সর্বশেষ
সর্বশেষ

Day: May 28, 2025

মোস্তফাকে মেয়র হিসেবে পূণবহালের দাবীতে বিক্ষোভ মিছিল:

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনগণের ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোট ব্যবধানে জয়ী মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে পূণবহালের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় চরম দূর্ভোগে পরে নগরবাসী। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর শাপলা চত্ত্বর হতে শুরু হয়ে জাহাজকোম্পানী মোড় ও পায়রা চত্বর হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন রসিকের ৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোখলেছার রহমান তরু, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজলুল হক, দোকান মালিক সমিতি রংপুরের নেতা জাবেদ হোসেন, সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহিম। সঞ্চালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। এসময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একমাত্র রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে কারচুপিমুক্ত এবং নির্ভেজাল। সেই নির্বাচনে আওয়ামীলীগসহ অন্যান্য প্রার্থীদের লক্ষাধিক ভোট ব্যবধানে পরাজিত করে মোস্তাফিজার রহমান মোস্তফা জয়ী হন এবং মেয়র হিসেবে শপথ নেন। ৫ আগস্ট পরবর্তিতে ১২টি সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। অপসারনের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকগণ নিজ দায়িত্বে ব্যস্ত থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। নগরবাসী কোন ধরনে সেবা পাচ্ছেন না। তাছাড়া একই দেশে দুই ধরনের আইনের শাষন চলছে। চট্রগ্রাম সিটি কর্পোরেশনে একজন মেয়র ৫ আগস্ট পরবর্তিতে সিটি কর্পোরেশন চালাচ্ছেন অন্যদিকে কোন প্রকার সমালোচনা, কারচুপি ছাড়াই লক্ষাধিক ভোট ব্যবধানে জয়ী হয়েও মোস্তফাকে রংপুর সিটি কর্পোরেশন মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে। অথচ জুলাই আন্দোলনে দেশের একমাত্র নির্বাচিত মেয়র, জনপ্রতিনিধি হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাই ছাত্রদের সাথে আন্দোলনে ছিলেন। সবধরণের সহযোগিতা করেছেন তিনি সেই সময়। তারপরও তাঁকে অপসারণ করা হয়। তাই আর কালেক্ষপন নয়, জনগণের ভোগান্তি দূর করে নাগরিক সেবা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোট ব্যবধানে জয়ী মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে পূণবহাল করতে হবে। মেয়র মোস্তফাকে দ্রুত সময়ের মধ্যে পূণবহাল না করলে আন্দোলনের মাধ্যমে রাজধানী থেকে উত্তরাঞ্চলকে আলাদা করে দেওয়া হবে। এই উত্তরাঞ্চল থেকে কোন সবজি, খাবারসহ কোন পণ্য ঢাকায় সরবরাহ করা হবে না। এদিকে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে পূণবহালের দাবীতে বিক্ষোভ মিছিলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়। কাচারী বাজার, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজকোম্পানী মোড়, শাপলা চত্বরসহ প্রায় ২ কিলোমিটার প্রধান সড়কের একদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে নগরীর অলিগলি দিয়ে শত শত যানবাহন ঢুকে পরে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।এসময় চরম দূর্ভোগে পরে নগরবাসী। অন্যদিকে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে পূণবহালের দাবীর সাথে রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ ও মহিলা কাউন্সিলরদেরও পূণবহালের দাবী জানানো হয় এই বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনসহ কাউন্সিলরদের সমর্থকগোষ্ঠি অংশ নেন। প্রসঙ্গত: রংপুর সিটি কর্পোরেশনের ২০২২ সালের ২৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দ্বিতীয় বারের মতো জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট পান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট পান।

Read More »

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’। জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ী তিন জনের নাম ঘোষনা করে প্রধান অতিথি বলেন, সাহসী তরুনরাও রূপসী বাংলার অংশ, তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে। তিনি আরো বলেন, বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে-ফটো সাংবাদিকসহ একসাথে সকলের কাজ করতে হবে। ২০২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদও জানান। আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে। আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় স্থান অধিকার করেন দেশকাল নিউজ এর শামরুল হক রিপন এবং ৩য় স্থানের জন্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান। প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩রা জুন।

Read More »

উত্তরাঞ্চলের প্রাচীণ দৈনিক দাবানল এর শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মামনা পেলেন যমুনা টেলিভিশনের মাজহার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানল এর শ্রেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠক হিসেবে সম্মামনা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। মঙ্গলবার রাতে রংপুর টাউন হলে দৈনিক দাবানল এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক তুলে দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ শওকাত আলীসহ অতিথিবৃন্দ। এসময় আইন, শিক্ষা, কৃষি বিষয়ে অবদানের জন্য সম্মামনা ছাড়াও পত্রিকাটির বিভিন্ন সেকশনে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক। দাবানল সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনুর সভাপতিত্বে ভিসি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, আইনজীবি সমিতির সভাপতি এ্যডভোকেট আফতাব হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রনাঙ্গন নামে সাপ্তাহিকের যাত্রা শুরু করেছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল। পরবর্তিতে মহাকাল হয়ে সেটি দৈনিক দাবানল হিসেবে উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা হিসেবে আলো ছড়াচ্ছে। ২৪ এর জুলাই বিপ্লবেও পত্রিকাটি অগ্রণীভূমিকা পালন করে।পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির ষোলজেলার কর্মী ছাড়াও রংপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠন, শিক্ষাবিদরা অংশ নেন।

Read More »