সর্বশেষ
সর্বশেষ

Day: July 11, 2025

রংপুরে হোটেল শ্রমিককে মা*রপি*টের অভি*যো*গ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হোটেল শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে। আহত হোটেল শ্রমিক নুর মোহাম্মদ (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সুত্রে জানাযায়, হোটেল শ্রমিক নুর মোহাম্মদ (২৬), পিতা মকবুল হোসেন, সাং চেংমারী, গংগাচড়া উপজেলা রংপুর। প্রায় ১ বছর যাবত রংপুর ধাপ জেল রোডস্থ আরাফাত হোটেলে পরোটার কারিগর হিসেবে কর্মরত আছে। গত ৫ জুলাই বিকাল সাড়ে ৫ টায় কর্মস্থলে দেরিতে যোগদান করাকে কেন্দ্র করে হোটেল শ্রমিক নুর মোহাম্মদের সাথে আরএক হোটেল শ্রমিক ম্যানেজারের ছোট ভাই মারুফ মিয়ার কথা কাটাকাটি ও উভয়ের মধ্যে মারামারি হয় । এক পর্যায় শ্রমিক মারুফ মিয়া পরটা ভাজা লোহার সুন্নি দিয়ে নুর মোহাম্মদের মাথায় ও হাতে আঘাত করে । তার আঘাতে নুর মোহাম্মদ রক্তাত্ব আবস্থায় মাটিতে পরে যায়। এ দৃশ্য দেখে অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে আহত অবস্থায় নুর মোহাম্মদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এতে নুর মোহাম্মদের মাথায় ৮টি ও হাতে ৫ টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় রংপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শমসের আলী, সাধারণ সম্পদক আব্দুল হাদী জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে মালিক পক্ষ হোটেল শ্রমিক নুর মোহাম্মদের ক্ষতি পুরনের টাকা না দেয় তাহলে আমরা রংপুর জেলার সকল শ্রমিক সংগঠন কর্মবিরতী কর্মসূচী পালন করব। এ বিষয়ে আরাফাত হোটেলের মালিক মোঃ মাসুম মিয়া জানান, আমি মোবাইল ফোনে জানতে পারি হোটেলে শ্রমিকের সাথে শ্রমিকের মারামারী হয়। এ কথা জানতে পেয়ে আমি দ্রুত হোটেলে চলে আসি । এরপর আহত শ্রমিক নুর মোহাম্মদকে মেডিকেলে ভর্তি সহ চিকিৎসার সমস্ত খরচ আমি নিজেই প্রদান করি এবং নুর মোহাম্মদকে তার প্রেসক্রিপশন আনুযায়ী সকল ঔষধপত্র কিনে দেই । এছাড়া তাকে ৫ দিনের অগ্রিম বেতন দেই। এ ঘটনায় হামলাকারী অপর শ্রমিক মারুফ মিয়াকে হোটেল থেকে বের করে দেই। হোটেল মালিক মোঃ মাসুম মিয়া আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আমার ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন। এ বিষয়ে গত ৫ জুলাই হোটেল মালিক মোঃ মাসুম মিয়া বাদী ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। আপরদিকে হামলার ঘটনায় গত ৫ জুলাই রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হোটেল শ্রমিক নুর মোহাম্মদ বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন ।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার উদ্যোগে লায়ন্স ক্লাব অফ রংপুরের প্রেসিডেন্টকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে লায়ন্স ক্লাব অফ রংপুর এর নব নির্বাচিত প্রেসিডেন্ট নাসরিন হক ববিকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। গতকাল নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার কার্যালয়ে লায়ন্স ক্লাব অফ রংপুর এর নব নির্বাচিত প্রেসিডেন্ট নাসরিন হক ববিকে সম্মাননা স্মারক প্রদান করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল হালিম বুলু, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, সহ সাধারণ সম্পাদক সুমন বসাক, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহীন উদ্দিন বকসী, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার পক্ষ থেকে সকল নেতৃবৃন্দরা লায়ন্স ক্লাব অফ রংপুর এর নব নির্বাচিত প্রেসিডেন্ট নাসরিন হক ববি’র সফলতা ও সার্বিক উন্নয়ন কামনা করেছেন ।

Read More »