সর্বশেষ
সর্বশেষ

Day: May 15, 2025

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অননুষ্ঠিত হয়। রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক নাজমুল আহসান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো আবদুল ওয়াদুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা শরিফুল ইসলাম, রংপুর উপ- পরিচালক স্বাস্থ্য ডা ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ ব্যবস্হাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীন,সহ রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ পরিচালক,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হৃদরোগ বিভাগের অধ্যাপক, ও অন্যান্য চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।ডা.আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের স্বীকার হই।পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যর ভেজাল।তাই আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে ১৩৭ তম সেন্টার উদ্বোধোন হলো । তার মধ্যে ৫৬ টা ঢাকায় বলে জানন তিনি।ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি। রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক বলেন,রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি।পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই সাথে হার্টের চিকিৎসার বিষয়ে গবেষণা সেন্টার চালু করার ও ঘোষণা দেন তিনি

Read More »

রংপুরে ভু-ক্ত-ভোগী যুবদল কর্মীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে দিয়ে যুবদল কর্মী মজিদুল ইসলাম লিমনের বিরুদ্ধে সমন্বয়কের মা পরিচয় দিয়ে মামলা করেছেন এক নারী। শুধু মামলা করেই ক্ষ্যান্ত হননি, মামলা তুলে নেওয়ার জন্য চেয়েছেন মোটা অংকের টাকা এবং টাকা না পেলে আরো মামলার হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার(১৫ মে) দুপুরে রংপুর নগরীর রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন ঘটনাই তুলে ধরেছেন ওই ভুক্তভোগী যুবদল কর্মী। সংবাদ সম্মেলন ভুক্তভোগী যুবদল কর্মী মজিদুল ইসলাম লিমন জানান, গত ১১ জানুয়ারী রংপুর নগরীর নুরপুর ভাঙ্গা ব্রীজ সংলগ্ন বাসিন্দা মিজানুর রহমান মজনু’র স্ত্রী মোছাঃ ছবি বেগমের পালিত ছাগল তাদের চারাগাছ খেয়ে ফেলে। যার কারনে তারা ছাগলটি ধরে উঠানে বেধে রাখা হয়। পরে ছবি বেগম ছাগল নিতে আসলে তার মা তাকে ছাগল ছেড়ে দিতে বাধা করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ছবি বেগমের স্বামী মিজানুর রহমান মজনু ও তার ছেলে মেয়েসহ অজ্ঞাতনামা ২/৩ জন লাঠিসোটা, রড নিয়ে আমার মাকে এলোপাথারীভাবে মারপিট করে এবং আমাদের দোকানে হামলা চালিয়ে দোকানের বেড়া ভাংচুর ও মালামাল তছনছ করে। আমাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে তারা আমাদেরকে হত্যার হুমকী দিয়া চলে যায়। পরে আহত মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের মামলা গ্রহণ করেছে। ছবি বেগম বেরোবির আবির নামে এক সমন্বয়কের মাধ্যমে মামলা এন্ট্রি করান বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবদল কর্মী মামলাবাজ ছবি বেগম কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান ও পরিবারের নামে হওয়া মিথ্যা মামলা তুলে নেওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ মোকছেদ আলী, মাজিদুল ইসলাম, মাইদুল ইসলাম, ছোবেদা বেগম, পারভীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

Read More »

রংপুরে ৪ দফা দাবিতে বাংলাদেশ বি-ড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ও রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং বিড়ি একটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লক্ষ সুবিধা বঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই শিল্পকে ধ্বংস করতে বিদেশি সিগারেট কোম্পানীগুলোকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক প্রত্যাহার এবং বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। একইসাথে বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রনয়ণ করতে হবে। বিড়ি শ্রমিকরা আরো বলেন, বিড়ির শুল্ক বৃদ্ধি হলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে। এছাড়া খুচরা বিক্রেতাগণও বেশি লাভের আশায় নকল বিড়ি বিক্রিতে উৎসাহিত হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হয়। সুতরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি বন্ধ করতে হবে। একইসাথে নকল বিড়ি ও সিগারেট উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে “নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পনী বন্ধ করো করতে হবে, দেশিয় শিল্প রক্ষা করো, বিএটির পণ্য বর্জন করো, বহুজাতিক বেনিয়া হঁটাও বিড়ি শ্রমিক বাঁচাও, বিড়ি শিল্পের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশে”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

Read More »