সর্বশেষ
সর্বশেষ

Day: June 11, 2025

রংপুরে ন্যায় বিচারের দাবিতে স্ত্রী’র সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্ত্রী মোছাঃ রেবেকা সুলতানা। গতকাল (১১ জুন) বুধবার বেলা ১টায় রংপুর নগরীর নিউ জুম্মপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে স্ত্রী মোছাঃ রেবেকা সুলতানা জানান, আমার স্বামী মোঃ দুলাল মিয়া, পিতা- মরহুম জসীম উদ্দিন, দঃ শিবের কুটি কুলাঘাট উপজেলা-লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট এর সঙ্গে ০৯/০৭/১৯৯৯ইং তারিখে মুসলিম শরিয়ত অনুযায়ী রেজিষ্ট্রি কাবিননামা মূলে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরে আমার গর্ভে ৪ জন সন্তান জন্ম গ্রহন করে। সন্তানদের সাথে নিয়ে আমি স্বামীরগৃহে নিউ জুম্মাপাড়ায় সুখে শান্তিতে বসবাস করে আসছি। কিন্তু গত ২০২১ সালের আমার প্রথম মেয়ের বিবাহের পর জানতে পারি আমার বাসার ভাড়াটিয়া মোছাঃ ফাতেমা নামে এক মহিলার সঙ্গে আমার স্বামীর পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে তাকে গোপনে বিয়ে করেছে। এই বিষয়ে আমি ও আমার মেয়েরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আমাকে তালাক প্রদানের হুমকি দেয়। পরবর্তীতে সেই পরকিয়া মহিলার কারণে তিনি এক পর্যায়ে আমার সঙ্গে ও আমার ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় এবং পারিবারিক আলোচনায় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি ঐ মহিলাকে ত্যাগ করতে পারবেন না। পরবর্তীতে আমি পরিবারের সম্মতি ও আমার সন্তানদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে থানায় মামলা করি এবং একটি যৌতুক ও ভরোন পোষনের মামলা আদালতে বিচারাধীন আছে। গত এপ্রিল/২০২৫ থেকে আমার স্বামী আমাকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিয়ে যাচ্ছে। সে আমাকে ও আমার সন্তানদেরকে রাস্তায় নামানোর জন্য বেপরোয়া হয়ে উঠেছে যার ফলশ্রুতিতে গত ১৪/০৫/২০২৫ইং তারিখে বিজ্ঞ জেলা জজ আদালতে একটি উচ্ছেদ মামলা রজু করে এবং আমাকে ও আমার সন্তানদেরকে বাড়ি থেকে বের করার উদ্দেশ্যে ভাড়াটিয়া লোকজন জড়ো করে কিন্তু এলাকাবাসীর সহায়তায় তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তাই আমি ও আমার সন্তানদের ভবিষ্যত সহায়তা ও নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Read More »

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা

কূটনীতিক প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জুন, ২০২৫ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। তিনি জোর দিয়ে বলেন, তাঁদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। আজ বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্ন-উত্তর পর্বে বিষয়ে তিনি বলেন, ‘কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না’। একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ইউনূস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কি-না। উত্তরে অধ্যাপক ইউনূস সাফ জানিয়ে দেন, তাঁদের দায়িত্ব হলো- যে রূপান্তর চলছে সেটা ঠিকমতো শেষ করা এবং যখন তাঁরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

Read More »

হাসপাতালগুলোতে আবার চালু হচ্ছে করোনা পরীক্ষা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ জুন, ২০২৫ খৃ. – দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায়, হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  প্রাথমিকভাবে যে সব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু করা হবে। আজ বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)-কে নির্দেশনা দেওয়া হয়েছে।  হালিমুর রশীদ আরো বলেন, আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে- তবে তা সীমিত পরিসরে হবে। তিনি বলেন, যে সব হাসপাতালে আরটিপিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধু তাদের জন্যই চালু করা হবে। সে অনুযায়ী তারাই এ পরীক্ষার জন্য উপযুক্ত হবেন- যাদের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) রয়েছে অথবা চিকিৎসক যাদের করোনা পরীক্ষার পরামর্শ দেবেন। হালিমুর রশীদ আরও বলেন, সংক্রমণের হার যদি আরও বাড়ে, তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে।   জনগণকে মাস্ক পরা, হাত ধোয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানান তিনি। অধ্যাপক ডা. রশীদ আরো বলেন, আমরা চাই না যে, পরিস্থিতি আবারো হাতের বাইরে চলে যাক। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Read More »

শ্রম অধিকার সুরক্ষা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে নিবিড়ভাবে কাজ করতে চায় বাংলাদেশ – শ্রম উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জেনেভা (সুইজারল্যান্ড), ২৮ জ্যৈষ্ঠ (১১ জুন) ২০২৫ খৃ. – আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদর দপ্তরে ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তায় বাংলাদেশ আরো নিবিড়ভাবে কাজ করতে চায়। সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল এ সম্মেলনের প্ল্যানারী সেশনে বক্তৃতায় তিনি এ কথা বলেন।  উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা অধিকাংশই প্রত্যাহার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন এবং আন্তর্জাতিক শ্রম মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে শ্রম আইন সংশোধনের কাজ চলমান রয়েছে। শীঘ্রই শ্রম আইন ২০০৬ সংশোধন করা হবে। এছাড়াও, শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারে ১২২ জন নতুন শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন C155, C187 ও C190 অনুস্বাক্ষরের প্রক্রিয়া চলছে।  তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ন্যায্য বাণিজ্য, অভিবাসন সুবিধা ও কারিগরি বৈষম্য কমানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ সরকার। তবে, সাম্প্রতিক সময়ে উন্নয়ন সহযোগিতার তহবিল হ্রাস নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে এবং আইএলওর কাছ থেকে শ্রম সেক্টরের উন্নয়নে আরো কারিগরি সহায়তা আশা করা হচ্ছে।  আইএলওর গভর্নিং বডি ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাধুবাদ জানিয়েছেন। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এ সময় ১৮৭ টি দেশের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ ইম্প্লোয়ার্স ফেডারেশন এর প্রতিনিধি, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর প্রতিনিধিবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে প্রাণ গেল আবিরের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীতে ঘাঘট নদীতে বন্ধুদের নিয়ে গোসল করার সময় পানিতে ডুবে মো. আবির ইসলাম (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে প্রয়াস পার্ক সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। নিহত আবির ইসলাম রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার মামুন ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ আনন্দ করতে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই বন্ধু উঠে এলেও আবির উঠে না আসায় তার বন্ধুদের ডাকাডাকিতে আশপাশের মানুষ জড়ো হয়। বন্ধুরাসহ স্থানীয়রা লোকজন তাকে নদীতে খুঁজতে থাকে। পরে খুঁজে না পেয়ে বাকি বন্ধুরা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে আবিরের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে নিহতের মরদেহটি ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা বলে জানান তিনি।

Read More »