সর্বশেষ
সর্বশেষ

Day: April 19, 2025

এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আরেক মুক্তিযোদ্ধার অভিযোগ ইতিহাস বিকৃত করে অন্যের অপারেশনের ‘ক্রেডিট’ ছিনতাই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সিরাজুল ইসলাম নামে এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে অন্যের অপারেশন নিজ নামে চালিয়ে প্রকৃত ‘ক্রেডিট ছিনতাই’ করার অভিযোগ তুলেছেন মনজুরুল ইসলাম নামে আরেক বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনার জন্য আওয়ামী লীগের মদদপুষ্ট রংপুরের সাবেক জেলা প্রশাসক আসিব আহসানকে দায়ী করেছেন তিনি। বিকৃত তথ্য সংবলিত লেখাকে পুঁজি করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বিভিন্ন স্থানে ফায়দা লুটছেন বলেও তিনি অভিযোগ করেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর আহার হোটলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম। তিনি রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার হিসেবে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথাসংবলিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ের ৮৯ নম্বর পৃষ্টাতে সিরাজুল ইসলামের একটি লেখা ছাপানো হয়। ওই লেখায় ‘সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে নিজেকে ৬ নম্বর সেক্টরের প্রথম কোম্পানির ডেমোমোলিশন চার্জের স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে চিলাহাটি হতে মির্জাগঞ্জ রেললাইনের ২০৮ নম্বর রেলব্রিজ ধ্বংসে চালানো অপারেশনে কোম্পানি কমান্ডার শহীদ আনজারুল ইসলামের নেতৃত্বে সম্মুখসারিতে ছিলেন’থথএমন তথ্য তুলে ধরেছেন। ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ে সিরাজুল ইসলামের লেখা এ তথ্য মিথ্যা ও প্রকৃত ইতিহাস বিকৃত করে অন্যের অপারেশনের ক্রেডিট ছিনতাইয়ের অপচেষ্টা বলে মনে করছেন অভিযোগ আনা মনজুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিগত দিনে রংপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মো. আসিব আহসান ‘স্মৃতিতে রণাঙ্গন’ নামে মুক্তিযোদ্ধাদের লেখা নিয়ে একটি বই প্রকাশ করেন। আমি দীর্ঘদিন জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পরও সে সময় জেলা প্রশাসক আমাকে বিএনপির সমর্থক তকমা লাগিয়ে প্রকাশনার কোন কমিটিতে অন্তর্ভুক্ত করেননি। শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধে আমি ডেমো বিশেষজ্ঞ ও জুনিয়র লিডার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পরও আমার মূল্যায়ন হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি মহান মুক্তিযুদ্ধে জুনিয়র লিডার হিসেবে দায়িত্বপালন করি এবং আমার নেতৃত্বে ৬ নম্বর সাব সেক্টর হেমকুমারী হতে প্রথম চিলাহাটি মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যকার ২০৮ নম্বর ব্রিজটি ধ্বংস করার দায়িত্ব পড়ে । আমি এবং সহযোদ্ধা মতিউর রহমান চৌধুরী, খন্দকার গোলাম কিবরিয়া, আব্দুল লতিফ, শাহ আলম, ইসমাইল হোসেন, ইউনুস, নুরুল আমিন, রহিম উদ্দিন, সামসুলসহ ১১ জনের একটি টিম নিয়ে সন্ধ্যার পর যাত্রা শুরু করি এবং ৩০ পাউন্ড বিস্ফোরক দিয়ে রাত ৩ টার দিকে ব্রিজটি ধ্বংস করি।’ মনজুরুলের দাবি ওই অপারেশনে সিরাজুল ইসলাম ছিলেন না। তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আমার সেকশন অধীনে থাকলেও ওই অপারেশনে তিনি ছিলেন না। অথচ জেলা প্রশাসনের ‘স্মৃতিতে রণাঙ্গন’ বইয়ে নিজে কৃতিত্ব নিয়ে ব্রিজ ধ্বংসের কাহিনী বানিয়ে যে লেখাটি তিনি ছাপিয়েছেন তা মিথ্যা। তিনি তার লেখায় নিজেকে ৬ নম্বর সেক্টরের প্রথম কোম্পানির ডেমোলিশন চার্জের একজন স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বাস্তবে তিনি মুক্তিযুদ্ধের সাধারণ প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। তিনি বিশেষ কোন প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না। যা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের ৩৮২১৫ ভারতীয় নম্বরে যাচাই করলে আসল তথ্য বেরিয়ে আসবে।’ তিনি বলেন, ‘জেলা প্রশাসন স্মৃতিতে রণাঙ্গন বইটি প্রকাশের পর সার্বিক চিত্র তুলে ধরে ২০২১ সালের ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগসহ আবেদন করি। সে সময় তিনি (ডিসি) ঘটনাটি দুঃখজনক বলে অভিহিত করেন এবং পরবর্তী প্রকাশনায় এটি সংশোধন করার আশ্বাস দেন। কিন্তু পরে তা আর হয়নি। আওয়ামী লীগ শাসনামলে ডিসি আসিব আহসান সর্বোচ্চ সুযোগ সুবিধায় পদোন্নতি নিয়ে রংপুর ত্যাগ করেন। আর সেই লেখাকে পুঁজি করে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বিভিন্ন স্থানে ফায়দা নিচ্ছেন।’ এ ধরনের ইতিহাস বিকৃত তথ্য সংবলিত লেখা প্রকাশের জন্য তৎকালীন জেলা প্রশাসক আসিব আহসানকে দায়ী করে মনজুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ডিসি আসিব আহসান বিষয়টি জেনে ইচ্ছাকৃতভাবে সিরাজুল ইসলামের নামে প্রকাশ করেছেন এবং আমিসহ আমার টিমের অর্জনটি ম্লান করে দিয়েছেন। যা কোন ভাবেই কাম্য ছিল না। ডিসি প্রকাশিত বইটিতে একটি সংশোধনী দিতে পারতেন, তা তিনি দেন নি। অথচ ডিসি নিজেকে জাহির করেছেন বইটির প্রকাশক এবং সম্পাদক হিসেবে।’ সিরাজুল ইসলাম তার লেখায় মিথ্যা তথ্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকাশিত বইটিতে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেছেন তিনি মুক্তিযুদ্ধে আহত হয়ে বিন্নাকুড়ি আর্মি হাসপাতালে ভর্তি হয়ে ১৬ দিন চিকিৎসা গ্রহণ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, তিনি আহত হলে আমরা জানতে পারতাম। তিনি নিজেকে জাহির করার জন্য অপরের সকল অপারেশন নিজের নামে চালিয়ে বাহবা নিয়েছেন। যার দায়ভার এসে পড়ে তৎকালীন জেলা প্রশাসকের আহসানের বিরুদ্ধে। আমাদের ক্যাম্পে পাকিস্তানি আর্মি প্রথম ১৯৭১ সালের ৩০ জুন ভোর ৫ টার দিকে আক্রমণ করে। আমরা যে অবস্থায় ছিলাম প্রস্তুতি নিয়ে তাদের মোকাবেলা করি। যুদ্ধ বেলা ১২টা পর্যন্ত চলে পাকিস্তানি বাহিনীর ৭-৮ জন মারাও যায়। পক্ষান্তরে আমাদের কোন মুক্তিযোদ্ধা মারা যায়নি কিংবা আহত হয়নি। বিকেলে রোল কলের সময় দুইজন মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে সিরাজুল একজন।’ এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত এধরনের লেখার জন্য ওই মুক্তিযোদ্ধার ব্যাপারে পদক্ষেপ নিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর দাবি জানান বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম। এদিকে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, ‘

Read More »

তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ – পরিবেশ উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) ২০২৫ খৃ. – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তরুণরাই গড়বে আগামীর পরিবেশবান্ধব বাংলাদেশ। আমাদের রেখে যাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এছাড়া, সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা আজ রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘দ্য গ্রিন এনার্জি অলিম্পিয়াড-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারীরা প্লাস্টিক দূষণ রোধে আগ্রহী নয়। এদেশের তরুণদের সিঙ্গাপুরের জনগণের মতো পরিবেশ সচেতন হতে হবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি তরুণদের প্রতি ভিন্ন ধারার উন্নয়ন, জীবনযাপন ও দর্শন প্রচারের আহ্বান জানান। এ প্রতিযোগিতায় বিজয়ীরাই আগামীতে জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশসম্মত সবুজ পৃথিবী গড়তে নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর নেটওয়ার্ক উপদেষ্টা এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফার সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ, সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল এবং এথিক্যাল ট্রেড ইন্টারন্যাশনাল (ইটিআই) ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিনসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More »

ভিয়েতনাম থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) ২০২৫ খৃ. – ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv THAI BINH 01 জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭ শত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Read More »

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে- আলী রিয়াজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৬ বৈশাখ (১৯ এপ্রিল) ২০২৫ খৃ. – জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্থায়ী রূপ দিতে পারলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলুন্ঠিত করা হয়েছে। এদেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়ে একটি ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়েছে। আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এসময় ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে পরাভূত করে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে দাবি করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের বুকের ওপর বসে ছিল, তার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই, অকুতোভয় সংগ্রাম এবং প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে সে শাসনকে পরাস্ত করা সম্ভব হয়েছে; যা বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর করেছে। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন এবং নাহিদা সারোয়ার নিভা এসময় উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। গত ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশন বরাবর তাদের মতামত জমা দেয় ৷ সে প্রেক্ষিতে দলটির সাথে আজ আলোচনায় বসে কমিশন ৷ দিনব্যাপী আজ এ আলোচনা অনুষ্ঠিত হবে।  জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

Read More »