সর্বশেষ
সর্বশেষ

Day: August 7, 2025

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ খৃ.: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আজ উপদেষ্টা পরিষদের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে এ বছরের মে থেকে জুলাই পর্যন্ত গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়।  অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ বৈঠকে ১৯৪টির সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। বৈঠকসমূহে গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং-সাপেক্ষে বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও উপদেষ্টা পরিষদে পর্যালোচনা হয়। তথ্য সুত্রে.

Read More »

রংপুরে অব*সর*প্রাপ্ত কর্মচারী হ*ত্যা মা*মলা*য় আ*সা*মির মৃ*ত্যুদ*ণ্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার অবসর প্রাপ্ত কর্মচারী আনজুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দন্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ড প্রাপ্ত আদালতে উপস্থিত ছিলেন। তাকে কঠোর পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার বিবরনীতে জানাগেছে, ২০২০ সালের ১৯ মে মুলাটোল এলাকার বাসায় আন্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামী আরমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও জেরা শেষে আজ এ রায় প্রদান করে আদালত। রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Read More »

রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বি*ক্ষো*ভ মি*ছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোয়াটারে নারীসহ অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডাক্তার মারুফকে স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকে সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর বৈছা আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমতিয়াজ হোসেন ইমতি।এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী বৃন্দ।এ সময় বক্তারা ডাঃ মারুফকে স্থায়ীভাবে অপসরণের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে মানব্বন্ধন করে এবং পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপি সম্পুর্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান,অপসরনের বিষয়টি মন্ত্রালয়ের এ ব্যাপারে আমরা অবগত করিয়াছি।তবে ছাত্র জনতার এই দাবি গুলো যৌক্তিক এব্যাপারে আগামীতে মেডিকেল কর্তৃপক্ষ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করবে। উলেখ্য বুধবার (৬ আগস্ট) দুপুরে রমেক হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে এক নারীর সঙ্গে অবস্থান করার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে হাতেনাতে ধরা পড়েন ডা. এ বি এম মারুফুল হাসান। স্থানীয়রা অভিযোগ করেন, চিকিৎসকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা ফ্ল্যাটে গিয়ে তাকে নারীসহ আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। পরে তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে উভয়কে পুলিশের হাতে তুলে দেন। এসময় চিকিৎসক ডা. মারুফুল হাসান বলেন, ‘ওই নারী আমার পূর্বপরিচিত। তার বাবার অসুস্থতার বিষয়ে পরামর্শ নিতে এসেছিল। তবে আটক নারী বলেন, আমি তাকে আগে থেকেই চিনি। একজন নারী অকারণে একটি পুরুষের বাসায় আসবে না,সেটি সমাজ বুঝতে পারে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘একজন চিকিৎসকের এমন অনৈতিক কাজ মেনে নেওয়া যায় না। রমেকের ভাবমূর্তি রক্ষার্থে ডা. মারুফকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে, নইলে ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Read More »

দুদকের মামলায় সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই বার্তায় এ তথ্য জানায় ডিবি। ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছে। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেয়ার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করে তারা।

Read More »

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহানগর জামায়াতের গণমিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগর শাখা। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেল ৩:৩০ টায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে মহানগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে জামায়াতের কয়েক হাজার কর্মী-সমর্থক সমবেত হন। পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়ে নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল-আমিন হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, তা’য়ালীমূল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহজাহান সিরাজ, সাবেক শহর শাখার আমীর অধ্যাপক রুহুল কুদ্দুস,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা সহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি শহীদদের রক্তের উপর দিয়ে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আগামী নির্বাচনের ব্যাপারে বলেন, বিগত স্বৈরাচারের দোসররা বাংলাদেশের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। সুতরাং দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়ার দাবি জানান। মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা সহ আরো অনেকে।

Read More »

জুলাই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে রংপুর জেলা মটর মালিক সমিতির পুস্পমাল্য অর্পণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৩৬ জুলাই’ ২৪ গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন রংপুর জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল (৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে রংপুরে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য আর্পণ করেন রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে প্রি-পেমেন্ট মিটার স্থাপনে সাধারন মানুষকে চাপ প্রয়োগ করা যাবে না

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকারী সকল দপ্তরে প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা যাবে, কলকারখানায় স্থাপন করা যাবে কিন্তু সাধারন মানুষকে চাপ প্রয়োগ করা যাবে না। সাধারন মানুষ যদি প্রি-পেমেন্ট মিটার নিতে চায় তাহলে নিতে পারে। নেসকোর ইঞ্জিনিয়ারদের মাঠে কাজ করতে হবে। যেহেতু বিলের সাথে জনগণ ডিমান্ড চার্জ, ভ্যাট ও মিটার ভাড়া প্রয়োগ করে সেহেতু বিদ্যুৎ সমস্য জণীত কারণে গ্রাহকের কারোর কাছ হতে অতিরিক্ত ফি নেয়া যাবে না। নেসকোর যেকোনো দূর্নীতি বন্ধ করতে হবে, কোন প্রকার অভিযোগ পেলে জেলা প্রশাসন তাৎক্ষনিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে। অবৈধ সকল বিদ্যুৎ স্থাপনা জরুরী ভিত্তিতে বিচ্ছিন্ন করতে হবে। প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক অবহিতকরণ সভায় এসকল বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সরকারি অর্থায়নে “রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকার প্রি-পেমেন্ট মিটার স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে বুধবার (৬ আগষ্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নেসকোর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের উপস্থিতিতে আলোচনা-সমালোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল উপরোক্ত এ সব সিদ্ধান্ত জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকার প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, স্মার্ট প্রি-পেমেন্ট স্থাপন প্রকল্প রংপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন, নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (নেসকো) সাজ্জাদুর রহমানসহ নেসকোর কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ। সভার শুরুতে প্রি-পেমেন্ট’র সুবিধা-অসুবিধা নিয়ে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের পক্ষে-বিপক্ষে বিষদ আলোচনা পরে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Read More »

রংপুরে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই আন্দোলনে শহীদ এবং আহতসহ অংশগ্রহণকারী ছাত্র-জনতার স্পিরিট বাস্তবায়ন করার না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, এনডিসি। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় রংপুর মহানগরীতে ৩৬ জুলাই’ ২৪ গনঅভ্যুত্থান দিবসের উপলক্ষে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অপর্ন শেষে এই মন্তব্য করেন বিভাগীয় কমিশনার । এ সময় শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবু সাইম, গণপূর্ত অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলম, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সহ রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। পরে রংপুর শিল্পকলা একাডেমী মিলানতানে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের সম্মেলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অংশ নেন।

Read More »