকেল সোড় তিনটা থেকে নগরীর সেন্টাল রোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন মহানগর ও জেলা জাতীয় পার্টি , যুব সংহতি, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, ওলামা পার্টিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বেলা সোয়া ৪ টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পাণী মোড়, প্রেস ক্লাব, হয়ে বেতপট্রি, সুপার মার্কেট, নগর ভবন থেকে টাউন হল ঘুরে আবারও দলীয কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, গাজায় গণহত্যা বন্ধ করো করতে হবে। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, গাজায় ইসরাইলী হামলা বন্ধ করার করতে হব। ইসরাইলি পন্য বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিতে হবে। ইজরাইলের সাথে বাংলাদেশের সকল চুক্তি বাতিল করতে হবে। এসময় সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন তারা।

Read More »

গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মার্কিন মদদে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ এপ্রিল) রবিবার দুপুরে রংপুর আদালত চত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের সভাপতি এ্যাড একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সফি কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আফতাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন এ্যাড. রেজেকা সুলতান ফেন্সি, এ্যাড. মকসুদুল হক, এ্যাড. হানিফ মিয়া, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের সকল সদস্যগন। বক্তারা বলেন, অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বন্ধ করতে হবে। তা না হলে সারাদেশের আইনজীবীরা একত্রিত হয়ে বৃহত্তম কর্মসূচী গড়ে তোলা হবে।

Read More »

বাংলা বর্ষবরণে রংপুরে চলছে ব্যাপক প্রস্তুতি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আজ চৈত্র সংক্রান্তি। রাত পোহালেই সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ ১৪৩২। আর বাঙালি মানেই উৎসব প্রিয়। তাই জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে বাংলা নববর্ষ বরণের। বাংলার নতুন বছর ১৪৩২ কে স্বাগত জানাতে উন্মুখ পুরো দেশ। সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বিভাগীয় নগরী রংপুর। বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখের চিরন্তন উৎসবকে ঘিরে নতুন প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, শিল্পকলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রামবা, রবীন্দ্র সম্মিলনসহ বিভিন্ন সরকারী ও সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে বাংলার নতুন বর্ষকে বরণ করে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী জিলা স্কুল মাঠের বটতলা প্রস্তুত। শোভাযাত্রা, গ্রামীণ মেলা,ঘুড়ি উৎসব, মিলন উৎসব-প্রায় সবকিছুর প্রস্তুতি চলছে মহাসমারোহে। প্রতিবারের মতো এবারও এ আয়োজনকে ঘিরে র‌্যালি, ঘুড়ি উৎসব, চিত্রকর্ম প্রদর্শনী, বৈশাখী মেলা, খেলার আসর ইত্যাদি। জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে সকাল ৮ টায় জিলা স্কুল বটতলায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনা। এরপর ১০টায় শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে পূণরায় জিলা স্কুলের মাঠের বটতলায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই এক পর্যায়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কাবাডি খেলা। বাংলা নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতাল, শিশু পরিবারের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এদিকে, উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউনহল চত্বরে বর্ষবরণে কয়েকদিন থেকে শুরু হয়েছে সাহিত্য সংস্কৃতি কর্মীদের প্রস্তুতি। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা। মাঠে পহেলা বৈশাখে সকাল থেকে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে তৈরী করা হয়েছে মঞ্চ। সকাল ৭ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। সকাল ১০ টায় জেলা প্রশাসনের শোভাযাত্রায় অংশ নিবেন সাহিত্য সাংস্কৃতিক কর্মীরা। পরে টাউনহল মাঠে বিসিক ও জাতীয় ক্ষুদ্র-কুটির শিল্পী মেলার উদ্বোধন হবে। এরপর দিনব্যাপী চলবে বাঙলার ঐতিহ্যকে তুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষবরণ মঞ্চে রাত পর্যন্ত চলবে এই আয়োজন। অন্যদিকে, অতীতের থেকে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ বরণের উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ষবরণে দুইদিনব্যাপী অনুষ্ঠান হাতে নিয়েছে। আজকের দিনে চৈত্র সংক্রান্তিতে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পহেলা বৈশাখের দিন সকাল সোয়া ৯ টায় আনন্দ শোভাযাত্রা বের হবে বেরোবি প্রশাসনের উদ্যোগে। এরপর বৈশাখী মেলার উদ্বোধন। বিকেলে ব্যপক আয়োজেন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। এছাড়াও দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও পহেলা বৈশাখ বর্ষবরণে প্রস্তুতি গ্রহণ করেছে চিকলী ওয়াটার পার্ক, ভিন্নজগত, গ্রান্ড প্যালেসসহ অভিজাত হোটেল, বিনোদন পার্কসহ স্থানীয় অনেক এলাকার ক্লাবগুলো। পহেলা বৈশাখ উপলক্ষে মার্কেটগুলোতে কেনাকাটাও চলছে ধুমধামে। সকাল থেকেই কেনাকাটাও করছেন অনেকে। কেউ কেউ ঈদের কেনাকাটার সময় কিনেছেন। এক্ষেত্রে নারী ও শিশুরাও পিছিয়ে নাই। স্বভাবতই বাংলা নববর্ষের পোশাক-পরিচ্ছদে প্রাধান্য দিয়ে কেনাকাটা করছেন তারা। সংস্কৃতিকর্মী বাপন বলেন, বাংলা বর্ষবরণে টানা কয়েকদিন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি এবারে বাংলা বর্ষবরণে। সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের আহবায়ক মাহমুদুন নবী ডলার বলেন, প্রতিবছরের মতো এবারেও বাংলা বর্ষবরণে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাঙালীর ইতিহাস ঐতিহ্য লালন ও ধারণ করে আমরা এই উৎসব পালন করি। আর উৎসবের মধ্যদিয়ে নতুন প্রজন্মের মাঝে বাঙালীর ইতিহাস তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় ব্যপক আয়োজন করা হয়েছে। তবে এবারের আয়োজনে স্বৈারাচার না থাকায় নতুন মাত্রা যোগ হয়েছে। মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী বিপিএম বলেন, বর্ষবরণ রংপুরবাসী যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। পাবলিক লাইব্রেরী মাঠ ও শিল্পকলা পরিদর্শন করা হবে। তাছাড়া সাদা পোশাকে কাজ করছেন মাঠে একাধিক টীম। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বাঙালীর ইতিহাস ঐতিহ্যের বাংলা নববর্ষ ১৪৩২ বরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকদফায় প্রস্তুতি সভা করা হয়েছে। জিলা স্কুল বটতলায় বর্ষবরণের সকল প্রস্তুতি চলছে।

Read More »

আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা,১৩ এপ্রিল ২০২৫ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সবমিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য । আজ রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আগামীকাল পহেলা বৈশাখ, আমাদের  সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে, নিজেদের রীতি অনুযায়ী আগামীকাল পহেলা বৈশাখ উদযাপন করবেন। সর্বজনীন এ উৎসবে অংশ নেবেন।’ তিনি বলেন, ঢাকার এই আন্তজার্তিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অধ্যাপক ইউনূস বলেন, গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এ বৌদ্ধ বিহার। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’ বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা বিস্তারে বৌদ্ধ বিহারগুলোর অবদানের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, অতি প্রাচীন সময় থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নির্দশন। পৃথিবীর দূর-দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। মহামানব গৌতম বুদ্ধ বিশ্বমানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করে গেছেন উল্লেখ করে তিনি বলেন, মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবকেও। এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর একজন বিশ্ববরেণ্য জ্ঞানী। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই মহাচীনের তিব্বতে। চীনে এখনো তাঁকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নির্দশন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের স্থাপনা ও সামগ্রিক পরিবেশের ভূয়সী প্রশংসা করে সরকার প্রধান বলেন, ‘যেটুকু আজ এখানে দেখলাম, তা হৃদয়গ্রাহী ও আবেগ আপ্লুত করে। কাজেই এটা কেবল বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় স্থান হলে, তা হবে খণ্ডিত একটা বিষয়। বরং হতে হবে দেশের সব জনগোষ্ঠির ইতিহাসের অংশ, এখানে যেন এই প্রজন্মের সব ছেলেমেয়েরা আসে, সেই ব্যবস্থা থাকতে হবে।’ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন স্থাপনকে মহান কৃতিত্বের কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর যেসব সদস্য এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাঁরা মহান কৃতিত্বের কাজ করছেন। এটি সম্মানেরও ব্যাপার।’ তিনি সম্প্রীতি ভবন স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এমন কৃতিত্বের সঙ্গে স্থাপনের কাজ শেষ করবেন, যাতে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পরবর্তী প্রজন্ম যেন আপনাদের নির্মাণ শৈলীর প্রশংসা করে।’ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়েজিত  ‘সম্প্রীতি ভবন’ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বক্তব্য রাখেন।

Read More »

‘আগামী অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক’

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। আবদুর রহমান খান বলেন, ‘অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল। কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি এবং বড় আকারে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে আমরা অটোমেশনকে অগ্রাধিকার দিয়েছি। যেমন: অনেক ক্ষেত্রে অনলাইনে আয় দাখিল বাধ্যতামূলক করেছি। আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না। ৬৫ শতাংশ নিবন্ধিত করদাতা রিটার্ন দেন না, কেন? ‘এখন করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যায় না। কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনেই রিটার্ন জমা দিতে হবে। আমরা এই সেবাগুলো মোবাইল অ্যাপে যুক্ত করার কাজও করছি,’ যোগ করেন তিনি। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। করপোরেট কর বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না। তিনি বলেন, ‘গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই করপোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চাই।’ সভায় ডিসিসিআই বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকার আয়করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার সুপারিশ করে। বাণিজ্য সংগঠনটি শীর্ষ আয় পর্যায়ের জন্য সর্বোচ্চ আয়করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করারও আহ্বান জানায়।

Read More »