সর্বশেষ
সর্বশেষ

Day: May 8, 2025

রংপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিৃবস ২০২৫ উপলক্ষে পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভায় , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গতকাল (৮ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন পলিটেনক ইন্স্যু রংপুরের অধ্যক্ষ প্রকৌশলি মোহাম্মাদ নুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মাসুদ বিল্লাহ, ইউএলও মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, সিনিয়র যুব সদস্য সাহিদ হোসাইন সোহেল,সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাদিরা ইসলাম অনিকা। আলোচন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সম্প্রতি কলেজ প্রশাসনের জারি করা জরুরী নির্দেশনা এর যৌক্তিক সংস্কার, চক্রান্তেরশিকার হওয়া চাষাবাদকৃত জমিতে মাঠ নির্মাণ, আবাসন সংকট নিরশন সহ ক্যাম্পাসের সার্বিক সমস্যা সমাধানের লক্ষে দলমত নির্বিশেষে রংপুর কারমাইকেল কলেজের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল (৮ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর কারমাইকেল কলেজ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, কলেজ প্রশাসনের জারি করা জরুরী নির্দেশনা এর যৌক্তিক সংস্কার, চক্রান্তেরশিকার হওয়া চাষাবাদকৃত জমিতে মাঠ নির্মাণ, আবাসন সংকট নিরশন সহ ক্যাম্পাসের সার্বিক সমস্যা সমাধানে অবিলম্বে ব্যাবস্থা গ্রহন করতে হবে।

Read More »

রংপুরে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করা হয়। গতকাল (৭ মে) বুধবার বিকাল ৪টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আইয়ুব আলী, সৈয়দ শাহ নেওয়াজ আলী, সালাহউদ্দিন মোস্তফা জামাল, এ এস এম রুবাইয়াত ফারমান, মোঃ আতিক উল্লাহ, জাবেদ হোসেন জুয়েল, নাজমুল আলম (নাজু), মোঃ রাকিবুল হাসান, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, এস এম তামজীদ, মোঃ মাসুদ রানা, খোন্দকার ইফতেখার ইলাহী, মোঃ সায়ফুল আনাম পিকলু ও মোঃ শাহজাহান কবীর সহ অন্যান্য নেতৃবৃন্দ । মেলায় মোট স্টল ১২০ টি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলা পরিচালনা করেন বাপ্পি এন্টার প্রাইজের পরিচালক মোঃ মিজানুর রহামান।

Read More »