সর্বশেষ
সর্বশেষ

Day: July 1, 2025

লায়ন্স ক্লাব অব রংপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ইন্টার ন্যাশনাল জেলা ৩১৫ এ২ গভর্নর মোহাম্মদ হানিফ (এমজেএফ)। এর আগে প্রধান অতিথি তার দল নিয়ে কুড়িগ্রামের রাজিবপুর ও উলিপুরের নদী ভাঙ্গন এলাকায় রিলিফ কার্যক্রমে আংশ নেন। মতবিনিময় সভায় লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ এ২ এর কেবিনেট সেক্রেটারী এজাজ আহমেদ, কেবিনেট জিএলটি সামিউল মোক্তাদির, কনডেনশন চেয়ারম্যান নাসির হায়দার চৌধুরী, নর্থ বেঙ্গল রিজিওন চেয়াপার্সন এনামুল হক সোহেল (এমজেএফ), রিজিওনাল চেয়ারপার্সন বানিউল আদম বাবু (এমজেএফ), লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), লায়ন বীর মুক্তিযোদ্ধা (অবঃ মেজর) নাসিম, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী শরিফুল ইসলাম বাবু, ট্রেজারার আহসানুল হাবিব মিলন, (এলসিঅইএফ) পরিচালক শাহিন পারভেজ, নাসরিন হক ববি, উম্মে হাবিবা আক্তার স্মৃতি, লায়ন সার্থক চৌধুরী, লায়ন আনিন্দ্য আউয়াল, লায়ন আনোয়ারুল হক, লায়ন তৌহিদ হোসেন, লায়ন রওশন আরা, লায়ন ডাঃ ইফফাত আরা জেরিন, জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজ, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম এর প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম সাজু, লায়ন্স ক্লাব সৈয়দপুর এর সহ সভাপতি আলি ইমাম, সেক্রেটারী লায়ন হাসান, লায়ন্স ক্লাব পারবর্তীপুর এর পরিচালক সালেহ আহম্মেদ মনজুর, লায়ন্স ক্লাব পঞ্চগড় এর সেক্রেটারী ডাঃ রিয়াদ, লায়ন্স ক্লাব ঘাঘট এর প্রেসিডেন্ট লায়ন মোঃ রাহেল হক রুবেল, লায়ন রতন আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনড় থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। মঙ্গলবার (১ জুলাই) গণঅভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ কথা বলেন তিনি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা সহ্য করা হবে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা মনে করছেন হাজার লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র-জনতা, তরুণ, শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা।

Read More »

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ জুলাই, ২০২৫ খৃ. – জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

Read More »

এনবিআর’র সকল চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে সরকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রয়োজনীয় বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য রক্ষার জন্য জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান স্বাক্ষরিত এক গেজেটে  আজ  এ তথ্য  জানানো হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে গতিশীল রাখার জন্য এনবিআর’র আওতাধীন সকল চাকরি  অত্যাবশ্যক।

Read More »